এক্সপ্লোর

Corona Forth Wave : ' শিশুদের ভ্যাকসিন দেওয়া বাড়ান, সব বন্ধ করে দেওয়ার মানে নেই ! ' আশার কথা শোনালেন চিকিৎসক অপূর্ব ঘোষ

Corona Forth Wave : ' দিল্লিতে বাচ্চাদের করোনা হচ্ছে আবার। এটা কিন্তু চিন্তার। বাচ্চাদের মাস্ক পরতেই হবে। ' বলছেন চিকিৎসকরা

সন্দীপ সরকার, আবীর দত্ত, ঝিলম করঞ্জাই, কলকাতা : দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। টানা তিনদিন ২ হাজারের ওপর রয়েছে আক্রান্তের সংখ্যা। এই ছবিই উদ্বেগ তৈরি করছে। এই অবস্থায় কোভিড বিধি অক্ষরে অক্ষরে মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কিছুদিন সংক্রমণ নিম্নমুখী থাকার পর, দেশে ফের দাপট দেখাচ্ছে করোনা। লাগাতার ৩-৪ দিন ধরে মারণ ভাইরাসে সংক্রমণের সংখ্যা ২ হাজারের গণ্ডি পেরোচ্ছে। নতুন উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির পরিস্থিতি নিয়ে। কারণ,কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক করোনা আক্রান্তের সংখ্যার বিচারে শীর্ষে রয়েছে দিল্লি। আর দিল্লির সঙ্গে যাতায়াতের সম্পর্কে সংযুক্ত কলকাতা। তাই কলকাতায় করোনাপ ঢেউ আছড়ে পড়া অস্বাভাবিক নয়। 

চিন্তা বাড়াচ্ছে শিশুরা
এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে শিশুরা। কারণ ১২-র নিচের শিশুরা এখনও ভ্যাকসিন পায়নি। আর তারা স্কুলেও যাচ্ছে। এই পরিস্থিতিতে আবারও চিন্তা ঘনাচ্ছে স্কুল পড়ুয়াদের নিয়ে। ২ বছর গৃহবন্দি থাকার পর ফের স্কুলমুখী হয়েছে পড়ুয়ারা। স্বাভাবিক হয়েছে পড়াশোনার ছন্দ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ, শিশুদের ভ্যাকসিন বাড়াতেই হবে। 

শিশুরোগ বিশেষজ্ঞ শান্তনু রায় সতর্ক করলেন, ' কোভিড অবশ্যই আছে। দিল্লিতে বাচ্চাদের করোনা হচ্ছে আবার। এটা কিন্তু চিন্তার। বাচ্চাদের মাস্ক পরতেই হবে। এতদিনের অভ্যেস ছেড়ে দেওয়া যাবে না। 

' সব বন্ধ করে দেওয়ার মানে নেই'
অন্যদিকে শিশুরোগ বিশেষজ্ঞ অপূর্ব ঘোষ জোর দিলেন আরও বেশি শিশুকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য। মার্চ মাস থেকে ১২ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ। কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালের তথ্য অনুযায়ী, শুক্রবার অবধি আড়াই কোটির বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, সংক্রমণ বাড়লেই, সব বন্ধ ' করার পথে না হেঁটে, ভ্যাকসিনেশনে আরও বেশি করে জোর দেওয়া উচিত।  অপূর্ব ঘোষ বললেন, ' সব বন্ধ করে দেওয়ার মানে নেই। বাচ্চাদের ভ্যাকসিনেশন বাড়াতে হবে। এক ধাপ এক ধাপ করে এগোচ্ছি আমরা। সেটা মনে হয় বড্ড স্লো।  ভ্যাকসিনেশন বাড়াতে হবে। যে ভ্যাকসিন ১২ বছরের ক্ষেত্রে সমস্যা তৈরি করেনি,  ৯-এর ক্ষেত্রে করবে কেন! '

চিকিৎসকদের মতে, প্রত্যেকবারই করোনা থাবা বসিয়েছে, অসতর্কতার ফাঁক গলে। এখনও বহু মানুষের মধ্যে ঠিক সেরকমই ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে। এখনই সতর্ক না হলে, বিপদ আরও বাড়তে পারে। 

 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manas Bhunia:
"সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভুঁইয়া..", নিয়োগ দুর্নীতি মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Mahadev Express Bus Service : তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' বাস পরিষেবা, 'শ্রাবনী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?
তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' ও এই পরিষেবা, 'শ্রাবনী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget