এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপ ওয়েবেও আসছে 'চ্যাট লক' ফিচার, কীভাবে কাজ করবে এই ফিচার?

Whatsapp: হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইউজারনেম ফিচার। এই ফিচার চালু হলে ইউজারদের নাম অনুসারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে।

WhatsApp Features: মোবাইল ভার্সানে হোয়াটসঅ্যাপের লকড চ্যাট (Locked Chat) ফিচারের সুবিধা আগেই চালু হয়েছে। এবার ওয়েব ভার্সানেও (Web Version) আসছে হোয়াটসঅ্যাপের (Whatsapp) এই লকড চ্যাট ফিচার। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo এই তথ্য প্রকাশ্যে এনেছে। হোয়াটসঅ্যাপ সংস্থা একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে আগেই শোনা গিয়েছে। মূলত হোয়াটসঅ্যাপ ওয়েবের ইউজারদের জন্যই এই ফিচার চালু হবে বলেও শোনা গিয়েছিল। আপাতত চলছে কাজকর্ম। এরপর হবে পরীক্ষা নিরীক্ষা। তাই খুব তাড়াতাড়ি না হলেও হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চালু হবে লকড চ্যাট ফিচার। ফলে মোবাইলের মতো ওয়েব মাধ্যমেও নির্দিষ্ট চ্যাট পাসওয়ার্ডের মাধ্যমে লক করে রাখতে পারবেন। 

মোবাইল অ্যাপের মতোই ওয়েব হোয়াটসঅ্যাপের চ্যাট লক করে রাখা যাবে। পাসকোড অথবা ফেস আইডির মাধ্যমে আলাদা আলাদা চ্যাট লক করে রাখা যাবে। ইউজার একটি চ্যাটকে একবার লক করলে সেটি চলে যাবে 'লকড চ্যাট' সেকশন। সমস্ত লকড চ্যাট এই সেকশনে বা বিভাগেই পাওয়া যাবে। হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সানের ক্ষেত্রে বাঁদিকের সাইডের অংশে থাকবে এই লকড চ্যাট সেকশন। মোবাইলের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের লকড চ্যাট ফিচার যেভাবে কাজ করবে, ওয়েব মাধ্যমেও প্রায় একই ভাবে কাজ করবে। হোয়াটসঅ্যাপ ওয়েবে এবার আরও সুরক্ষিত হল ইউজারদের চ্যাট। 

হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ইউজারনেম ফিচার। এই ফিচার চালু হলে ইউজারদের নাম অনুসারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। এর ফলে ইউজারদের ফোন নম্বর শেয়ার করার দরকার পড়বে না। তার ফলে ইউজারদের ফোন নম্বর সুরক্ষিত থাকবে। 

২০২৩ সালের ডিসেম্বর মাসে কত সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছে

আইটি রুল ২০২১ অনুসারে গত বছর ডিসেম্বর মাসে ৬৯ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই বিপুল সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। মোট ৬৯,৩৪,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১৬,৫৮,০০০ অ্যাকাউন্ট সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এইসব অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনও রিপোর্ট জমা পড়েনি। তার আগেই হোয়াটসঅ্যাপের তরফে এইসব অ্যাকাউন্ট সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বর মাসে ১৬,৩৬৬টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট জমা পড়েছিল। প্রতি মাসেই হোয়াটসঅ্যাপ সংস্থা বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করে। ইউজারদের নিরাপত্তার খাতিরেই এইসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়। 

আরও পড়ুন- ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে একগুচ্ছ নতুন স্মার্টফোন, তালিকায় কোন সংস্থার কোন মডেল রয়েছে?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget