এক্সপ্লোর

Aadhar Card: অনলাইন প্রতারণা থেকে বাঁচতে এখনই লক করুন আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা, কীভাবে করবেন?

Biometric Lock: UIDAI জানিয়েছে, ইউজারের ব্যক্তিগত তথ্য গোপনে সুরক্ষিত রাখার জন্যই আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করার পরামর্শ দেওয়া হয়েছে। 

Aadhar Card: আধার কার্ড- বর্তমানে আমাদের সকলের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে যুক্ত থাকে ইউজারের বায়োমেট্রিক (Biometric Lock) তথ্য যেমন- আঙুলের ছাপ, চোখের মণির ছবি। সম্প্রতি জানা গিয়েছে, হ্যাকাররা এইসব বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নিয়েও ইউজারদের প্রতারণার ফাঁদে ফেলছে। অতএব সতর্ক থাকার জন্য আধার কার্ডের এইসব বায়োমেট্রিক তথ্য লক করে রাখা প্রয়োজন। আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য সাময়িকভাবে লক করার সুবিধাও রয়েছে। অর্থাৎ আপনি চাইলে আবার এইসব ডেটা আনলকও করতে পারবেন। মূলত ডিজিটাল স্ক্যাম থেকে বাঁচার জন্যই আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা লক করার কথা বারংবার বলছেন বিশেষজ্ঞরা। আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করলে এই তালিকায় আপনার আঙুলের ছাপ, চোখের মণির ছবি, মুখের ছবি - এইসব তথ্য সুরক্ষিত থাকবে। একবার এইসব বায়োমেট্রিক ডেটা লক হয়ে গেলে এগুলি ব্যবহার করে আর আধার কার্ডের অথেনটিফিকেশন করা সম্ভব না। আবার আপনি এইসব বায়োমেট্রিক ডেটা আনলক করলে আপনি উল্লিখিত তথ্যের সাহায্যে আধার কার্ডের অথেনটিফিকেশন করতে পারবেন। UIDAI জানিয়েছে, ইউজারের ব্যক্তিগত তথ্য গোপনে সুরক্ষিত রাখার জন্যই আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য লক করার পরামর্শ দেওয়া হয়েছে। 

কীভাবে আধার কার্ডের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক ডেটা অনলাইনে লক করবেন? দেখে নিন সহজ কিছু পদ্ধতি

  • প্রথমে ইউজারদের UIDAI- এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এবার লক/আনলক বায়োমেট্রিক সার্চের সেটিংস খুঁজে বের করতে হবে।
  • হোমপেজে 'মাই আধার' মেনুর মধ্যে 'আধার সার্ভিসেস' অপশনের আওতায় এই সেটিংস পাওয়া যাবে।
  • এবার ১২ ডিজিটের আধার নম্বর লিখতে হবে। এর সঙ্গে দিতে হবে একটি ওটিপি যা আপনার রেজিস্টার থাকা ফোন নম্বরে আসবে। অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর সংযুক্ত করেছেন সেখানেই আসবে ওটিপি। 
  • এবার ওটিপি এন্টার করলেই আপনি আপনার আধার বায়োমেট্রিক ডেটা লক করার সুবিধা পাবেন। 
  • আধারের সঙ্গে যুক্ত বায়োমেট্রিক ডেতা লক হয়ে গেলে ডিজিটাল প্রতারণার ফাঁদ থেকে সুরক্ষিত থাকবেন আপনি। বিশেষ করে তখন যখন আপনি এই আধার কার্ড ব্যবহার করছেন না। 

প্রসঙ্গত উল্লেখ্য, এই একইভাবে আধার কার্ডের লক থাকা বায়োমেট্রিক ডেটা আনলক করতেও পারবেন আপনি। তবে একটা কথায় মাথায় রাখবেন, আধার কার্ডের বায়োমেট্রিক ডেটা লক করা মানেই কিন্তু সব দায়িত্ব শেষ নয়। আপনাকে সতর্ক থাকতে হবে। আধার নম্বর কিংবা ওটিপি কারও সঙ্গেই শেয়ার করবেন না। অনলাইন প্রতারণার হাত থেকে বাঁচতে হলে সতর্ক থাকা সবসময় প্রয়োজন। 

আরও পড়ুন- আধারের পিভিসি কার্ড কি বেশি সুরক্ষিত! নাকি ভরসা করবেন ই-আধারে?

সেরা শিরোনাম

8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mutual Fund Tips : প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
প্রথমবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন ? বিশেষজ্ঞরা দিচ্ছে এই ৪ বিভাগে ইনভেস্টমেন্টের টিপস
EPFO Correction Details : EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  
EPF অ্যাকাউন্টে নাম, জন্ম তারিখে ভুল আছে ? এই ৫ ধাপে অনলাইনে করুন ঠিক  

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget