এক্সপ্লোর

K2-18 b Atmosphere: IIT বারাণসী থেকে MIT, ভিন্গ্রহে প্রাণের অস্তিত্বের সপক্ষে 'প্রমাণ' দিলেন ভারতের নিক্কু মধুসূদন

Nikku Madhusudhan: আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র James Webb Space Telescope-এর সাহায্যে  সৌরজগতের বাইরে অবস্থিত K2-18 b নামের একটি গ্রহ বা Exoplanet নিয়ে গবেষণা করছেন নিক্কু।

নয়াদিল্লি: পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সপক্ষে বড় প্রমাণ মিলেছে। সেই নিয়ে শোরগোলের মধ্যে যাঁর নাম বার বার করে উঠে আসছে, তিনি বলেন নিক্কু মধুসূদন। কেমব্রিজ ইউনিভার্সিটির জ্যোতির্পদার্থবিদ তিনি। ভারতীয় নিক্কুকে নিয়ে গর্বে বুক ফুলে উঠছে ভারতেরও। কারণ বছরের পর বছর ধরে যে সম্ভাবনাকে আশ্রয় করে এত গবেষণা, তার নয়া রূপরেখা তৈরি করলেন নিক্কু। (K2-18 b Atmosphere)

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র James Webb Space Telescope-এর সাহায্যে  সৌরজগতের বাইরে অবস্থিত K2-18 b নামের একটি গ্রহ বা Exoplanet নিয়ে গবেষণা করছেন নিক্কু। পৃথিবী থেকে K2-18 b-র দূরত্ব প্রায় ৭০০ ট্রিলিয়ন মাইল। K2-18 নামের একটি লাল রংয়ের বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে সেটি। (Nikku Madhusudhan)

সেই গবেষণা করতে গিয়ে সম্প্রতি যুগান্তকারী আবিষ্কার করেন নিক্কু এবং তাঁর সহযোগীরা। K2-18 b-র বায়ুমণ্ডলে Dimethyl Sulfide (DMS) এবং Dimethyl Disulfide (DMDS) গ্যাসের সন্ধান পান তাঁরা, পৃথিবীতে ওই দুই গ্যাসের সৃষ্টি ফাইটোপ্ল্যাঙ্কটনের মতো সামুদ্রিক অণুজীব থেকে। পৃথিবীর তুলনায় K2-18 b Exoplanet DMS এবং DMDS-এর মাত্রা অনেক বেশি। ফলে আশায় বুক বাঁধছেন সকলে।

আর এই গবেষণাই বিশ্বমঞ্চে তুলে এনেছে নিক্কুকে। ১৯৮০ সালে ভারতেই জন্ম তাঁর। IIT বারাণসী থেকে বিটেক করে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (MIT) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে পিএইচডি-ও করেন নিক্কু।  ২০০৯ সালে যে পিএইচডি-র থিসিস জমা দেন নিক্কু, তার বিষয়স্তুও ছিল সৌরজগতের বাইরের গ্রহদের বায়ুমণ্ডলের উপাদানসমূহ। 

পিএইচডি শেষ করে MIT, প্রিন্সটন, ইয়েল ইউনিভার্সিটিতে গবেষণাও করেন নিক্কু। সেখানে YCAA পুরস্কারও অর্জন করেন। ২০১৩ সালে ইউনিভার্সিটি অফ কেমব্রিজে যোগ দেন নিক্কু। সেখানকার জ্যোতির্পদার্থ বিভাগে চার বছর লেকচারার হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

২০১৭ সালে কেমব্রিজে রিডার ইন অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড এক্সোপ্ল্যানেটারি সায়েন্স বিভাগে পদোন্নতি হয় নিক্কুর। বর্তমানে অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড এক্সট্রাপ্ল্যানেটারি বিভাগের অধ্যাপক করছেন। সৌরগতের বাইরের গ্রহে হাইড্রোজেনে সমৃদ্ধ মহাসাগর থাকতে পারে বলে প্রথম তাঁর গবেষণাতেই উঠে আসে। সৌরজগতের বাইরের গ্রহগুলির সৃষ্টিতত্ত্ব, তাদের বায়ুমণ্ডল, গঠন, প্রভৃতি নিয়ে গবেষণা করছেন নিক্কু। Hubble Space Telescope, James Wevv Space Telescope নিয়ে কাজ করেন। 

এর আগে, ২০১২ সালে 55 Cancri e নামের একটি গ্রহ নিয়ে গবেষণা করেন নিক্কু। সেটি আয়তনে পৃথিবীর চেয়ে বড়। ওই গ্রহ কার্বনে সমৃদ্ধ বলে জানা যায়। ২০১৪ সালে নিক্কুর নেতৃত্বে একটি টিম বৃহস্পতির মতো তিনটি উষ্ণ গ্রহের জল মাপার কাজে উদ্যত হন। দেখা যায়, যতটা তাঁরা আশা করেছিলেন, তার চেয়ে কম পরিমাণ দল রয়েছে সেখানে। ২০১৭ সালে WASP-19b নামের একটি গ্রহে টাইটেনিয়াম অক্সাইড মেলে। সেই গবেষণাতেও ছিলেন নিক্কু। ২০২০ সালে K2 18 b নিয়ে গবেষণা শুরু করে সেখানে জলের সম্ভাবনার কথা জানান। 

এখনও পর্যন্ত একাধিক স্বীকৃতি পেয়েছেন নিক্কু। ২০১৯ সালে Theoretical Astrophysics-এ EASS MERAC Prize, Pilkington Prize for Excellence in Teaching পুরস্কার পান। ২০১৬ সালে IUPAP Young Scientist Medal in Astrophysics, ২০১৪ সালে ASI Vainu Bappu Gold Medal পান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Nasa Space Story: মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
মহাকাশের 'চোখ' ধরা পড়ল নাসার টেলিস্কোপে, নক্ষত্রের শেষ বিদায়ের আশ্বর্য ছবি
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Dog Brain Research: সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ
সুখ, দুঃখ, রাগ, ভয়, মানুষের মুখ দেখে বুঝতে পারে কুকুর, গবেষণায় মিলল প্রমাণ

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget