এক্সপ্লোর

Piyali Basak : বাড়ি ফিরলেন এভারেস্ট-জয়ী পিয়ালি বসাক, চন্দননগরে বর্ণাঢ্য শোভাযাত্রা-সংবর্ধনা বাঙালিকন্যাকে

Hooghly : একটি বিশেষ গাড়িতে করে শোভাযাত্রা সহকারে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়

চন্দননগর : বাড়ি ফিরলেন এভারেস্ট (Everest) জয়ী পিয়ালি বসাক (Piyali Basak)। প্রায় আড়াই মাস পর বাড়ি ফিরলেন মাউন্ট এভারেস্টের শীর্ষে ওঠা বাঙালিকন্যা। এলাকায় তাঁকে স্বাগত জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। ছোট থেকেই পাহাড়ে চড়ার শখ। শেষপর্যন্ত ২০২২-এ স্বপ্ন পূরণ। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন চন্দননগরের পিয়ালি।

আজ চন্দননগর পুরনিগমের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এলাকাবাসী তাঁকে সংবর্ধনা জানান। একটি বিশেষ গাড়িতে করে শোভাযাত্রা সহকারে তাঁকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। পিয়ালি জানান, ৬ বছর বয়স থেকেই বাবা-মা তাঁকে পাহাড়ে নিয়ে যেতেন। সেই থেকেই তাঁর পাহাড়ের প্রতি টান। আর্থিক অনটন সত্ত্বেও তাঁর পাহাড়ে চড়ার নেশা অব্যাহত। আর কয়েক মাসের মধ্যেই আরও একটি শৃঙ্গ জয়ের লক্ষ্যে তিনি বেরিয়ে পড়বেন।

আরও পড়ুন ; এভারেস্ট জয়ী পিয়ালি বসাকের হাতে এক লক্ষ টাকা তুলে দিল হুগলি জেলা সিপিএমের ছাত্র-যুবরা

পিয়ালির সাফল্যের কাহিনি-

গত ২২ মে রবিবার সকাল ৯টায় এভারেস্ট (Everest) জয় করেন হুগলির চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক (Piyali Basak)। তবে, শুধু এভারেস্ট জয়ই নয়, তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি অক্সিজেন সাপোর্ট ছাড়াই এভারেস্ট জয় করেন তিনি। প্রথম ভারতীয় মহিলা হিসেবে গড়েন নজির। পিয়ালি বসাকের আগে এভারেস্ট জয় করেছেন শিপ্রা মজুমদার, ছন্দা গায়েন, টুসি দাসের মতো বাঙালি মহিলা পর্বতারোহীরা।

পিয়ালির বরাবরের ঝোঁক, সাপ্লিমেন্টারি অক্সিজেন সাপোর্ট ছাড়াই শিখর ছোঁবেন তিনি। সেই মতো দেশের প্রথম মহিলা হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়া গত অক্টোবরে ধৌলাগিরি শৃঙ্গ জয় করেন। সাত মাসের মাথায় এভারেস্টের শিখর ছুঁয়ে নতুন রেকর্ডের অধিকারী তিনি!

দম বন্ধ করে সাইকেল চালিয়ে অক্সিজেন ছাড়া পর্বত অভিযানের প্রস্তুতি নিত মেয়ে। চন্দননগরের বাড়িতে বসে পিয়ালির কঠোর অধ্যবসায়ের কথা জানিয়েছিলেন তাঁর মা। 

কানাইলাল প্রাথমিক বিদ্যামন্দিরের শিক্ষিকা। মার্শাল আর্টস-এ ব্ল্যাকবেল্ট, আইস স্কেটিং-এ দক্ষ পিয়ালির পাহাড়ের প্রতি টান সেই ছোট থেকে। পরিবার সূত্রে খবর, ২০০০ সালের অগাস্টে অমরনাথ তীর্থ দর্শনে গিয়ে খুব কাছ থেকে জঙ্গি হামলার ভয়াবহতা দেখেছিলেন পিয়ালি। ২০১৩ সালে কেদারনাথে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়েরও সাক্ষী তিনি। কিন্তু কিছুতেই পাহাড়ের প্রতি ভালবাসা কমেনি।

আর্থিক প্রতিকূলতা উপেক্ষা করে এভারেস্ট অভিযানের জন্য নিজেই ক্রাউড ফান্ডিং করেছেন। তাই সাধারণ বাড়ির মেয়ের অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত সবাই। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget