এক্সপ্লোর

Generation Beta: স্বাগত Generation Beta, সভ্যতার সন্ধিক্ষণে হাজির নয়া প্রজন্ম, পাল্টে যেতে পারে যাবতীয় হিসেবনিকেশ

New Year 2025: ২০২৫ থেকে ২০৩৯ সালের মধ্যে পৃথিবীতে জন্ম নেবে যারা, তারা সকলেই Generation Beta হিসেবে গণ্য হবে।

নয়াদিল্লি: আক্ষরিক অর্থেই নতুন বছরে নতুন সূচনা। ১ জানুয়ারি থেকে নতুন প্রজন্মের আগমন ঘটছে পৃথিবীতে। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে যত শিশু জন্ম নেবে পৃথিবীতে, Generation Beta (জেনারেশন বিটা) হিসেবে প্রতিপন্ন হবে। এদের মধ্যে কেউ কেউ দীর্ঘজীবী হলে দ্বাবিংশ শতকের সূচনা দেখে যেতে পারবে। (Generation Beta)

২০২৫ থেকে ২০৩৯ সালের মধ্যে পৃথিবীতে জন্ম নেবে যারা, তারা সকলেই Generation Beta হিসেবে গণ্য হবে। ২০৩৫ সাল নাগাদ বৈশ্বিক জনসংখ্যার ১৬ শতাংশই হবে Generation Beta. জনবিন্যাস এবং পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারা।  আগের প্রজন্মের থেকে Generation Beta অনেক দিক থেকেই আলাদা হবে বলে মনে করা হচ্ছে। (New Year 2025)

জন্মসালের নিরিখে পৃথিবীর জনসংখ্যাকে বিভিন্ন প্রজন্মে ভাগ করা হয়। ১৯৪৬ থেকে ১৯৬৪-র মধ্যে জন্ম নিয়েছেন যাঁরা তাদের বলা হয় Baby Boomers. ১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্ম হলে Gen X, ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মধ্যে হলে Millennials, ১৯৯৭ থেকে ২০১২ সালেরমধ্যে হলে Gen Z, ২০১৩ থেকে ২০২৪-এর মধ্যে হলে Gen Alpha. 

সেই নিরিখে অল্পবয়সি মিলেনিয়ালস এবং তুলনামূলক বয়সে বড় জেন জ়ি-দের সন্তানরাই Generation Beta হিসেবে গন্য হবে। প্রযুক্তি এবং যন্ত্রমেধা যখন পৃথিবীতে আধিপত্য বিস্তার করছে, সেই আবহে জন্ম। তাই Generation Beta আগের প্রজন্মের তুলনায় অনেকটাই আলাদা হবে বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, জটিল ডিজিটাল যুগে বেড়ে উঠবে Generation Beta. শিক্ষা, বিনোদন, সবকিছুর জন্যই এরা ডিজিটাল মাধ্যম নির্ভর হবে। এতে গোপনীয়তা রক্ষা এবং মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে এদের সমস্যায় পড়তে হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।

বিশেষজ্ঞদের মতে, Generation Beta প্রযুক্তির সঙ্গে সহজাত হয়ে উঠবে। কিছু ক্ষেত্রে জীবন সহজতর হয়ে উঠবে তাদের। কিন্তু ভাবনা-চিন্তা, বাস্তব বোধবুদ্ধি, আবেগ-অনুভূতিতে পিছিয়ে থাকতে পারে তারা। তাই মা-বাবাকেই দায়িত্ব নিতে হবে তাদের সঠিক ভাবে বড় করার। প্রযুক্তিনির্ভরশীল হওয়ায় সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রেও Generation Beta দোটানায় পড়তে পারে বলে মত  বিশেষজ্ঞদের। তাঁরা জানিয়েছেন, যত বেশি ভার্চুয়াল দুনিয়ায় ডুবে যাবে Generation Beta, ততই বাস্তব জীবনের সঙ্গে দূরত্ব বাড়বে তাদের। এর প্রভাব পড়বে মানসিক স্বাস্থ্যের উপর, আবেগ-অনুভূতির উপর। 

তাই Generation Beta-র জীবনে মা-বাবার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, শিশুদের বাস্তবমুখী করে তুলতে হবে মা-বাবাকেই। শিশুদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। খেয়াল রাখতে হবে শিশু যাতে পরিবার বিমুখ না হয়ে পড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Science News: নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা
নিউক্লিয়ার মিসাইল ছুড়ে গ্রহাণু গুঁড়িয়ে দেওয়ার ভাবনা, পৃথিবীকে রক্ষা করতে এছাড়া উপায় নেই, বলছেন বিজ্ঞানীরা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget