এক্সপ্লোর

Income Tax: ফর্ম ১৬ না পেলেও সমস্যা হবে না, এই ৫ নথি দিয়েই জমা হবে ITR

Form 16: ফর্ম ১৬ ছাড়া অন্য নথি দিয়েও আয়কর জমা করা যায়, টিডিএস (TDS Deduction) ফেরতও পাওয়া যায়। কোন কোন নথি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখে নিন। এর মধ্যে রয়েছে ফর্ম ২৬এএস, এআইএস ইত্যাদি নথি।

ITR Filing: আগামী ৩১ জুলাই-এর মধ্যেই জমা দিতে হবে ২০২৩-২৪ অর্থবর্ষের আয়কর। চাকরিজীবীদের ক্ষেত্রে আয়কর জমা দেওয়ার জন্য দরকার পড়ে ফর্ম ১৬। এই ফর্মেই উল্লেখ থাকে বেতন থেকে কত শতাংশ টিডিএস কেটেছে সংস্থা। আর ফর্ম ১৬-এর (Form 16) মাধ্যমে আয়কর জমা (Income Tax Filing) করলেই কেটে নেওয়া টিডিএস ফেরত পাওয়া যায়। তবে ফর্ম ১৬ না পেলে কি আয়কর জমা করতে পারবেন না ? ফর্ম ১৬ ছাড়া অন্য নথি দিয়েও আয়কর জমা করা যায়, টিডিএস (TDS Deduction) ফেরতও পাওয়া যায়। কোন কোন নথি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ দেখে নিন।

Form 26AS

আয়কর জমার (Income Tax Filing) ক্ষেত্রে ফর্ম ২৬এএস একটি গুরুত্বপূর্ণ নথি। কোনও একটি নির্দিষ্ট বছরে আপনার ট্যাক্স স্ট্যাটাস দেখায় এই ফর্মে। সমস্ত ট্যাক্স সংক্রান্ত তথ্য এখানে ভেঙে ভেঙে উল্লেখ করা থাকে। টিডিএস,  অগ্রিম কর, উচ্চ মূল্যের লেনদেন, কর রিফান্ড, ট্যাক্স ডিডাকশন ইত্যাদি তথ্য এখানে উল্লেখ করা থাকে।

Annual Information Statement

আয়কর জমার (ITR Filing) ক্ষেত্রে অ্যানুয়াল ইনফর্মেশন স্টেটমেন্ট একটি গুরুত্বপূর্ণ নথি। এখানে উল্লেখ থাকে বিনিয়োগ থেকে আয়, স্টকের কেনা বেচা, মিউচুয়াল ফান্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমানত ইত্যাদি সমস্ত নথি। AIS নথিতে কোনও অসঙ্গতি থাকলে তা আপনি চাইলে জানাতে পারেন আয়কর বিভাগকে। তবে এই অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট দিয়ে সরাসরি আয়কর জমা করা যাবে না।

Tax Information Summary

অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্টেরই একটি অংশ হল ট্যাক্স ইনফর্মেশন সামারি। আপনার আয়ের সমস্ত তথ্য একত্রে পাওয়া যায়, ডিভিডেন্ড, সুদ এবং বেতনের তথ্য এতে উল্লেখ করা থাকে। এর মাধ্যমে আপনার আইটিআর ফাইল আগে থেকে পূরণ করা থাকে। এতে কিছুটা সুবিধা হয় করদাতার।

Salary Slip

চাকরিজীবীদের ক্ষেত্রে স্যালারি স্লিপে উল্লেখ থাকে গ্রস স্যালারি, অ্যালাউয়েন্স, ডিডাকশন, নেট স্যালারি ইত্যাদি উল্লেখ থাকে যা কর জমা দেওয়ার কাজে লাগে।

এছাড়া ব্যাঙ্ক স্টেটমেন্টও আয়কর জমা দেওয়ার কাজে লাগে। এই ব্যাঙ্ক স্টেটমেন্টে সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট ইত্যাদিতে আমানত এবং প্রাপ্ত সুদের পরিমাণের উল্লেখ থাকে। টাকা লেনদেনের উল্লেখ থাকে। কিছু ব্যাঙ্কে সুদের হার একটা নির্দিষ্ট সীমা পেরোলে তাঁর থেকে টিডিএস কেটে নেয়। ব্যাঙ্ক স্টেটমেন্টে এই টিডিএসের উল্লেখ থাকলে তা আয়কর জমার সময় আপনি ফেরতের দাবি জানাতে পারেন।  

আরও পড়ুন: Stock Market Today: মোদি-শাহে আস্থা ! ৬ দিনে BSE মার্কেট ক্যাপ ছাড়াল ৩৪.৫০ কোটি টাকা

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget