এক্সপ্লোর

Jamai Sashthi 2024 : কাল জামাইষষ্ঠী, তুঙ্গে ইলিশের চাহিদা; কত দাম উঠল হাওড়ার পাইকারি বাজারে ?

Hilsa Fish Demand: ফি বছর জামাইষষ্ঠীর আগে ইলিশের চাহিদা বাড়ে। ব্যতিক্রম নয় এ বছর।

সুনীত হালদার, হাওড়া : জামাইষষ্ঠী। জামাইদের দিন। বিশেষ এই দিনটার কথা উঠলেই যেটা প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে তা হল, জামাইদের পাত পেড়ে খাওয়ার ব্যবস্থা করেন শাশুড়িরা। রকমারি পদের আয়োজনে কোনও খামতি থাকে না। স্নেহ-ভালবাসা আর ভূরিভোজের মধ্যে দিনটা কেটে যায় জামাইদের। পাতে এত পদ থাকে যে কোনটা খাওয়া যায়, কোনটা ছাড়া যায়, তা ভাবতে ভাবতেই সময় পার হয়ে যায় অনেক জামাইয়ের। তবে, যা-ই হোক বাঙালি জামাইয়ের পাতে ইলিশ মাছ থাকবে না তা কি হতে পারে ? একদমই না। কাল, বুধবার জামাইষষ্ঠী। আর তাই এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারে ভিড় ধরা পড়ল। আর হাওড়া পাইকারি মাছ বাজারে হরেক রকম ইলিশের চাহিদা উঠল তুঙ্গে।

ফি বছর জামাইষষ্ঠীর আগে ইলিশের চাহিদা বাড়ে। ব্যতিক্রম নয় এ বছর। শ্বশুর-শাশুড়িরা জামাইকে আপ্যায়ণের জন্য ভূরিভোজের আয়োজন করেন। আর জামাইয়ের জন্য স্পেশাল ডিশে নানা ধরনের ইলিশের আইটেম থাকতেই হয়। ইলিশ ভাজা, ইলিশের পাতুরি, ইলিশের টক, ভাপা ইলিশ আরও কত কি ! 

এবারে ইলিশের চাহিদার কথা ভেবে হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা বাংলাদেশের পাশাপাশি মায়ানমার থেকেও ইলিশ আমদানি করেছেন। হাওড়া মাছ বাজার থেকে তা ছড়িয়ে পড়ছে কলকাতা এবং হাওড়ার সবকটি বড় বাজারে। ৭০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম পর্যন্ত ইলিশ দেদার বিক্রি হয়েছে। কলকাতার খুচরো মাছ ব্যবসায়ীরা সকাল থেকেই ভিড় জমান হাওড়া মাছ বাজারে। তাঁরা জানান, এবারেও ইলিশ মাছের চাহিদা বেশ ভাল। 

হাওড়া মাছ বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, বাংলাদেশের টাটকা ইলিশের দাম একটু বেশি। এক কিলো সাইজের ইলিশ এই বাজারে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে বিক্রি হয়েছে। খুচরো বাজারে কিলো প্রতি তা ১৮০০ থেকে ২০০০ টাকা দরে বিক্রি হবে। মায়ানমারের ইলিশ তুলনায় একটু কম দাম। এক কিলো সাইজের ইলিশ ১১০০ থেকে ১২০০ টাকা। খুচরো বাজারে তা ১৪০০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাতেও কুছ পরোয়া নেই ক্রেতাদের। তাঁরা হাসিমুখে নিয়ে যাচ্ছেন বাড়িতে। ইলিশ বলে কথা !

আরও পড়ন ; কীভাবে ষষ্ঠীর সঙ্গে জুড়ে গেল জামাইদের মঙ্গল ভাবনা? কোন মুহূর্তে বাটা দেওয়া সবচেয়ে শুভ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget