এক্সপ্লোর

Primary TET: ৪০ পেরিয়েও TET ইন্টারভিউয়ে বসার সুযোগ, আদালতের হস্তক্ষেপে মুখে হাসি ফুটল নেফাউরের

Calcutta High Court: ২০২১ সালে TET-এর ইন্টারভিউয়ের জন্য নেফাউরকে পাঠানো হলেও, ততদিনে বয়স ৪০ পেরিয়ে গিয়েছে তাঁর।

করুণাময় সিংহ, মালদা: বয়সসীমা উত্তীর্ণ এক চাকরিপ্রার্থীর সুযোগ মিলল TET-এর ইন্টারভিউতে বসার (Primary TET)।টেটে নিয়োগে বঞ্চনার অভিযোগে (Calcutta High Court)আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা, চাকরিপ্রার্থী নেফাউর শেখ। আদালতের রায়ে মুখে হাসি ফুটেছে নেফাউরের।

৪০ পেরনো চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ে বসার সুযোগ করে দিল হাইকোর্ট

৪০-এর গণ্ডি পেরোনোয় সুযোগ হারিয়েছিলেন TET-এ ইন্টারভিউতে বসার। হাইকোর্টের নির্দেশে এখন আশার আলো দেখছেন, মুর্শিদাবাদের নেফাউর শেখ। টেটে নিয়োগে বঞ্চনার অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুর্শিদাবাদের এই চাকরিপ্রার্থী।

সোমবার নেফাউরকে চাকরির ইন্টারভিউতে সুযোগ দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।

আদালতের রায়ে আশার আলো দেখছেন নেফাউর। তিনি বলেন, "পর্ষদের গাফিলতিতে আমাকে হেনস্থা হতে হয়েছে। হাইকোর্টের রায়ে আমি খুশি। তাই আবার ইন্টারভিউ দিতে পারব।"

আরও পড়ুন: Cattle Smuggling Case: ঘুরপথে কোটি কোটি চাকার লেনদেন! গরুপাচারে সিবিআই নজরে কলকাতার চার সংস্থা

নেফাউর শেখের দাবি, ২০১৪-য় TET দিয়েছিলেন তিনি।  কিন্তু পাস করতে পারেননি। পরে জানতে পারেন, ৬টি প্রশ্ন ভুল এসেছিল। এর পর, ৬টি প্রশ্ন ভুল রয়েছে বলে, ২০১৬ সালে, আদালতে মামলা করেন তিনি।মুর্শিদাবাদের এই চাকরিপ্রার্থীর দাবি, অতিরিক্ত ৬ নম্বর পেয়ে TET-এ পাস করেন। 

২০২১ সালে TET-এর ইন্টারভিউয়ের জন্য নেফাউরকে পাঠানো হলেও, ততদিনে বয়স ৪০ পেরিয়ে গিয়েছে তাঁর। ফলে, ইন্টারভিউয়ের সুযোগ পারেননি নেফাউর। এর পরই, মামলা করে তিনি দাবি করেন, পর্ষদের ভুলের জন্য বঞ্চনার শিকার হয়েছেন। 

এবিপি আনন্দের মুখোমুখি হয়ে নেফাউর বলেন, "২০১৪ সালে আমি টেট পরীক্ষা দিই। ২০১৬ সালে জানতে পারি পাস করিনি। পরে জানতে পারি ৬টি প্রশ্ন ভুল এসেছিল। হাইকোর্টে মামলা করি। সেই মামলার রায়ে প্রাপ্ত নম্বরের সঙ্গে ৬ নম্বর যোগ হয়। এর পর পাস করি। ২০২১-এর ডিসেম্বরে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হয়। সেই সময় আমাকে জানানো হয়, আমার চাকরির বয়স পেরিয়ে গিয়েছে। এরপর আমি আবার হাইকোর্টে কেস করি। ২০১৪ সালে বয়স ছিল ৩৮ বছর। পর্ষদের গাফিলতিতে আমাকে হেনস্থা হতে হয়েছে। হাইকোর্টের রায়ে আমি খুশি। তাই আবার ইন্টারভিউ দিতে পারব।"

বাকিদের কী হবে, উঠছে প্রশ্ন

এ দিকে, কলকাতা হাইকোর্টের নির্দেশের পর প্রশ্ন উঠছে, ৪০ বছর বয়স হয়ে যাওয়ার পরও যাঁরা ইন্টারভিউতে বসতে দেওয়ার দাবি জানাচ্ছেন কিংবা আন্দোলন করছেন, তাঁদের কী হবে? এই মুহূর্তে প্যারাটিচার হিসেবে একটি স্কুলে কর্মরত নেফাউর। হাইকোর্টের রায়ে হারানো স্বপ্ন ফিরে পাওয়ার আশায়, মুখে হাসি ফুটেছে মুর্শিদাবাদের এই চাকরি প্রার্থীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Delhi Protest: “কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
“কংগ্রেসের রাজত্বকালে ৫৩ বার প্রশ্নফাঁস..”, NEET কাণ্ডের পর সাংবাদিক বৈঠকে বিস্ফোরক তাপস রায়
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
CJP Delhi Protest: 'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র
'ককরোচ'-দের বিক্ষোভের সময় হিংসায় সক্রিয়দের পাসপোর্ট বাতিল হতে পারে, বলছে দিল্লি পুলিশ সূত্র

ভিডিও

Kalyan Banerjee Suspended | গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদ চত্বরে কল্যাণ! নিশানায় 'দলত্যাগীরা'
NEET Paper Leak Controversy: 'ব্যবস্থা নিন', প্রধানমন্ত্রীর পোস্টের পরেই পাল্টা রাহুল গান্ধী
Fake Birth Certificate Row |
Cooch Behar News: ছোড়া হল ডিম, এবার নিশানায় কোচবিহার তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি
Agnimitra Paul :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget