এক্সপ্লোর

Weather Forecast: দাবদাহ কেটে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

Weather Update: শনিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: তীব্র গরমেের মধ্যে আবহাওয়া দফতরের (Weather Forecast) খবরে স্বস্তি। কলকাতায় পারদ ৪ ডিগ্রির নামার সম্ভাবনা রয়েছে বলে জানাল তারা। বলা হয়েছে, রবিবার থেকে রাজ্যে তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনা নেই। বৃহস্পতিবার আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপও।

নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে

ইতিমধ্যেই দার্জিলিংয়ে বৃষ্টি শুরু হয়েছে। ধারাপাত কার্শিয়াংয়েও (Rainfall)। অন্যদিকে, ধীরে হলেও দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে আবহাওয়ার পরিবর্তন। গতকালের মতো আজও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হতে পারে কালবৈশাখীও। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

এ দিকে, শনিবার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, এই পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পুবালি হাওয়ার দাপটে বাতাসে জলীয় বাষ্প বাড়ায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় বৃষ্টি হচ্ছে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। 

হাঁসফাঁস করা গরমের মধ্যে, ৫৯ দিন পর কলকাতায় বৃষ্টি হয়েছে। যদিও বৃষ্টির পরিমাণ .২ মিলিমিটার মাত্র। তবে রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে কলকাতা এবং সংলগ্ন জেলায়। সোম ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, হতে পারে কালবৈশাখী।

আরও পড়ুন: Weather Today: হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রী বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪২ থেকে ৮৫ শতাংশ।

তবে দক্ষিণবঙ্গে  এবং পশ্চিমের জেলাগুলিতেও তাপপ্রবাহ শনিবারও চলবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। পুবালি হাওয়ায় জলীয়বাষ্প ঢুকছে। এই জলীয়বাষ্প বিহার ও ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমিতে গিয়ে বজ্রগর্ভ মেঘ হয়ে ফিরে আসবে। সেই সেল থেকেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার বিক্ষিপ্ত ভাবে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিমের দু'একটি জেলায়। আগামীকাল বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

অন্য দিকে, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

আগামী বুধবার  দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরদিন ৫মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সেটি ক্রমশ দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কিনা, তা হলে কোন অভিমুখে থাকে, সে দিকেই নজর রাখছেন আবহবিদরা।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Nitin Nabin:
"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget