এক্সপ্লোর

Municipal Election: বাঁকুড়ায় পুরভোটের মনোনয়ন জমা শুরু, করোনা আবহে বিশেষ ব্যবস্থা

Bankura News: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: গতকাল রাজ্যের ১০৮টি পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরপরেই মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। আজ সকাল থেকেই মনোনয়নের তোড়জোড় শুরু হয়েছে বাঁকুড়া জেলার তিন পুরসভায়। বাঁকুড়ার জেলাশাসকের দফতর চত্বর ও বিষ্ণুপুর মহকুমা শাসকের দফতরে চলছে এই তিন পুরসভার মনোনয়ন তোলা ও জমা দেওয়ার কাজ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থার পাশাপাশি জোর দেওয়া হয়েছে নিরাপত্তাতেও।

বাঁকুড়া পুরসভার জন্য বাঁকুড়া জেলা শাসকের দফতর চত্বরে থাকা কন্যাশ্রী ভবন ও সংখ্যালঘু ভবনে পৃথক পৃথক ওয়ার্ডের মনোনয়ন তোলা ও জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে যাতে বেশি সংখ্যক মানুষ মনোনয়ন কেন্দ্রে ভিড় না করেন সেজন্য কেবলমাত্র প্রার্থী ও একজন প্রস্তাবককে মনোনয়ন কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। মনোনয়ন কেন্দ্রের বাইরে মাস্ক ও স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা রয়েছে। বাঁকুড়া পুরসভার ২৪ টি ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নের জন্য মোট ৬ টি টেবিল করা হয়েছে। একেকটি টেবিলে নির্দিষ্ট চারটি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন করতে পারবেন।

মনোনয়নকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বাঁকুড়ার জেলা শাসকের দফতরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। জেলা শাসকের দফতর চত্বরে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে। সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে গোটা এলাকায়। মনোনয়নের জন্য প্রশাসনিক এই ব্যবস্থায় খুশি  মনোনয়ন তুলতে যাওয়া প্রার্থীরা।  

২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ। বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮টি পুরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে মামলা চলায় দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না। বাকি সব জায়গাতেই ভোট হবে।

সেরা শিরোনাম

Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget