এক্সপ্লোর

Google I/O 2024: কবে অনুষ্ঠিত হতে চলেছে গুগলের I/O 2024 ইভেন্ট? কী কী লঞ্চ হতে পারে এই ইভেন্টে?

Google Annual Event: গুগলের I/O developer conference হতে চলেছে আগামী ১৪ মে। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে এই ইভেন্ট অনলাইনে দেখা যাবে।

Google I/O 2024: গুগল কর্তৃপক্ষ তাদের পরবর্তী I/O developer conference- এর আয়োজন করতে চলেছে আগামী ১৪ মে। গুগলের এই বার্ষিক ইভেন্টে একগুচ্ছ নতুন বিষয় লঞ্চ করতে চলেছে টেক জায়ান্ট। আসতে চলেছে গুগলের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ভার্সান। এছাড়াও অ্যান্ড্রয়েড ১৫ (Android 15) অপারেটিং সফটওয়্যারও এই I/O developer conference- এই গুগল লঞ্চ করবে বলে শোনা গিয়েছে। গুগলের সমস্ত অফিশিয়াল চ্যানেলে আসন্ন I/O developer conference- এর লাইভ স্ট্রিম চালানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গুগল ক্রোমের পাশপাশি জিমেল, গুগল ফটো এবং আরও অনেক কিছুর ক্ষেত্রে নতুন ফিচার লঞ্চ করা হবে গুগলের আসন্ন বার্ষিক ইভেন্টে। নতুন হার্ডওয়্যারও লঞ্চ করা হবে বলে খবর। এছাড়াও গুগল পিক্সেল ৮এ লঞ্চ হবে বলেও শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। 

গুগলের I/O developer conference হতে চলেছে আগামী ১৪ মে। ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে এই ইভেন্ট অনলাইনে দেখা যাবে। গুগলের ইউটিউব চ্যানেলে, Google I/O 2024 ইভেন্ট পেজগুলিতে, দেখা যাবে এই অনুষ্ঠান। ডেভেলপারদের ক্ষেত্রে লাইভ সেশন দেখার সীমাবদ্ধতা থাকবে আগের বছরগুলির মতোই। ডেভেলপারদের প্রথমে রেজিস্টার করতে হবে এই ইভেন্টের জন্য। এক্ষেত্রে কোনও খরচ নেই। যাঁরা রেজিস্টার করবেন তাঁরা এই ইভেন্ট সংক্রান্ত আপডেট পাবেন ইমেলে। 

গুগলের I/O developer conference- এ কী কী লঞ্চ হতে পারে 

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রমরমা এখন সর্বত্র। গুগলের আসন্ন বার্ষিক ইভেন্টে অ্যান্ড্রয়েড এক্সআর এবং জেমিনি নিয়ে ঘোষণা থাকতে পারে। এর পাশাপাশি ক্রোম, অ্যান্ড্রয়েড ১৫ এবং অন্যান্য গুগল প্রোডাক্টে নতুন নতুন ফিচার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে গুগলের এই ইভেন্টে।
  • গত বছর গুগলের এই বার্ষিক অনুষ্ঠানে পিক্সেল ৭এ ফোন লঞ্চ হয়েছিল। এই বছর গুগল সংস্থা পিক্সেল ৮এ লঞ্চ করবে অনুমান। এই ফোনে ৬.১ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে বলে শোনা গিয়েছে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুগলের টেনসর জি৩ চিপসেট থাকতে পারে এই ফোন। এছাড়াও থাকবে পারে ৮ জিবি র‍্যাম। গুগল পিক্সেল ৭এ ফোনের তুলনায় পিক্সেল ৮এ ফোনের দাম বেশ কিছুটা বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। 
  • গত বছরের I/O developer conference- এ গুগলের প্রথম ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছিল, যার নাম ছিল পিক্সেল ফোল্ড। আশা করা হচ্ছে এবছরের গুগল ইভেন্টে পিক্সেল ফোল্ড ২ ফোন এবং পিক্সেল ৯ সিরিজ লঞ্চ হতে পারে। 

আরও পড়ুন- শাওমি ১৪ সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে, কোন মডেল লঞ্চ হতে পারে? 

সেরা শিরোনাম

Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Smartphones Under Rs 20,000 : ২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
২০ হাজার টাকার কম দামে ভারতে হাজির Mivi- র প্রথম ফোন, লঞ্চ হয়েছে Mivi One 5G, দাম কত ?
Best Headphone: সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
সাউন্ড সুন্দর, কানে দিলে কষ্টও হয় না, গান শোনা বা সিনেমা দেখার জন্য সেরা হেডফোন কোনগুলো?
Smartphone Price: ১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে
১ বছরে স্মার্টফোনের দাম বেড়েছে প্রায় ৩৫ শতাংশ, দাম কমাতে এবার GST কাটছাঁট করার দাবি, চিঠি গেল অর্থমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর কাছে

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget