এক্সপ্লোর

WB Budget 2023: ক্ষুদ্রশিল্পে রেকর্ড সাফল্য, দেউচা-পাঁচামি-বানতলায় আরও কর্মসংস্থান, জানাল রাজ্য

WB Budget:বুধবার দুপুরে বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

কলকাতা: তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে বার বার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। রাজ্যে শিল্পের দেখা নেই বলে বার বার কটাক্ষ উড়ে এসেছে বিরোধী শিবির থেকে। সেই আবহে, ২০২৩-'২৪ সালের বাজেটে কর্মসংস্থানে (Employment) জোর দিল রাজ্য সরকার। দেউচা-পাঁচামি, বানতলা লেদার হাব থেকে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে বলে জানাল রাজ্য (WB Budget 2023)। বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই বাজেট কর্মসংস্থানের উপযোগী বাজেট।"

২০২৩-'২৪ সালের বাজেটে কর্মসংস্থানে জোর দিল রাজ্য সরকার

বুধবার দুপুরে বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বাজেটে কর্মসংস্থানে জোর দেওয়ার কথা শোনা যায় তাঁর মুখে। চন্দ্রিমা জানান,স গত কয়েক বছরে রাজ্যে বহু সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে। মাঝারি, ছোট এবং ক্ষুদ্রশিল্পে ২০১০-'১১ সালে যেখানে ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ২৩৬ কোটি টাকা। ২০২১-'২২ অর্থবর্ষে তা বেড়ে ১.০২ লক্ষ কোটি টাকা হয়েছে। অর্থাৎ ১৪ গুণ বেশি ঋণ ব্যাঙ্ক থেকে নেওয়া হয়েছে বলে জানান। ২০২২-'২৩ অর্থবর্ষে তা ১.১৫ কোটি লক্ষ পৌঁছয় বলেও জানানো হয়। 

চন্দ্রিমা জানিয়েছেন, বানতলা লেদার কমপ্লেক্সে ইতিমধ্যেই ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। আগামী দুই বছরে আরও ২.৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে ঘোষণা করেন তিনি। শুধু তাই নয়, বানতলা লেদার কমপ্লেক্সকে সম্পূর্ণ ভাবে পরিবেশ সহায়ক করে তুলতে, রাজ্য সিইটিপি বসিয়েছে বলে জানান মন্ত্রী। দেশের কোথাও এমন নিদর্শন নেই বলে জানান তিনি।

আরও পড়ুন: West Bengal Budget DA Increase : সুখবর ! রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি

দেউচা-পাঁচামি প্রকল্পে রাজ্যে বহু সংখ্যাক মানুষের কর্মসংস্থান হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। সেই সুরই এ দিন ধরা পড়ে চন্দ্রিমার গলায়। তিনি জানান, "দেউচা-পাঁচামির কাজ সন্তোষজনক ভাবে হচ্ছে। পরীক্ষামূলক খননকার্য শেষ হলে, শীঘ্রই কয়লা উত্তোলন শুরু হবে বাণিজ্যিক ভাবে। এই কাজে মোট ৩৫ হাজার টাকা বিনিয়োগ এবং ১ লক্ষের বেশি যুবক-যুবতীর কর্মসংস্থানের ঘোষণা"

বানতলা লেদার কমপ্লেক্স সম্পূর্ণ ভাবে পরিবেশ সহায়ক

দেউচা পাঁচামনির কাজ হচ্ছে সন্তোষজনক। পরীক্ষামূলক খনন শেষ হলে, শীঘ্রই এখান থেকে কয়লা উত্তোলন শুরু হবে বাণিজ্যিক ভাবে। এই কাজে মোট ৩৫ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং ১ লক্ষের অধিক যুবক-যুবতীর কর্মসংস্থান হবে বলে জানান চন্দ্রিমা।  হাওড়ায় ঢালাই শিল্পের উন্নয়নে ফাউন্ড্রি পার্কের কথা জানান চন্দ্রিমা। তথ্যপ্রযুক্তিতেও রাজ্যে রেকর্ড বিনিয়োগ এসেছে বলে জানান। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget