এক্সপ্লোর

Kolkata Bus Service : কলকাতার রাস্তায় নামছে না প্রায় দেড় হাজার বেসরকারি বাস, চরম ভোগান্তি যাত্রীদের

Kolkata Bus Service : এখনও নব্বইয়ের কাছে ডিজেলের দাম। পাশাপাশি অনেকটাই বেড়েছে নিয়মভঙ্গে জরিমানার অঙ্ক...

সঞ্চয়ন মিত্র, কলকাতা : নব্বইয়ের কাছে ডিজেলের দাম, তার ওপর বেড়েছে জরিমানার অঙ্ক। এই পরিস্থিতিতে, রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস নামছে না বলে মালিক সংগঠনের দাবি। রাস্তায় বাসের সংখ্যা কম হওয়ায় ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। 

কোথাও ফাঁকা বাসে খবরের কাগজ পড়ছেন কেউ। কোথাও আবার বাসে ঝুলছে তালা! এখনও নব্বইয়ের কাছে ডিজেলের দাম। পাশাপাশি অনেকটাই বেড়েছে নিয়মভঙ্গে জরিমানার অঙ্ক। তার জেরেই কলকাতার রাস্তায় প্রায় দেড় হাজার বেসরকারি বাস নামছে না বলে দাবি মালিক সংগঠনের। এর ফলে, নিত্যদিন প্রবল ভোগান্তির মুখে পড়ছেন যাত্রীরা। 

জ্বালানি ও বাস চালানোর অন্যান্য খরচ বাড়তে থাকায় কিছুদিন ধরেই রাস্তায় বাসের সংখ্যা কমছিল। তার ওপর নতুন জরিমানা কাঠামো তৈরি হওয়ায় আরও কমে গিয়েছে বাসের সংখ্যা। এনিয়ে এক বাস চালক বলেন, সামান্য টাকা পাই, কেস বাড়িয়েছে। ফাইন দেব না বাস চালাব। একটা গাড়ি চালিয়ে ২০০ টাকা পাই।

এদিকে, করোনা সংক্রমণ কিছুটা কমায় স্কুল, কলেজ থেকে অফিসে হাজিরা অনেকটাই স্বাভাবিক হয়েছে। এই পরিস্থিতিতে রাস্তায় বেসরকারি বাসের সংখ্যা কমে যাওয়ায় নাকাল হতে হচ্ছে যাত্রীদের।  এক যাত্রী বলেন, অনেক বাস থাকত। এখন ফাঁকা, অসুবিধা তো হচ্ছেই।

বাসের আকালের একই ছবি দেখা গেল আনন্দপুর বাসস্ট্যান্ডে। আনন্দপুরে ৫ মিনিটে বাস চলত। এখন সম্পূর্ণ ফাঁকা যাচ্ছে। বাসের সংখ্যা কমছে। আগে ৫ মিনিট/৬ মিনিট, এখন আধঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

বাসমালিক সংগঠনের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে ইতিমধ্যেই পরিবহণমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তাঁরা। সিটি সাবার্বান বাস সার্ভিস-এর সাধারণ সম্পাদক টিটো সাহা বলেন, জরিমানার ভয়ে বাস কমে যাচ্ছে। তেলের দাম বেড়েছে। যাত্রী কম। সামর্থ নেই বেরোনোর। আমাদের ৮০০ বাস চলছে না। সবমিলিয়ে ১৫০০ বাস রাস্তায় নেই। পরিবহণ মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। খরচ কমানো হোক। সিএফ সার্টিফিকেট নবীকরণে।

সবমিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? সদুত্তর দিতে পাচ্ছেন না কেউই। 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget