এক্সপ্লোর

Howrah Hooghly Water Crisis : কল খুলতেই বেরিয়ে আসছে ঘোলা জল, কলকাতা, হাওড়া, হুগলির কিছু জায়গায় ভোগান্তি

কলকাতায় ঘোলা জল না পাওয়া গেলেও, কয়েকটি জায়গায় প্রেসার ছিল খুব কম। একই ছবি হুগলিতে।

অর্ণব মুখোপাধ্যায়, সুনীত হালদার, সৌরভ বন্দ্যোপাধ্যায়, হাওড়া : সকাল-দুপুর-সন্ধে। পানীয় জলের জন্য তিন বেলা অধীর অপেক্ষায় থাকছেন বহু মানুষ। কিন্তু কল খুলতেই বেরিয়ে আসছে ঘোলা জল। হাওড়ায় এখনও এই ছবি! অন্যদিকে কলকাতায় মঙ্গলবার সেই অর্থে ঘোলা জল আর না বেরলেও, কলকাতার পরসভার ১৩ নম্বর ওয়ার্ডের দত্তবাগানে জলের প্রেসার ছিল অত্যন্ত কম।  
একই সমস্যা হুগলির কিছু জায়গাতেও। জোড়া সমস্যায় মঙ্গলবারও ভুগতে হল গঙ্গার দুই পাড়ের বাসিন্দাদের। এই পরিস্থিতিতে ঝুঁকি না নিয়ে, অনেকেই এখনও জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। দত্তবাগানের বাসিন্দা পূজা জয়সওয়াল বলেন, বাড়িতে বাচ্চা আছে, জল নিয়ে খুব সমস্যা হচ্ছে। ওকে মিনারেল ওয়াটার খাওয়াচ্ছি। দত্তবাগানেক বাসিন্দা  মিঠু মাঝিরও তাই অভিযোগ। দত্তবাগান ছাড়াও মুরারিপুকুর, করবাগানেও জলের প্রেশার কম ছিল। 

কলকাতা পুরসভার তরফে দাবি করা হয়েছে, এক-দু দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। জল পরিষেবা নিয়ে বারবার অভিযোগ আসার পর, এদিন দত্তবাগানে পরিদর্শনে যান কলকাতা পুরসভার তিন নম্বর বোরো কোঅর্ডিনেটর। কলকাতা পুরসভার ৩ নং বোরোর কোঅর্ডিনেটর অনিন্দ্য রাউত জানান, জলের গুণগত মান ঠিক রাখতে শোধনে সময় লাগছে। পুরসভার সূত্রে দাবি করা হয়েছে, পলতা জল পরিশোধন কেন্দ্রে, ঘোলা জলের পরিমাণ আড়াই হাজার থেকে কমে হয়েছে, ৮০০ মিটার ট্রান্সমিশন ইউনিট বা MTU। গার্ডেনরিচে ১২০০ থেকে কমে হয়েছে ৭০০ MTU।

কলকাতায় এদিন ঘোলা জলের সমস্যা কিছুটা মিটলেও, পরিস্থিতির উন্নতি হয়নি হাওড়া পুরসভার দুই ও তিন নম্বর ওয়ার্ডে। যদিও, ঘোলা জল বেরনোর অন্য কারণ তুলে ধরা হয়েছে হাওড়া পুরসভার তরফে। হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য দেবাংশু দাস, 'স্থানীয় এলাকায় মাটির নিচের পাইপলাইন ফেটে যাওয়ার কারণে এই পরিস্থিতি হতে পারে। খতিয়ে দেখছি। এর পাশাপাশি তিনি জানান ওইসব এলাকায় পুরসভার পক্ষ থেকে পানীয় জলের ট্যাঙ্ক পাঠানো হবে। পদ্মপুকুর জল প্রকল্পের দুটি পাম্পে মাটি এবং কাপড় ঢুকে যাওয়ায় সমস্যা দেখা দিয়েছে। আজ সন্ধ্যের মধ্যে দুটো পাম্প সারিয়ে দেওয়া হবে। জল সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশ্বাস দেন।'

ঘোলা জলের সমস্যায় যখন জেরবার গঙ্গার দুই পাড়ের বাসিন্দারা, তখন রাজ্য সরকারকে নিশানা করে ট্যুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FSuvenduWB%2Fstatus%2F1445285547845373953&widget=Tweet বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' মেয়র বলেছেন জল পরিশোধন করা যাচ্ছে না, জল তো অনেক জায়গায় জমেছে, সব জায়গায় তো ঘোলা জল নেই' 

এরইমধ্যে কিছুটা স্বস্তির খবর রয়েছে হুগলিতে। প্রায় ৪৮ ঘণ্টা পর, মঙ্গলবার পরিষ্কার জল পেয়েছেন শ্রীরামপুর, উত্তরপাড়া, চুঁচুড়ার বাসিন্দারা। 

 

সেরা শিরোনাম

Chor Bagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget