এক্সপ্লোর

Train Cancelled : কাজ বকেয়া, বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত ব্যান্ডেল শাখায়, জানুন কতদিন

Bandel Section : পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে

ব্যান্ডেল : বকেয়া কাজের জন্য প্রায় একমাস ব্যান্ডেল (Bandel) শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিলের (Local Trains Cancelled) সিদ্ধান্ত। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ইন্টারলকিংয়ের কাজ শেষ হলেও কিছু কাজ বাকি রয়েছে। তাই আজ থেকে ৩ জুলাই পর্যন্ত ব্যান্ডেল শাখায় ১০টি EMU লোকাল বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া থেকে ৩টি, ব্যান্ডেল থেকে ৪টি, কাটোয়া, বর্ধমান ও মেমারি থেকে একটি করে EMU বাতিল করার কথা জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

এর আগে ঘোষণা করা হয়েছিল, ব্যান্ডেল-শক্তিগড় শাখায় থার্ড লাইন সম্প্রসারণের কাজের জন্য দু’দিন পুরোপুরি বন্ধ থাকবে ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল। তার জেরে ২৭ মে দুপুর ৩টে থেকে ৩০ মে দুপুর ৩টে পর্যন্ত, ৭২ ঘণ্টা পাওয়ার ব্লক করা হবে। এর ফলে ২৮ ও ২৯ মে ব্যান্ডেলের ওপর দিয়ে যাওয়া সমস্ত ট্রেন বন্ধ থাকবে। বেশ কয়েকটি মেল, প্যাসেঞ্জার ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়। জানানো হয়, যাত্রীদের সুবিধার জন্য হাওড়া থেকে চুঁচুড়া শাখায় চলবে বেশ কিছু স্পেশাল ট্রেন। 

আরও পড়ুন ; ব্যান্ডেলে চালু হল ট্রেন চলাচল, অফিস টাইমে তবুও চূড়ান্ত হয়রানির ছবি

পূর্ব রেল সূত্রে জানা যায়, বিশ্বভারতী এক্সপ্রেস, আসানসোল-শিয়ালদা এক্সপ্রেস, মালদা ইন্টারসিটি এক্সপ্রেস, ময়ূরাক্ষী এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস, তিস্তা-তোর্সা এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস, শিয়ালদা-রামপুরহাট এক্সপ্রেস-সহ ব্যান্ডেল স্টেশন দিয়ে যাওয়া একাধিক ট্রেন বাতিল।

এদিকে ট্রেন বন্ধের দ্বিতীয় দিনেই ভোগান্তির শিকার হন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ করেন, প্রায় একঘণ্টা অন্তর ট্রেন আসছে। পাশাপাশি, ট্রেনের সংখ্যা কম হওয়ায় কামরায় ভিড় উপচে পড়ে। 

অন্যদিকে, ব্যান্ডেল ও মগরার মধ্যে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়ে ফেরি সার্ভিসে। সেখানেও ভিড় উপচে পড়ে। অবস্থা এমন দাঁড়ায় যে, সাইকেল অথবা গাড়ি রাখার জায়গা অমিল। তবে অসুবিধা সত্ত্বেও রেলের আধুনিকীকরণের সিদ্ধান্তকে স্বাগত জানান যাত্রীরা।

গত ৩০ মে দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেল ও মগরা স্টেশনের মধ্যে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই চালু হয়ে যায় ট্রেন চলাচল। রেল সূত্রে জানা যায়, তার আগের রাত ১টা ২০-তেই থার্ড লাইন সম্প্রসারণের কাজ শেষ হয়ে যায়। কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের পর দ্রুত থার্ড লাইনও চালু করে দেওয়া হবে বলে জানানো হয়। যদিও ৩০ তারিখ সকালেও অফিসযাত্রীরা চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget