এক্সপ্লোর

WB Corona Cases: ভয় ধরাচ্ছে করোনা, রাজ্যে মৃত আরও ২

WB COVID UPDATE: বাংলায় চোখ রাঙাচ্ছে করোনা। সরকারি তথ্য় অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় এ রাজ্যে নতুন কোভিড পজিটিভ ২৯৫, মারা গিয়েছেন ২ জন। পজিটিভিটি রেট ৪.৮৫ শতাংশ। 

কলকাতা: ঢিলেমির জায়গা নেই। সময় থাকতে সজাগ হোন। রাজ্যে করোনা-সংক্রমণের (covid19) হুড়মুড়িয়ে বাড়তে থাকা হার দেখে সতর্কবার্তা বিশেষজ্ঞদের। সরকারি তথ্য় অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় এ রাজ্যে নতুন কোভিড পজিটিভের (Coronavirus Updates) সংখ্য়া ২৯৫, মারা গিয়েছেন ২ জন। পজিটিভিটি রেট ৪.৮৫ শতাংশ। 

বাড়ছে ভয়:

আপাতভাবে সংখ্যাটা বেশি নাও মনে হতে পারে।  কিন্তু একবার সার্বিক দেশের পরিসংখ্য়ানের সঙ্গে তুলনা করে দেখা যাক? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার যে তথ্য দিয়েছে, তাতে শেষ চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড-পজিটিভিটি রেট ছিল ৩.৯৪ শতাংশ। অর্থাৎ পজিটিভিটি রেটের বিচারে বাংলার অবস্থা  দেশের গড়ের থেকেও খারাপ। 

পরিস্থিতি যে খারাপ হতে চলেছে, সেই আঁচ গত কয়েক দিন ধরেই মিলছিল। দেশের বাকি অংশের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল বাংলায়। দৈনিক সংক্রমণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এর মধ্যে নতুন ভ্যারিয়্য়ান্টের হদিস মেলে রাজ্য়ে। খোঁজ মেলেছে ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তখন থেকেই জল্পনা তুঙ্গে, তবে কি এই নতুন প্রজাতির হাত ধরেই রাজ্যে ফোর্থ ওয়েভ আসছে?  আশঙ্কা যে পুরোপুরি অমূলক নয়, সে কথা তখনই বলেছিলেন ডাক্তাররা।  সংক্রমণের বাড়বৃদ্ধি দেখে এবার অনেকেরই আশঙ্কা, পূর্বাভাস মিলে যাবে না তো?

শিকেয় কোভিড বিধি:

কিন্তু এর পরও কোভিড-বিধি (covid19 protocol) নিয়ে বেশিরভাগেরই কোনও পরোয়া নেই, বলছেন বিশেষজ্ঞরা। মাস্কের ব্যবহার প্রায় উঠে গিয়েছে, স্য়ানিটাইজার বা হাত ধোয়ার মতো নিয়মবিধিও এখন তাকে তোলা। তা ছাড়া ফিজিকাল ডিসট্যান্সিং বা শারীরিক দূরত্ববিধিই বা মানছেন কজন? সঙ্গে পাল্লা দিয়ে টিকা নেওয়ার ব্যাপারে অনীহা চরমে। সব মিলিয়ে ফের পোয়াবারো করোনার। কিন্তু মূল প্রশ্ন অন্যত্র। দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের সময় যা ঘটেছিল, তা কি এর মধ্যেই ভুলে যাওয়া যায়? যদি তা না হয় সেক্ষেত্রে এমন বেপরোয়া মনোভাব কেন?চিন্তায় অনেকে। 

 

আরও পড়ুন: মালদহের হাসপাতালের 'মেঝেতে রোগীরা', কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড না থেকেও স্বাস্থ্য বিমার পরিষেবা কোন কোন হাসপাতালে পাবেন ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?
Suvendu Adhikari: আজ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও' প্রকল্পেও যুক্ত করলাম, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Independence Day 2026: স্বাধীনতা দিবস উদযাপনে তিরঙ্গা আলোয় সাজল ভিক্টোরিয়া মেমোরিয়াল
NRS Nurse Death: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা, গঠিত হল ৮ সদস্যের তদন্ত কমিটি
Voter Card and Aadhar Card Recovery: শান্তিপুরে জঙ্গল থেকে উদ্ধার প্রায় ১৫টি ভোটার কার্ড! তদন্তে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget