এক্সপ্লোর

Ashes 2023: চতুর্থ দিনের শেষে ১০৭/৩ বোর্ডে তুলল অস্ট্রেলিয়া, ম্যাচ জিততে চাই আরও ১৭৪

AUS vs ENG: ক্রিজে আছেন উসমান খাওয়াজা (৩৪)। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও বাঁহাতি অজি ওপেনার দলকে ভরসা জোগাচ্ছেন।

ব্রিসবেন: অ্যাশেজের প্রথম টেস্ট রোমাঞ্চ বেড়ে গেল। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন আরও ১৭৪ রান। অন্যদিকে ইংল্যান্ডের দরকার অজিদের ৭ উইকেট। চতুর্থ দিনের শেষে ২৮১ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান বোর্ডে তুলে নিয়েছে প্যাট কামিন্সের দল। ক্রিজে আছেন উসমান খাওয়াজা (৩৪)। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসেও বাঁহাতি অজি ওপেনার দলকে ভরসা জোগাচ্ছেন। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন নাইটওয়াচম্য়ান স্কট বোল্যান্ড। তিনি ১৩ রান করে অপরাজিত রয়েছেন। 

প্রথম ইনিংসে ইংল্যান্ড ৩৯৩/৮ স্কোরে ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছিল। জো রুট সেঞ্চুরি করেছিলেন। অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন জনি বেয়ারস্টো। অজি বোলারদের মধ্যে নাথান লায়ন সর্বোচ্চ ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে খাওয়াজার সেঞ্চুরি ও অ্যালেক্স ক্যারির অর্ধশতরানের ওপর ভর করে বোর্ডে ৩৮৬ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। ব্রড ও রবিনসন ৩টি করে উইকেট নেন। ১টি উইকেটই পান জেমন অ্যান্ডারসন। তবে তারা অল আউট হয়ে গিয়েছিল। এগিয়ে থেকে দ্বিতীয় ইনংসে ব্য়াট করতে নেমে ২৭৩ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ রান করেন রুট। তিনি ৪৬ রানের ইনিংস খেলেন। ৪৬ রান করেন হ্যারি ব্রুক। প্যাট কামিন্স এই ইনিংসে অজি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন।

ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে ২৮১ রানের লক্ষ্যমাত্রা রাখে। চতুর্থ দিনে উসমান খাওয়াজা ও ডেভিড ওয়ার্নার মিলে ভালই শুরু করেছিলেন অজি ইনিংসের। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানের মাথায় রবিনসনের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন ওয়ার্নার। রান পাননি স্মিথ ও লাবুশেন। প্রথম জন ৬ রান করেন। দ্বিতীয় জন ১৩ রান করেন। আজ শেষদিনে খাওয়াজার ব্যাট থেকে একটা বড় ইনিংস চাইবে অজি বাহিনী। অন্যদিকে ইংল্য়ান্ডের ২ পেস ব্যাটারি অ্যান্ডারসন ও ব্রডের অভিজ্ঞতা প্লাস পয়েন্ট ব্রিটশদের। শেষ দিনে এজবাস্টনে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

কাউন্টিতে রাহানে

সদ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ১৮ মাস পরে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ম্যাচে ভারতীয় দল পরাজিত হলেও, দুই ইনিংসে যথাক্রমে ৮৯ ও ৪৬ রান করে সকলকেই প্রভাবিত করেছিলেন রাহানে। সেই ফাইনালের পর ফের একবার ইংল্যান্ডে খেলতে দেখা যাবে রাহানেকে। অবশ্য জাতীয় দলের হয়ে নয়, তিনি খেলবেন কাউন্টি ক্রিকেটে। তিনি কাউন্টির ডিভশন টু-তে লেস্টারশায়ারের (Leicestershire) হয়ে মাঠে নামবেন। বছরের শুরুতে জানুয়ারি মাসেই রাহানে লেস্টারশায়ারের হয়ে সই করেছিলেন। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কাউন্টি দলের হয়ে আটটি প্রথম শ্রেণির ম্যাচ ও ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্টের গোটাটায় তাঁর খেলার কথা ছিল। তবে ভারতীয় দলের হয়ে ডাক পাওয়ায় তিনি লেস্টারের হয়ে খেলতে পারেননি। আইপিএলের পর সরাসরি লেস্টারের দলে যোগ দিতে না পারলেও, তাঁকে কাউন্টি দলের হয়ে খেলতে দেখা যাবে।

সেরা শিরোনাম

India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
MS Dhoni: 'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
'বিশ্বাস ছিল তুমি অসাধারণ কিছু করবেই', ধোনির অবসরে আবেগঘন পোস্ট সচিনের
IND vs NZ: সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?
সবুজ গালিচায় বোলারদের স্বর্গরাজ্য! কেমন হবে ভারত-নিউজ়িল্যান্ডের প্রথম টেস্টের পিচ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget