এক্সপ্লোর

Google Play Store Data Leak: সাবধান ! ১৪টি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে ফাঁস হচ্ছে আপনার গোপন তথ্য

Google Play Store Data Leak: রিপোর্টে বলছে, ১৪টিরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে লিক হচ্ছে এই ডেটা। গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ১৪ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপগুলি।

নয়াদিল্লি: গোপন কথাটি রবে না গোপনে। আপনার সুরক্ষিত ডেটা 'ফাঁস করে দিচ্ছে' বেশকিছু জনপ্রিয় অ্যান্ড্রয়েড অ্যাপস (Android apps)। সম্প্রতি চাঞ্চল্যকর এই রিপোর্ট সামনে এনেছে সাইবার নিউজ(CyberNews)।

রিপোর্টে বলা হয়েছে, ১৪টিরও বেশি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে লিক হচ্ছে এই ডেটা। গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ১৪ কোটিরও বেশি বার ডাউনলোড করা হয়েছে এই অ্যাপগুলি। ইউজারের নাম, ইমেল অ্যাড্রেস ছাড়াও ব্যক্তিগত তথ্য বাইরে চলে আসছে এই জনপ্রিয় অ্যাপগুলি থেকে।

এই অ্যাপগুলির মধ্যে নাম রয়েছে
১ ইউনিভার্সাল টিভি রিমোট কন্ট্রোল অ্যাপের (Universal TV Remote Control)।
২ রিমোট ফর রোকু: কোডমেটিক্স (Remote for Roku: Codematics)।
৩ Hybrid Warrior: Dungeon of the Overlord-এর
৪ ফাইন্ড মাই কিডস: এটি আসলে শিশুদের ফোন লোকেশন ট্র্যাক করতে কাজে লাগে 

কী কারণে ডেটার নাগাল পাচ্ছে অন্যরা ?
বিশেষজ্ঞরা বলছেন, কিছু ডেভেলপারদের জন্য এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, ফায়ারবেস ডেটা যারা সামলান, তাদের সঠিক ডেটা সুরক্ষার প্রশিক্ষণ থাকে না। যার ফলে ফারায়বেসের ডেটার ওপরেই হানা দেয় সাইবার ক্রিমিনালরা। যা থেকে আপনার-আমার গোপন তথ্য চলে যাচ্ছে অন্যের হাতে। 

কী এই Firebase ?

ফায়ারবেস আসলে একটা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্লাটফর্ম। যা ডেভেলপারদের, হোস্টিং, রিয়েল টাইম ক্লাউড স্টোরেজ ছাড়াও অ্যানালিটিক্সের জোগান দেয়।২০১৪ সালে এই প্লাটফর্মের মালিকানা নেয় গুগল(Google)। তারপর থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপসের ডেটা স্টোরেজ সলিউশনের কাজ করে Firebase। সাইবার সিকিউরিটির গবেষকরা বলছেন, ফায়ারবেসের দুর্বল কনফিগারশেনর কারণে ওই নির্দিষ্ট অ্যাপগুলি থেকে কেউ চাইলেই ইউজারের রিয়েল টাইম ডেটাবেস জেনে যেতে পারে। সঠিক ইউআরএল জানা থাকলেই এই কাজ করা কোনও কঠিন বিষয় নয়। এমনকী এই অ্যাপগুলি থেকে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ও গোপন মেসেজও হাতাতে পারে সাইবার ক্রিমিনালরা। 

রিসার্চ টিম দাবি করেছে, এদের মধ্যে বেশ কয়েকটি অ্যাপ নিজের ত্রুটি শোধরাতে সফল হয়েছে। যাদের মধ্যে রয়েছে জনপ্রিয় universal tv remote control অ্যাপ ছাড়াও find my kids, Remote for Roku: Codematics-এর নাম। যদিও চিন্তা বাড়াচ্ছে বাকিরা। ইতিমধ্যেই তথ্য ফাঁসের এই রিপোর্ট গুগলের কাছে পৌঁছে দিয়েছে CyberNews। যদিও গুগল বা প্লে স্টোরের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। 

আরও পড়ুন : Apple Watch Series 7-এর লঞ্চ ডেট প্রকাশ্যে আনল Apple, ভারতে কত দাম ঘড়ির ?

আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের

আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন

আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়

 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Raiganj News:
Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget