এক্সপ্লোর

Earliest Galaxies: দেশ-কালের সীমা অতিক্রম করল বিজ্ঞান, ক্যামেরায় ধরা পড়ল সৃষ্টির আদি রহস্য

NASA Updates: গত বছর ২৫ ডিসেম্বর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি মহাশূন্য়ের উদ্দেশে রওনা দেয়। প্রায় একমাস ছুটে চলার পর পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছয়।

নয়াদিল্লি: ব্রহ্মাণ্ডের সৃষ্টিতত্ত্ব খোঁজার প্রচেষ্টাকে আক্ষরিক অর্থেই শিল্পের পর্যায়ে নিয়ে গেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। তাদের টেলিস্কোপে ধরা পড়ব মহাবিশ্বের প্রাথমিক অবস্থা, যা এক ঝলকে দেখলে শিল্পীর তুলিতে ফুটে ওঠা দীপাবলির রাত বলে মনে হতে বাধ্য। কিন্তু আতশবাজি নয়, ঘন কালো ক্য়ানভাসে যে আলোর ঝিকিমিকি দেখা গিয়েছে, তা আসলে গ্রহ-নক্ষত্র সমেত গুচ্ছ গুচ্ছ ছায়াপথ। তবে এর মধ্যেই রয়েছে আসল চমক। নতুন কোনও ব্রহ্মাণ্ড নয়, সময়ের চাকা কার্যত ঘুরিয়ে ১৩৮০ কোটি বছর আগে ব্রহ্মাণ্ডের সূচনাপর্বের (Earliest Galaxies) ছবি ধরা পড়েছে ক্যামেরার লেন্সে। অর্থাৎ মহাশূন্য থেকে সৃষ্টির আদিপর্বকেই কার্যত তুলে এনেছে নাসা। 

সূচনা পর্বে কেমন ছিল ব্রহ্মাণ্ড

গত বছর ২৫ ডিসেম্বর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপটি (James Webb Space Telescope) মহাশূন্য়ের উদ্দেশে রওনা দেয়। প্রায় একমাস ছুটে চলার পর পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে ১৫ লক্ষ কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌঁছয়। মহাশূন্যের যাবতীয় ঘটনাবলীর উপর নজরদারি চালানোর কার্য সঁপে দেওয়া হলেও, ওই টেলিস্কোপের মূল লক্ষ্য দু'টি, ব্রহ্মাণ্ডে জ্বলে ওঠা আদি নক্ষত্রগুলির ছবি তোলা এবং দূর-দূরান্তের গ্রহগুলি প্রাণধারণের উপযোগী কিনা, তদন্ত চালানো। এর মধ্যে প্রথমটিতে সফল হয়েছে সেটি। সোমবার হোটাইট হাউস থেকে তার ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। 

ওই টেলিস্কোপে সাড়ে ছয় মিটার চওড়া একটি স্বর্ণাভ আয়না রয়েছে। অবরোহিত রশ্মি ধরে নেওয়ার উপযুক্ত অত্যাধুনিক প্রযুক্তিও বসানো রয়েছে তাতে। তাতেই বিকৃত ছায়াপথ ধরা পড়েছে, বিগ ব্যাং-এর পর ৬০ কোটি বছর আগেও যেগুলির অস্তিত্ব ছিল মহাশূন্যে।  আজ থেকে ৬০ কোটি বছর আগে যেগুলির। নাসা, তাদের সহযোগী ইউরোপিয়ান এবং কানাডিয়ান মহাকাশ সংস্থা মিলে মঙ্গলবার আরও একাধিক ছবি প্রকাশ করা হবে। তবে বাইডেনের হাতে প্রকাশিত প্রথম ছবিটিই সাড়া ফেলে দিয়েছে। কারণ ব্রহ্মাণ্ডের একেবারে সূচনাপর্বের ছবি ধরা পড়েছে তাতে। 

আরও পড়ুন: Google pay: UPI আইডি বদলাতে চান, এই কয়েকটি সহজ ধাপে পাবেন সমাধান

যে ছায়াপথের ছবি ধরা পড়েছে টেলিস্কোপের ক্যামেরায়, পৃথিবী থেকে তার দূরত্ব ৪৬০ কোটি আলোকবর্ষ। কিন্তু এত স্পষ্ট, এত উজ্জ্বল ছবি আগে পাওয়া যায়নি। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল, ১৩৮০ কোটি বছর আগে ব্রহ্মাণ্ডের সূচনাপর্বের অবস্থা ফুটে উঠেছে ছবিতে। নাসা-র অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলশনের কথায়, "প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ ১ লক্ষ ৮৬ হাজার মাইল। তাই বর্তমানে নক্ষত্রের যে আলো আমরা দেখি, তা আসলে ১৩০০ বছরের যাত্রা পার করে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। এটি প্রথম ছবি হলেও, আরও পিছনে যাচ্ছি আমরা। ব্রহ্মাণ্ডের বয়স ১৩৮০ কোটি বছর। একেবারে সূচনাপর্বেই ফিরছি আমরা।"

এই অভিযানের কথা বিশদে বর্ণনা করতে গিয়ে নাসা জানিয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পড়তে আট মিনিট সময় লাগে। অর্থাৎ আমরা সূর্যকে আট মিনিট আগের অবস্থায় দেখি। সূর্য হঠাৎ গায়েব হয়ে গেলে, তা-ও আট মিনিট পর বুঝতে পারব আমরা। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। সেই নিরিখে আরও দূর-দূরান্তে যে সমস্ত নক্ষত্র রয়েছে, সেখান থেকে আলো এসে পৌঁছতে কয়েক বছর সময় লাগে। অর্থাৎ আমরা যখন সেই নক্ষত্রকে দেখি, কয়েক বছর আগের অবস্থায় তাকে দেখতে পাই।

মঙ্গলবার আরও ছবি প্রকাশ করা হবে

আমাদের সৌরমণ্ডলের বাইরে যে সমস্ত নক্ষত্র রয়েছে, তার মধ্যে প্রক্সিমা সেন্টৌরির দূরত্ব পৃথিবীর চেয়ে সবচেয়ে কম। সেখান থেকে আলো এসে পৌঁছতে সময় লাগে প্রায় চার বছর। তাই বিগ ব্যাং-এর পর প্রথম যে নক্ষত্র সৃষ্টি হয়, তার আলো পৃথিবীতে এসে পৌঁছতে কোটি কোটি বছর সময় লাগার কথা। মহাশূন্য থেকে তাদের সেই সূচনাপর্বের অবস্থানই ধরা পড়েছে টেলিস্কোপে, এমনটাই বলছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget