এক্সপ্লোর

WB Weather Update: মুখভার আকাশের, কলকাতায় বৃষ্টি শুরু, একধাক্কায় তাপমাত্রা বাড়ল ৪ ডিগ্রি

WB Weather Update: একধাক্কায় ৪ ডিগ্রি বেড়ে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। 

সঞ্চয়ন মিত্র, কলকাতা: মাঘের শুরুতে অকাল বর্ষণ (Untimely Rain)। শনিবার সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতায় শুরু হয়েছে বৃষ্টি (Rainfall)। রাজ্যজুড়েই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টিও হতে পারে।

উপকূলবর্তী জেলা এবং নদিয়া এবং মুর্শিদাবাদে শনিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি এবং সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের। ফের কমবে তাপমাত্রা।

এ দিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদের ওঠানামা অব্যাহত। একধাক্কায় ৪ ডিগ্রি বেড়ে শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। 

আরও পড়ুন: Covid Hospital in Kolkata: করোনাকালে রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ

উল্লেখ্য, চলতি সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে শীত জাঁকিয়ে বসেছিল রাজ্যে। কিন্তু গত দু’-তিন দিন ধরেই তাতে ব্যাঘাত ঘটার ইঙ্গিত মিলছিল। আবহাওয়া দফতর জানায়,  বৃষ্টির ভ্রূকুটি রাজ্যের উপর। তাই শীত চলে যেতে পারে বলে আফসোস করছিলেন অনেকেই। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি ফের পারদ নামবে বলেই মনে করছেন আবহবিদরা। 

আবহাওয়া দফতর জানিয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে অন্য জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি কোচবিহারেও।

এমনিতেই খামখেয়ালি শীতের মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজেছে কার্শিয়াং, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও বেশ কয়েকটি জায়গা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন।                                                    

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget