এক্সপ্লোর

Aadhaar Update: আধারে ঠিকানা বদলাতে চাইলেও হচ্ছে না ! এই তথ্যগুলি দিয়েছেন তো?

Aadhaar address update: আধার কার্ডের সরকারি ওয়েবসাইট বলছে ঠিকানা বদলাতে গেলে কিছু তথ্যপ্রমাণ জমা দিতেই হবে। প্রাথমিকভাবে যদি সেই নথি জমা না দেওয়া হয় আপডেট রিকোয়েস্ট এমনিই বাতিল গণ্য হবে। কী সেই নথি?

Aadhaar Card Address Update: ভোটার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি এখন ভারতে আধার কার্ডও একটি গুরুত্বপূর্ণ আইডেন্টিটি সূচক। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলুন বা চাকরি পরীক্ষার ফর্ম ফিলাপ করুন, আধার নম্বর ছাড়া এক পা'ও চলা মুশকিল। নিজের নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর ইত্যাদি দিয়ে আধার কার্ড তৈরি করেছেন সকলেই। এখন যেখানে থাকতেন, সেই ঠিকানা বদলেছে; আধার কার্ডেও সেই ঠিকানা বদলাতে চাইছেন, অনলাইনে আবেদন করেও কাজ হচ্ছে না। আপডেট করা যাচ্ছে না। কোথাও কোনও ভুল রয়ে যাচ্ছে বারবার, কিছুতেই বুঝতে পারছেন না সেটা। ব্যস, সমস্যা যদি এটাই হয়, তাহলে এক ঝলকে দেখে নিন, অনায়াসে কীভাবে একবারের চেষ্টাতেই আধার কার্ডের ঠিকানা বদল করবেন।

কেন অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট সফল হয় না?

আধার কার্ডের সরকারি ওয়েবসাইট uidai.gov.in বলছে আধার কার্ডের ঠিকানা বদলাতে গেলে কিছু তথ্যপ্রমাণ জমা দিতেই হবে। প্রাথমিকভাবে যদি সেই নথি জমা না দেওয়া হয় আপডেট রিকোয়েস্ট এমনিই বাতিল গণ্য হবে। এবার অ্যাড্রেস আপডেট রিকোয়েস্ট সাবমিট করার আগে বেশ কিছু জিনিস মাথায় রাখুন, একবারেই কাজ হাসিল করতে পারবেন।

  • যে নথি জমা করছেন, সেটা বৈধ কিনা যাচাই করে নিন।
  • যাঁর আধার কার্ডের ঠিকানা বদলাতে চাইছেন, নথিটি তাঁরই নামে আছে কিনা যাচাই করুন।
  • ওয়েবসাইটে ঠিকানা আপডেট করার সময় যে ঠিকানা লিখছেন, সেই একই ঠিকানা জমা করা নথিতে আছে কিনা মিলিয়ে নিন।
  • মূল নথির রঙিন স্ক্যান করা ঝকঝকে স্পষ্ট ছবি ওয়েবসাইটে আপলোড করা দরকার। ছবি স্পষ্ট হলে আপডেট রিকোয়েস্ট বাতিল হয়ে যেতে পারে।
  • যে আধার কার্ডে ঠিকানা আপডেট করছেন, তার বায়োমেট্রিক আপডেট যেন ১০ বছরের মধ্যে একবার করানো থাকে।

ঠিকানা আপডেট করতে কী কী নথি লাগে?

প্রায় ২৮ রকমের নথি ঠিকানার প্রমাণপত্র হিসেবে জমা করা যায় আধার কার্ডে ঠিকানা আপডেট করার সময়। তার মধ্যে রয়েছে- পাসপোর্ট, পোস্ট অফিস বা ব্যাঙ্কের পাসবই, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পেনশনার কার্ড, ডিসেবিলিটি কার্ড, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, জমির খাজনা জমা করার নথি, ইনসিওরেন্স পলিসির নথি ইত্যাদি।

ঠিকানা বদলাতে না পারলে কী করবেন?

উপরের পদ্ধতির মধ্যে কোনওভাবে ঠিকানা বদলাতে না পারলে আপনি চাইলে আপনার ব্যাঙ্কে নির্দিষ্ট নথি জমা করে পাসবুকে ঠিকানা আপডেট করে ফের একবার সেই নথি আধারের ওয়েবসাইটে জমা করতে পারেন। স্থানীয় কাউন্সিলরের থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করিয়ে সেই নথিও জমা করা যায় আধারের ওয়েবসাইটে। তবে যে নথিই জমা করুন, যার ঠিকানা বদলাতে চাইছেন দেখে নিতে হবে, আধার কার্ডে উল্লিখিত তাঁর নামের বানান আর নথিতে উল্লিখিত নামের বানান একই আছে কিনা। নচেৎ যতবারই চেষ্টা করুন না কেন, রিকোয়েস্ট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।   

আরও পড়ুন: LPG KYC: গ্যাসের জন্য KYC করতে চাইছেন, লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই করা যাবে বিনামূল্যে ?

সেরা শিরোনাম

Railway News Alert : রেলযাত্রীদের জন্য বড় খবর ! ১ অক্টোবর থেকে শুরু হবে এই সংক্রান্ত ফাইন, বাতিল হতে পারে যাত্রা
রেলযাত্রীদের জন্য বড় খবর ! ১ অক্টোবর থেকে শুরু হবে এই সংক্রান্ত ফাইন, বাতিল হতে পারে যাত্রা
Canara Bank Jobs : পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ৩৫০০ পদে শিক্ষানবীশ নিয়োগ করবে কানাড়া ব্যাঙ্ক
পরীক্ষা, ইন্টারভিউ ছাড়াই চাকরি, ৩৫০০ পদে শিক্ষানবীশ নিয়োগ করবে কানাড়া ব্যাঙ্ক
8th Pay Commission : দুর্গা পুজোর আগেই ঢুকবে পিএল বোনাস ? অষ্টম বেতন কমিশনে বোনাস নিয়েই নতুন নিয়ম, কী আপডেট ?
দুর্গা পুজোর আগেই ঢুকবে পিএল বোনাস ? অষ্টম বেতন কমিশনে বোনাস নিয়েই নতুন নিয়ম, কী আপডেট ?
Post Office Schemes: মাসে পাবেন ২০,৫০০ টাকা, ব্যাঙ্কের থেকে ভাল বিকল্প এই পোস্ট অফিস প্ল্যান, আরও অনেক সুবিধা
মাসে পাবেন ২০,৫০০ টাকা, ব্যাঙ্কের থেকে ভাল বিকল্প এই পোস্ট অফিস প্ল্যান, আরও অনেক সুবিধা

ভিডিও

Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা
Mamata Banerjee |
Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget