এক্সপ্লোর

Pathan Brothers Exclusive: পৌঁছে দিচ্ছেন রেশন, অক্সিজেন, ওষুধ, নীরবেই কাজ করে চলেছেন ইউসুফ-ইরফান

ইউসুফ ও ইরফান পাঠানের তো রাতের ঘুম উড়েছে। আর্তদের সেবায় নিজেদের নিমজ্জিত করে ফেলেছেন পাঠান ব্রাদার্স। করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছেন দুই সদ্য প্রাক্তন ক্রিকেটার। যদিও পুরো কাজটাই প্রচারবিমুখ হয়ে করছেন তাঁরা।

কলকাতা: এক সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে ক্রিকেট মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন দুই ভাই। একজনের বড় শট নেওয়ার দক্ষতার জন্য বল করার সময় বোলাররা উদ্বেগে থাকতেন। প্রথম আইপিএলে শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম কারিগর। অন্যজন শুধু যে ব্যাট হাতে অবিশ্বাস্য় সমস্ত শট খেলতে পারতেন তাই নয়, বল হাতে তাঁর বিষাক্ত স্যুইং বিপক্ষ শিবিরে কাঁপুনি ধরাত। দুজনই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে ফের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে নেমে পড়েছেন দুজনে। কারণ, প্রতিদ্বন্দ্বী যে এবার প্রবল পরাক্রমশালী। যার অভিশাপ গোটা বিশ্বকে স্তব্ধ করে দিচ্ছে।

ইউসুফ ও ইরফান পাঠানের তো রাতের ঘুম উড়েছে। আর্তদের সেবায় নিজেদের নিমজ্জিত করে ফেলেছেন পাঠান ব্রাদার্স। করোনার বিরুদ্ধে যুদ্ধে সামিল হয়েছেন দুই সদ্য প্রাক্তন ক্রিকেটার। যদিও পুরো কাজটাই প্রচারবিমুখ হয়ে করছেন তাঁরা।

রবিবার বেলার দিকে বারবার ডায়াল করেও ইরফান পাঠানের মোবাইল ফোন স্যুইচড অফ আসছিল। ভাই কি শহরের বাইরে? দুপুরের দিকে বঢোদরা থেকে মোবাইল ফোনে এবিপি লাইভ-কে দাদা ইউসুফ বললেন, 'না, ও ঘুমোচ্ছে। কাল অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়েছে। এত মানুষ সাহায্যপ্রার্থী। তাই এখন বিশ্রাম নিচ্ছে।'

বঢোদরায় হাজার হাজার লোকের মুখে খাবার তুলে দিচ্ছেন ইউসুফ ও ইরফান। সেই সঙ্গে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থাও করে দিচ্ছেন দুই ভাই মিলে। ইউসুফ অবশ্য এসব নিয়ে নির্লিপ্ত। বলছেন, 'আমাদের সাধ্যের মধ্যে যা রয়েছে করছি। ঈশ্বর আমাদের সেই ক্ষমতা দিয়েছে যা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি। কেউ করোনা আক্রান্ত হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। কারও ওষুধ, ইঞ্জেকশন, অক্সিজেন বা রক্ত-প্লাজ়মা দরকার হলে সেগুলো খতিয়ে দেখে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ট্যুইটারে কেউ সাহায্য চাইলে চেষ্টা করছি যতটা করা যায়।'

তবে এসব নিয়ে বেশি লেখালিখি চাইছেন না সিনিয়র পাঠান। ইউসুফ বলছেন, 'আমরা প্রচার চাই না। লোকে মুখে মুকে শুনে জেনে গিয়েছে। মনে হয় না এমন কিছু মহৎ কাজ করছি। তবে আমরা গর্ব অনুভব করি বিপদের মধ্যে মানুষষের পাশে থাকতে পারছি বলে। আমাদের পরিবারের সকলেও ভীষণ খুশি।'

করোনাকালে শুধু বঢোদরায় নয়, গোটা দেশের প্রায় ১৮-২০টি শহরে কাজ শুরু করেছেন ইউসুফ ও ইরফান। 'আমাদের ক্রিকেট অ্যাকাডেমির (ক্রিকেট অ্যাকাডেমি অফ পাঠানস বা ক্যাপ) ১৮-২০টি শাখা রয়েছে। সেই ক্যাপের শাখা থেকে ফুড প্যাকেট বিলি করেছি। করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করেছি। দিল্লি, নয়ডা, বেঙ্গালুরু. হায়দরাবাদ, গুজরাত, কাশ্মীর, সর্বত্র ক্যাপের মাধ্যমে কাজ করছি,' বলছিলেন ইউসুফ। যোগ করলেন, 'কারও হাসপাতালে বেড প্রয়োজন হলে সে ব্যাপারেও সাহায্য করছি। আরও কিছু পরিকল্পনা রয়েছে। আশা করছি আগামী ৮-১০ দিনের মধ্যে সেই কাজগুলিও শুরু করে দিতে পারব।'

প্রাক্তন অলরাউন্ডার ইরফান পরে ফোনে বললেন, 'আমি ও দাদা সোশ্যাল মিডিয়া থেকে যা টাকা রোজগার করেছি, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন থেকে যা উপার্জন হয়েছে, সব করোনার ত্রাণে দিয়ে দিচ্ছি। দুজনে একসঙ্গে কাজ করছি। এখনও পর্যন্ত নিজেদের রোজগারের টাকায় করছি। তবে ইচ্ছে রয়েছে আমাদের ফাউন্ডেশনকে (মেহমুদ খান চ্যারিটেবল ট্রাস্ট) আরও বড় করে যত বেশি সম্ভব মানুষের পাশে দাঁড়ানো যায়, সেই জায়গাটা তৈরি করতে।'

কীভাবে কাজ করছেন? চারিদিকে এত মানুষের হাহাকার... ইরফান বলছেন, 'আমরা প্রথমে জেনে নিচ্ছি করোনা আক্রান্ত কোনও পরিবারে কতজন সদস্য রয়েছেন। সেই অনুযায়ী এক মাসের রেশন পৌঁছে দিচ্ছি বাড়িতে। পাশাপাশি লকডাউনে যে সমস্ত মানুষ কাজ হারিয়েছেন, তাঁদের বাড়িতেও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ চলছে।'

বঢোদরা আরও দুই তারকা ক্রিকেটার হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে ত্রাণ বিলি নিয়ে কোনও কথা হয়েছে? ইউসুফ বলছিলেন, 'প্রত্যেকে নিজের নিজের মতো করে কাজ করছে। তবে বাকিরা কে কী করছে তা জানি না। আমরা কোনও প্রচার চাই না। কোনও দুঃস্থ মানুষকে সাহায্য করার সময় ছবি তুলে রাখলাম, ওভাবে আমরা পারি না। করছিও না।'

দুই ভাই মিলে বঢোদরা এবং অন্যত্রও বাড়ি বাড়ি মাস্ক, স্যানিটাইজার পৌঁছে দিয়েছেন। ইউসুফ-ইরফানের আবেদন, 'আমরা সব জায়গায় পৌঁছতে পারছি না। সবাইকে এগিয়ে আসতে হবে। এই কঠিন পরিস্থিতিতে সবাই মিলে বিপন্ন মানুষের পাশে না দাঁড়ালে সমাজ বাঁচবে কী করে।'

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget