এক্সপ্লোর

Cyber Fraud: ফের র‍্যানসমওয়্যারের হানা, ভাইরাসের আক্রমণে মুহূর্তে অকেজো ২২টি কম্পিউটার

বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোনই এখন প্রতারকদের সবথেকে বড় টার্গেট! আর প্রতারণার প্রধান হাতিয়ার লিঙ্ক! লিঙ্কের ফাঁদে পা দিলেই, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বালিগঞ্জের (Ballygunge) এক বিজ্ঞাপনী সংস্থার (Ad Agency) অফিসে র‍্যানসমওয়্যারের (Ransomware) হানা! ভাইরাসের আক্রমণে মুহূর্তে অকেজো ২২টি কম্পিউটার। কিন্তু কীভাবে ফাঁদ পেতে বসে রয়েছে প্রতারকরা? কীভাবেই বা তাতে পা বাড়চ্ছে সাধারণ মানুষ?

স্মার্টফোনের (Smart Phone) দৌলতে পৃথিবী আজ হাতের মুঠোয়! অনলাইনে পেমেন্ট (Online Payment) থেকে শপিং, নেটব্যাঙ্কিং থেকে টাকা ট্রান্সফার। ইন্টারনেট আর স্মার্ট ডিভাইসের যুগলবন্দিতে সব কাজ হাসিল এক টাচে।  কিন্তু, এই ইন্টারনেটে ভর করেই মোবাইল ফোনে ঢুকে পড়ছে না তো ভাইরাস? 

আপনার ডিভাইসে সেভ করে রাখা সমস্ত তথ্য চলে যাচ্ছে না তো অন্য কারও কব্জায়? বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল ফোনই এখন প্রতারকদের সবথেকে বড় টার্গেট! আর প্রতারণার প্রধান হাতিয়ার লিঙ্ক! লিঙ্কের ফাঁদে পা দিলেই, অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা।

সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্র বলছেন, কীভাবে লিঙ্ক জেনারেট হয়, খুব সাবধান। নাম গুলো url-এ গিয়ে ভাল করে দেখে নেবেন। যেমন, paytm... সেটা থাকে paaytm। এগুলো চেক করবেন। শুধু যে মোবাইল ফোন, তা নয়, সর্বত্র পাতা রয়েছে জালিয়াতির ফাঁদ। 

ব্যাক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা অফিসের কম্পিউটার সিস্টেম, যে কোনো জায়গা থেকে নিমেষে উধাও হতে পারে টাকা, তথ্য সবই। ঠিক যেমনটা হয়েছে বালিগঞ্জের এই বিজ্ঞাপনী সংস্থার অফিসে। কলকাতায় ফের র‍্যানসমওয়্যারের হানা। বালিগঞ্জ ফাঁড়ির এই অফিসে, র‍্যানসমওয়্যারের অ্যাটাকে
অকেজো হয়ে যায় ২২টি কম্পিউটার। অপহরণ করা হয় কোম্পানির ২৫ বছরের পুরনো নথি-পত্র। 

সংস্থা সূত্রে খবর, কোম্পানির এক কর্মী সম্প্রতি কম্পিউটারে একটি সিনেমা ডাউনলোড করেন। তার সঙ্গে আরও কিছু ফাইল ডাউনলোড হয়ে যায়। আর তাতেই লুকিয়ে ছিল, বিপদ। সেই ফাইল ওপেন হতেই, একের পর এক কম্পিউটার অ্যাটাক হতে শুরু করে।  

সাইবার বিশেষজ্ঞ ঋত্বিক লালের কথায়, ২০-২২ বছরের ডেটা নষ্ট। পার কম্পিউটার ৯৮০ ডলার করে দাবি করেছে। কিছু ডেটা রিট্রিভ করার চেষ্টা করা হয়েছে। ম্যাক্সিমামটাই করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, এধরনের ম্যালওয়্যার ভাইরাস স্মার্ট ফোন বা কম্পিউটারে ঢুকে সমস্ত তথ্য এনক্রিপ্ট করে ফেলে। তারপরই স্ক্রিনে ভেসে উঠবে হুমকি বার্তা। কম্পিউটারে প্রবেশাধিকার ফিরে পেতে চাইলে প্রচুর পরিমাণ অর্থ পাঠিয়ে দিন।  

সাদার্ন অ্যাভিনিউর বাসিন্দা প্রীতি সেলভামের কথায়, আমরা তো মোবাইল সর্বক্ষণ ঘাঁটাঘাটি করে। বাচ্চারাও করে। লিঙ্কে ক্লিক করে দিলে কী হবে? মারাত্মক বিপদ। কোন পথে এই ভাইরাস অ্যাটাক এড়ানো যায়? বিশেষজ্ঞরা বলছেন, সব তথ্যের ব্যাকআপ রাখুন। কম্পিউটার, মোবাইলের সফটওয়্যার আপডেট করুন।

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget