এক্সপ্লোর

Budget 2023: চিপ তৈরিতে চিনকে টক্কর দেবে ভারত ! বাজেটে আসতে পারে এই বিশেষ প্রকল্প

Budget 2023: 'মেক ইন ইন্ডিয়া'র স্বপ্ন বাস্তবায়িত করতে আরও এক ধাপ এগোতে পারে মোদি সরকার। আগামী বাজেটেই আসতে পারে বিশেষ প্রকল্প।

Budget 2023: 'মেক ইন ইন্ডিয়া'র স্বপ্ন বাস্তবায়িত করতে আরও এক ধাপ এগোতে পারে মোদি সরকার। আগামী বাজেটেই আসতে পারে বিশেষ প্রকল্প। বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট বলছে,বিশ্ব বাজারে ইলেকট্রনিক চিপের খামতি পূরণে এবার নিজেই উদ্যোগ নেবে দেশ। এর জন্য স্থানীয় চিপ প্রস্তুতকারী কোম্পানিগুলিকে ইনসেনটিভ স্কিমের আওতায় আনা হতে পারে। 
 
Technology News: কী বলছে রিপোর্ট ?
সম্প্রতি একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর। যেখানে বলা হয়েছে,দেশের চিপের অভাব কমাতে এবার স্থানীয় কোম্পানিগুলিকে সাহায্য় করতে পারে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে সরকারের কাছে ইতিম্ধ্যেই প্রস্তাব দিয়েছে ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক। সরকারের তরফে সবুজ সঙ্কেত এলে বাজেটেই আসতে পারে ১০-১২ হাজার কোটি টাকার ইনসেনটিভ স্কিম। যেগুলি স্থানীয় চিপ প্রস্তুতকারক কোম্পানিগুলিকে আরও উৎসাহ দেবে। মূলত, স্মার্টফোন, সার্ভার, পার্সোনাল কম্পিউটারের উন্নত প্রযুক্তির চিপ তৈরির জন্য এই বিশেষ প্রকল্প আনতে পারে সরকার।  

Budget 2023: কী সুবিধা হতে পারে এতে ?
অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, স্থানীয় চিপ প্রস্তুতকারী কোম্পানিগুলিকে এই বিশেষ সুবিধা দিলে দেশে আইটি রফতানিকারী কোম্পানির সংখ্যাও বাড়বে। বিগত দিনে কোভিডের প্রভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে চিপ মার্কেট।  বিশ্ব বাজারে এখন নতুন করে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই কারণে শ্রমিক পাওয়ার ক্ষেত্রে ফের একবার কালঘাম ছুটবে নামজাদা টেক কোম্পানিগুলির। যার সরাসরি প্রভাব পড়বে ভারত ছাড়াও বিশ্ববাজারে। তাই আগে থেকেই এই লোকাল চিপ মার্কেটের দিকে নজর দিতে চাইছে ভারত।

Technology News: কী সাহায্য দেওয়া হতে পারে কোম্পানিগুলিকে ?
রিপোর্টে বলা হয়েছে ,সেই ক্ষেত্রে টাকার সাহায্য় দেওয়া হতে পারে কোম্পানিগুলিকে। একবার এই প্রকল্প শুরু হলে চিপ তৈরি উপকরণ ছাড়াও নতুন কারখানা গড়ার জন্ও আর্থিক সাহায্য় দিতে পারে সরকার। এই বিষয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার আলোচনা সেরেছে ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক। তবে শোনা যাচ্ছে, এখনও এই স্কিমের বিষয়ে কোনও সিলমোহর দেয়নি মন্ত্রক। সাউথ ব্লকের এক আধিকারিকের কথায়, আগামী অর্থবর্ষেই এই স্কিমে সবুজ সঙ্কেত পাওয়া যেতে পারে।    

Budget 2023: এই বিষয়ে কী বলছেন মন্ত্রী ?
সম্প্রতি দেশের ইলেকট্রনিক্স ও আইটি ক্ষেত্র নিয়ে আশা প্রকাশ করেছেন আইটি, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন মিনিস্টার।  তাঁর মতে, দেশে  এখন চিপ ডিজাইন করার জন্য প্রয়োজনীয় প্রতিভা রয়েছে। উত্পাদনের খাতে আমাদের কিছু অভাব রয়েছে। মনে রাখতে হবে, ভারতের জন্য সবচেয়ে বড় সুবিধা হল এখানকার আইটি ইকোসিস্টেম। আমাদের ভারতে প্রায় ২৪,০০০ ডিজাইন ইঞ্জিনিয়ার কাজ করছে। সুতরাং, এটি একটি বিশাল ইকোসিস্টেম। তার মানে মেধা আছে, কীভাবে তা কাজে লাগাতে হবে, এবার সেদিকে নজর দেওয়া উচিত। 

Technology News: এই বিষয়ে আগেও নেওয়া হয়েছে উদ্যোগ ?
 দেশের সাম্প্রতিক অতীত বলছে,কেন্দ্রীয় সরকার  ২০২১ সালের ডিসেম্বরে সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং বাড়ানোর জন্য ৭৬,০০০ কোটি টাকার প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (PLI) স্কিম অনুমোদন করেছে। এর মূল লক্ষ্য, ভারতের উৎপাদন বৃদ্ধি ও আমদানি নির্ভরতা কমানো। এছাড়াও,সেমিকন্ডাক্টরের বৈশ্বিক ঘাটতির সময়ে এর মাধ্যমে রফতানিকারক হিসেবে দেশকে আগের সারিতে তুলে ধরা।

আরও পড়ুন: আধার আপডেটে বেশি টাকা নিচ্ছে, কীসের জন্য কত টাকা লাগে জানেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget