এক্সপ্লোর

Suvendu Adhikari Sandeshkhali Case : 'সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী', প্রাথমিক পর্যবেক্ষণ আদালতের

Sandeshkhali Case: গত বৃহস্পতিবার সন্দেশখালি পর্যন্ত পৌঁছতে পারেননি শুভেন্দু অধিকারী । ধামাখালির আগে, রামপুর থেকেই কলকাতায় ফিরতে হয় তাঁকে।

সৌভিক মজুমদার, কলকাতা : সন্দেশখালিতে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। প্রাথমিক পর্যবেক্ষণে জানাল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দর অভিমত, 'সন্দেশখালির যেখানে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে সেখানে যেতে পারবেন বিরোধী দলনেতা'। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারক জানালেন, 'রাজ্য বলতে পারে না যে কোনও নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালি যাবেন না'।

গত বৃহস্পতিবার সন্দেশখালি পর্যন্ত পৌঁছতে পারেননি শুভেন্দু অধিকারী । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির ৪ জন বিধায়ক। ধামাখালির আগে, রামপুর থেকেই কলকাতায় ফিরতে হয় তাঁদের। রামপুরে ব্যারিকেডের সামনে প্রায় ২ ঘণ্টা ধরে অবস্থানে বসে ছিলেন বিজেপি বিধায়করা। যে বাসে করে সন্দেশখালি রওনা দিয়েছিলেন, সেই বাসে করেই ফিরে আসতে হয় কলকাতায়। এরপরই আদালতের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। ১৯ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি।

এই মামলাতে এদিন বিচারকের পর্যবেক্ষণ, 'প্রশাসন অবশ্যই বিধি নিষেধ আরোপ করতে পারে, কিন্ত যাবেন না এটা বলতে পারে না। বিধিনিষেধ গ্রহণযোগ্য কি না বা সেখানে ক্ষমতার অপব্যবহার হয়েছে কি না খতিয়ে দেখবে আদালত।'  

বিচারক বলেন, ' সংবিধান অনুযায়ী ভারতবর্ষের যে কোনও নাগরিক যে কোনও জায়গায় যেতে পারেন। রাজ্য বলতে পারে না যে কোনও নির্দিষ্ট ব্যক্তি সন্দেশখালি যাবেন না। প্রশাসন অবশ্যই বিধি নিষেধ আরোপ করতে পারে। কিন্তু যাবেন না, এটা বলতে পারে না। সেই বিধি-নিষেধ আদৌ গ্রহণযোগ্য কি না, বা সেখানে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে কি না সেটা আদালত খতিয়ে দেখবে।'

এদিন হাইকোর্টে শুভেন্দু অধিকারীর আইনজীবী বলেন, 'কলকাতা হাইকোর্ট সন্দেশখালির ১৪৪ ধারা বাতিল করেছিল। ১৩ ফেব্রুয়ারি বিচারপতি জয় সেনগুপ্ত বিকাল সাড়ে তিনটে নাগাদ ১৪৪ ধারা খারিজ করেন। সেই দিনই ফের নতুন করে ১৪৪ ধারা লাগু করা হয়। নতুন কোনও কারণ পুলিশের তরফ থেকে দেখানো হয়নি।' 

এদিন আদালতে সওয়াল জবাব চলাকালীন রাজ্যের আইনজীবী প্রশ্ন করেন, 'শুভেন্দু এলাকার বাসিন্দা নন, অনেক দূরে থাকেন, এমন ব্যক্তি কি ১৪৪ ধারা নিয়ে মামলা করতে পারেন?' সরকারের আইনজীবীর দাবি,  'শুভেন্দু সন্দেশখালি গেলে পরিস্থিতির অবনতি হতে পারে, কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্টেই এই আশঙ্কার কথা রয়েছে' ।  

আরও পড়ুন : 'আমাকে ওরা মার্ডার করে দিত' নিশুতি রাতে অভিযোগকারিনীর বাড়িতেই 'পুলিশের পোশাকে হামলা'

                             

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget