এক্সপ্লোর

SSC Update: ডেটাবেস রুম সিলের নির্দেশ, এসএসসি দফতরে সিআরপিএফ মোতায়েনের সময়সীমা বাড়াল হাইকোর্ট

SSC: তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানিয়ে, ফের হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাত থেকেই এসএসসি দফতরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন।

কলকাতা: এসএসসি (SSC) দফতরে সিআরপিএফ (CRPF) মোতায়েনের সময়সীমা বাড়াল হাইকোর্ট (Calcutta High court)। নির্দেশে বলা হয়েছে, আগামিকাল পর্যন্ত এসএসসি দফতরে (SSC) মোতায়েন থাকবে সিআরপিএফ। পাশাপাশি ডেটাবেস রুম সিল করে দখল নেবে সিবিআই (CBI)। আদালত নিযুক্ত ব্যক্তিরা ছাড়া কেউ ঢুকতে পারবেন না বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 

প্রেক্ষাপট: গতকাল গভীর রাতে নাটকীয় মোড় নেয় SSC-মামলা! চেয়ারম্যানের পদত্যাগের পর, তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানিয়ে, ফের হাইকোর্টের দ্বারস্থ হন  মামলাকারীরা। তাদের বক্তব্য শুনে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রাত থেকেই এসএসসি দফতরকে সিআরপিএফ নিরাপত্তায় মুড়ে ফেলার নির্দেশ দেন। দফতরের সিসিটিভি ফুটেজও আদালতে পেশ করার নির্দেশ দেন তিনি। আজ রাত কাটতে ফের সিআরপিএফ মোতায়েনের সময়সীমা বাড়ায় হাইকোর্ট।

নয়া নির্দেশ: আদালতের নির্দেশে বলা হয়েছে, ডেটাবেস রুমের পাহারায় থাকবেন ২জন সিআরপিএফ জওয়ান। আদালতের অনুমতি নিয়ে ডেটাবেস রুমে প্রবেশ করতে পারবে এসএসসি। এসএসসি সচিবের উপস্থিতিতে আজই ডেটা বেস রুমের দখল নেবে সিবিআই। আজ সন্ধে ৭টার মধ্যে ডেটাবেস রুমের দখল নিয়ে সিল করবে সিবিআই। 

SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় প্রায় মধ্যরাত অবধি কলকাতা হাইকোর্টে বেনজির শুনানি। মামলাকারীদের তরফে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ শুনে একের পর এক কড়া নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন ‘বুধবার রাত সাড়ে বারোটা থেকে, CRPF’এর নিরাপত্তায় মোড়া থাকবে SSC দফতর। বৃহস্পতিবার দুপুর একটা অবধি SSC’র অফিসে ঢুকতে পারবেন না কেউ। বৃহস্পতিবার SSC দফতরের CCTV ফুটেজ জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে’।

পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ: গতকাল অর্থাৎ ১৮ মে দিনভর এসএসসি নিয়ে অস্বস্থি চলছিলই। SSC’র নিয়োগ দুর্নীতির মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের রায়, বুধবার বহাল রাখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রায় সাত ঘণ্টা ধরে এসএসসি’র উপদেষ্টাদের জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। তাঁর পদে বসেন আইএএস শুভ্র চক্রবর্তী।  এর পরই নথি বেহাত হওয়ার আশঙ্কা জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। তাঁরা অভিযোগ করেন, চেয়ারম্যান পদ থেকে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফার পর SSC’র দফতরে গেছিলেন ৫ উপদেষ্টার সহযোগীরা। সেখানে তথ্য বিকৃত কিংবা নষ্ট করা হয়ে থাকতে পারে বলেও অভিযোগ করেন মামলাকারীরা। সবমিলিয়ে এসএসসি দুর্নীতি মামলা নিয়ে আজও উত্তেজনা অব্যাহত।

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget