এক্সপ্লোর

Weather Update : বছরের প্রথম রবিবারই ম্যাজিকের মতো বদলাবে আবহাওয়া ? কী সঙ্কেত আবহাওয়া দফতরের ?

পূর্বাভাস, শীতের দাপুটে ইনিংসে একটু বিরতি পড়বে। অল্প অল্প করে বাড়তে পারে তাপমাত্রা। 

কলকাতা : নতুন বছরের প্রথম সপ্তাহ শেষের পথে। ২০২৫ র শুরুতে কনকনে শীতের আমেজ ভোগ করল বঙ্গবাসী। কিন্তু রবিবার থেকেই ফের হাওয়া বদলের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। পূর্বাভাস, শীতের দাপুটে ইনিংসে একটু বিরতি পড়বে। অল্প অল্প করে বাড়তে পারে তাপমাত্রা। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সপ্তাহের শেষে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবহাওয়ায় বদল আসবে। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে। সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের থাকবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

শনি ও রবি কুয়াশা বাড়বে।   দক্ষিণবঙ্গে পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে শনিবার । রবিবার কুয়াশার সম্ভাবনা আরো বাড়বে। এরপর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আটকে যাবে উত্তুরে হাওয়া। বাড়বে পুবালী হাওয়ার দাপট। সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসবে জলীয় বাষ্প। এর প্রভাবে রবিবার থেকেই ফের বাড়বে উষ্ণতা। মঙ্গলবার থেকে আংশিক মেঘলা আকাশের থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।

শনিবার কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ নদিয়া, এই পাঁচ জেলাতে। অন্যান্য জেলাতে ও সকালের দিকে বিক্ষিপ্তভাবে খুব হালকা কুয়াশার থাকতে পারে। আগামীকাল রবিবার কুয়াশা আরো বাড়তে পারে। 

আরও পড়ুন :  ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে   

উত্তরবঙ্গের আবহাওয়া 
আপাতত শুকনো আবহাওয়া থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনাই থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে  হালকা তুষারপাতেরও সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ চার জেলাতে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি , উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে।  সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চার জেলাতে। মূলত হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে কোথাও কোথাও।

কলকাতার আবহাওয়া

শনিবার  সকালে  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি। গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৩ শতাংশ।                                            

আরও পড়ুন : ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণদেব,সেটাই ছিল শেষ পয়লা জানুয়ারি,কল্পতরু দিবসে কী ঘটেছিল কাশীপুরে?

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget