এক্সপ্লোর

PM Modi Cabinet Meeting: মোদির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ২ লক্ষ সমবায় সমিতি, 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে' অনুমোদন

PM Modi Cabinet Decision: আগামী পাঁচ বছরে বদলে যাবে দেশের হাল ! মোদি মন্ত্রিসভায় নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

PM Modi Cabinet Decision: আগামী পাঁচ বছরে বদলে যাবে দেশের হাল ! মোদি মন্ত্রিসভায় নেওয়া হল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। দেশে ২ লক্ষ সমবায় সমিতি গড়বে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে' সিলমোহর দিয়েছে ক্যাবিনেট।  

Modi Cabinet Decision: কী সিদ্ধান্ত হয়েছে ক্যাবিনেটে ? 
বুধবার দেশের দশা বদলাতে দিশা ঠিক করতে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পরে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন," সরকার সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করবে। সেই উদ্দেশ্যে আগামী পাঁচ বছরে দু-লক্ষ প্রাথমিক কৃষি সমবায় ঋণ সমিতি(পিএসি)/ ডেয়ারি/ মৎস্যজীবী সমবায় সমিতি স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।''

PM Modi Cabinet Decision: 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামে' কর্মসূচিতে অনুমোদন
এদিন কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান,  দেশের সীমানা শক্তিশালী করতে 'ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম'কে মোদি সরকার অনুমোদন দিয়েছে। এর আওতায় দেশের উত্তর সীমান্তে অবস্থিত গ্রামগুলিতে পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। এর জন্য ৪,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Modi Cabinet Decision: কাজ পাবে এই অঞ্চলের লোকজন

আগামী দিনে যা লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুণাচল প্রদেশের মোট ১৯টি জেলার ২৯৬৬টি গ্রামে রাস্তা ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হবে। তবে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম থেকে আলাদা হবে এই যোজনা। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান,এই প্রকল্পের পুরো খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এই রাজ্যগুলির সীমান্তবর্তী গ্রামে কাজ পাবেন স্থানীয়রা। ফলে কাজের জন্য ভিন রাজ্যে যেতে হবে না তাঁদের।  

Modi Cabinet Decision: সিঙ্কুলনা সুরঙ্গ
মোদি মন্ত্রিসভায় নতুন অনুমোদনের মধ্য়ে স্থান পেয়েছে সিঙ্কুলনা টানেল নির্মাণেরও বিষয়টি। একবার এই টানেল তৈরি হলে দুর্গম আবহাওয়াতেও লাদাখে যাওয়ার রাস্তা পাওয়া যাবে। সারা বছর থাকবে এই সংযোগ। এর সুরঙ্গের দৈর্ঘ্য হবে ৪.৮ কিলোমিটার। মোট ১,৬০০ কোটি টাকা খরচ হবে এই নির্মাণে। এতে সামরিক বাহিনীর আরও সুবিধা হবে। দ্রুত সীমান্তে যাতায়াত করতে পারবে তারা।

আইটিবিপি-র জন্য ৯৪০০ জন কর্মী-সহ অপারেশনাল বেস

এদিনই ভারত-চিন এলএসি সীমান্তে আইটিবিপি-র জন্য ৯৪০০ জন কর্মী সহ একটি অপারেশনাল বেস তৈরির সিদ্ধান্ত নিয়েছে মোদির মন্ত্রিসভা। সাতটি নতুন ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট। এছাড়াও, কেন্দ্রীয় মন্ত্রিসভা বিশেষভাবে সক্ষমদের ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি (MOU)স্বাক্ষরের অনুমোদন দিয়েছে। এই দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষমতায়নে উদ্যোগ নেবে। এরফলে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে।

আরও পড়ুন : SBI FD Rate Hike: ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, কত হল নতুন রেট ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget