এক্সপ্লোর

North 24 Pargana: হালিশহর বিস্ফোরণকাণ্ডে আটক বিট্টুকে পেশ করা হল ব্যারাকপুর আদালতে

North 24 Pargana: বিস্ফোরণের (Halisahar Blast)অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারছেন না হালিশহরবাসী। তার মধ্যেই শুক্রবার গঙ্গার ঘাটে বিস্ফোরণস্থল থেকে মিলল দেহাংশ।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় জগন্নাথ ঘাট এলাকায় বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছিল বিট্টু জয়সবালকে। তাঁকে শনিবার পেশ করা হল ব্যারাকপুর আদালতে। নৈহাটি থানার পক্ষ থেকে ব্যারাকপুর আদালতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিট্টু জয়সবাল জানান, তিনি সম্পূর্ণ নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে যেহেতু তিনি বিজেপি করেন সেই কারণে।

বিস্ফোরণের (Halisahar Blast)অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারছেন না হালিশহরবাসী। তার মধ্যেই শুক্রবার গঙ্গার ঘাটে বিস্ফোরণস্থল থেকে মিলল দেহাংশ। এ দিন ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেন্সিক বিভাগ এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা। তাঁরাই দেহাংশ উদ্ধার করেন। 

পুলিশের সন্দেহ, মাটির নীচে বোমা মজুত করে রাখা ছিল। তা থেকেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এবং তাতেই মৃত্যু হয় প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে,  ১৫ ফুট দূরে ছিটকে পড়ে তাঁর দেহ। নৈহাটি থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এখনও পর্যন্ত এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন আরও দু’জন নিখোঁজ। 

বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, তার অভিঘাতে প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয় ঘটনাস্থলে। তাতে মৃত্যু হয় সুমিত সিংহ নামের ১৯ বছরের এক কলেজ পড়ুয়ার। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে পাঠরত ছিলেন তিনি। পুলিশ এসে তাঁর ছিন্ন-বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে। 

 এই ঘটনাকে ঘিরে গত কালথেকেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে হালিশহরে। ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) দিকে আঙুল তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, অর্জুনের নির্দেশে সেখানে বোমা তৈরি হচ্ছিল। তা ফেটেই বিস্ফোরণ ঘটেছে। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূল (TMC_ আশ্রিত দুষ্কৃতীদের স‌ংযোগ রয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন অর্জুন। নিজেদের গা বাঁচাতে তৃণমূল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে বলে দাবি অর্জুনের।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget