এক্সপ্লোর

PAN Card Scam: অনলাইনে প্যান কার্ডের আবেদন করছেন ? ৭.৭ লক্ষ লুট হয়েছে প্রবীণের- এই ভুল আপনিও করছেন না তো ?

PAN Card Scam Online: এমনই একটি ঘটনায় সাধারণ প্যান কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে ৭.৭ লক্ষ টাকা খোয়ালেন কানপুরের প্রবীণ। এই ভুল আপনিও করছেন না তো ?

PAN Card Online: ভারত এখন ডিজিটাল রূপান্তরের এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। মুদিখানার সামগ্রী অনলাইনে অর্ডার করা থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সবই অনলাইনে আবেদন করা যাচ্ছে। আর এই ডিজিটাল দুনিয়াতেই (PAN Card) বহুলভাবে বেড়ে চলেছে প্রতারণার ঘটনা। জালিয়াতরা নিত্য নতুন উপায়ে সাধারণ মানুষের অ্যাকাউন্ট থেকে টাকা লুট করছেন। এমনই একটি ঘটনায় সাধারণ প্যান কার্ডের (PAN Card Fraud Online) জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে ৭.৭ লক্ষ টাকা খোয়ালেন কানপুরের প্রবীণ। এই ভুল আপনিও করছেন না তো ?

ঘটনা কী ঘটেছিল

কানপুরের সর্বোদয় নগরের নভশীল মোতি বিহারের বাসিন্দা সুরেশ চন্দ্র শর্মার সঙ্গেই ঘটেছে এই জালিয়াতির ঘটনা। তাঁর নাতি কনিষ্ক পাণ্ডের জন্য একটি প্যান কার্ডের আবেদন করতে বসেছিলেন সুরেশ। কনিষ্ক থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ১০ নভেম্বর অনলাইনে প্যান কার্ডের আবেদনের জন্য খোঁজ করতে করতে একটি কাস্টমার সার্ভিস হেল্পলাইন পান সুরেশ এবং তাঁকে বিশ্বাসযোগ্য মনে করে ফোন করেন। ফোনের ওপার থেকে দুজন নিজেদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে পরিচয় দেন, তাদের নাম যথাক্রমে অবিনাশ অবস্তী এবং রাজীব রঞ্জন। তাদের নির্দেশমত নাতির প্যান কার্ডের আবেদনের একজন গ্যারান্টার হিসেবে তাকেও প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্কের তথ্যাদি জমা দিতে হয়। আর এতেই ঘটে বিপত্তি।

জালিয়াতরা পরপর দুবার বেআইনি লেনদেনের মাধ্যমে যথাক্রমে ১ লাখ ৪০ হাজার টাকা এবং ৬ লাখ ৩০ হাজার টাকা লুট করে নেয় সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। ৭.৭ লক্ষ টাকা লুট করে জালিয়াতরা। প্রবীণ সেই ব্যক্তি যখন বুঝতে পারেন যে তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে, তখন তিনি ব্যাঙ্ককে অভিযোগ দায়ের করে নির্দেশ দেন এরপর থেকে ঐ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন যাতে ফ্রিজ করে দেওয়া হয় এবং থানাতেও অভিযোগ জমা করেন তিনি।

এই জালিয়াতি থেকে বাঁচতে কী করবেন

যে কোনো কাস্টমার সার্ভিস ওয়েবসাইট বিশ্বাসযোগ্য কিনা তা দুবার যাচাই করে নিতে হবে। প্যান কার্ডের আবেদন বা অন্যান্য কাজকর্মের জন্য সরকারি ওয়েবসাইট ব্যবহার করতে হবে যেমন NSDL, UTIITSL ইত্যাদি।

আধার, প্যান কার্ডের তথ্য, ব্যাঙ্কের সুরক্ষিত তথ্য কখনই কাউকে শেয়ার করা যাবে না। কোনো অবৈধ বা সন্দেহভাজন ওয়েবসাইট কিংবা ব্যক্তিকে তা জানানো যাবে না।

সরকারি বা অফিসিয়াল কাস্টমার সার্ভিসের পক্ষ থেকে কখনও এরকম গোপনীয় তথ্য জানতে চাওয়া হয় না, ফলে এই ধরনের ফোন বা মেসেজ এলে সতর্ক থাকতে হবে।

আর এই ধরনের জালিয়াতির মধ্যে অজান্তে পড়ে গেলে সত্বর সাইবার অপরাধ দমন শাখায় জানাতে হবে অভিযোগ।

আরও পড়ুন: Multibagger Stock: ২ টাকারও কম দাম ছিল এই স্টকের, ৪ বছরে মুনাফা ৩০০০ শতাংশ ! কেনা ছিল ?

সেরা শিরোনাম

Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Gold and Silver Price: সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত
সোনা কেনার পরিকল্পনা ? খসবে মোটা টাকা, জেনে নিন আজ সোনা ও রুপোর দাম কত

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget