এক্সপ্লোর

Argentina vs Croatia: বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্তিনা, অক্ষুণ্ণ থাকবে সেই রেকর্ড?

Lionel Messi: আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া, দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে।

দোহা: কাল ভারতীয় সময় রাত সাড়ে বারোটায় বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। যে ম্যাচকে লিওনেল মেসি (Lionel Messi) বনাম লুকা মদ্রিচ (Luka Modric) দ্বৈরথ হিসাবেও দেখছেন অনেকে।

আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া, দুই দলই টাইব্রেকারে কোয়ার্টার ফাইনাল জিতে শেষ চারে জায়গা করে নিয়েছে। আর্জেন্তিনা নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ গোলে এগিয়ে গিয়েছিল। তার পরেও ২-২ ফলে শেষ হয় ৯০ মিনিট। অতিরিক্ত সময়ে কোনও দলই গোল পায়নি। টাইব্রেকারে বিপক্ষের ২টি শট রুখে দিয়ে নায়ক আর্জেন্তিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ।

অন্যদিকে ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের দুরন্ত গোলে পিছিয়ে পড়েছিল ক্রোয়েশিয়া। কিন্তু ইভান পেরিসিচ সমতায় ফেরান ক্রোটদের। তারপর টাইব্রেকারে জিতে শেষ চারে পৌঁছয় ক্রোয়েশিয়া।

আন্তর্জাতিক ফুটবলে এখনও পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া। রেকর্ড বলছে, টক্কর হয়েছে সেয়ানে সেয়ানে। দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।

১৯৯৪ সালে দুই দেশের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। সেটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বিশ্বকাপে দুই দল দুবার মুখোমুখি হয়েছে। দুই দলই জিতেছে একটি করে ম্যাচ। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে ১-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা। তবে গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছিলেন ক্রোটরা। গোল করেছিলেন মদ্রিচও।

এবার কী হবে? কেরিয়ারের শেষ বিশ্বকাপে কি মেসি ম্যাজিক দেখাবেন? নাকি শেষ হাসি হাসবেন মদ্রিচ? পঁয়ত্রিশের মেসি মাঠে ফুট ফোটাচ্ছেন। সাঁইত্রিশের মদ্রিচও গোটা মাঠ নিয়ন্ত্রণ করছেন। বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্তিনা। সেই রেকর্ড কি অক্ষুণ্ণ থাকবে কাতারেও? অপেক্ষা আর একদিনের।

হাকিমের নজির

প্রথম আফ্রিকান দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে মরক্কো (Morocco Football Team)। সেই মরক্কো দলের অবিচ্ছেদ্য অঙ্গ হলেন হাকিম জিয়েখ (Hakim Ziyech)। দলের তারকা ফরোয়ার্ডের পায়ে গোলমুখী পাস বাড়ানোর দক্ষতা থেকে বিশ্বমানের গোল করার কৃতিত্ব সবই আছে। চলতি বিশ্বকাপে ভাল ফর্মেও রয়েছেন তিনি। অবশ্য জিয়েখের ফুটবল দক্ষতার বিষয়ে ফুটবলপ্রেমীরা অবগত হলেও, তাঁর দেশপ্রেম নিয়ে কিন্তু খুব কম লোকই অবগত। খবর অনুযায়ী, ২০১৫ সাল থেকে দেশের হয়ে খেলার এক টাকাও পারিশ্রমিক নেননি জিয়েখ।

মরক্কোর এক বিখ্যাত সাংবাদিক খালিদ বেদৌন সম্প্রতি গোটা বিষয়টা প্রকাশ্যে আনেন। তিনি জানান জিয়েখ নিজের পারিশ্রমিক দলের সাপোর্ট স্টাফ এবং গরীবদের মধ্য়েই বিলিয়ে দেন। জিয়েখ বিগত সাত বছর ধরেই মরক্কো হয়ে খেলছেন। জিয়েখের জন্ম নেদারল্যান্ডসে। তিনি নেদারল্যান্ডসের অনুর্ধ্ব ১৯ থেকে অনুর্ধ্ব ২১ দলের হয়ে খেলেছেন। তবে শেষমেশ তাঁর বাবা মায়ের দেশ মরক্কোর জাতীয় দলের হয়েই খেলার সিদ্ধান্ত নেন জিয়েখ। অ্যাটলাস লায়ান্সের হয়ে জিয়েখ এখনও পর্যন্ত ৪৭ ম্যাচে ১৯টি গোল করেছেন। প্রসঙ্গত, এ বছর জানুয়ারিতেই তৎকালীন কোচের সঙ্গে ঝামেলার জেরে জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছিলেন জিয়েখ। তবে সেই কোচের অপসারণের পর ফের বিশ্বকাপে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি।  

আরও পড়ুন: ''তুমি আমার কাছে সর্বকালের সেরা...'' ক্রিশ্চিয়ানোকে আবেগঘন বার্তা বিরাটের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Brij Bhushan Sharan Singh : মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার মামলায় আদালতে ক্লিনচিট ব্রিজভূষণের
Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget