এক্সপ্লোর

RAS Success Story : ঝাড়ুদার থেকে ডেপুটি কালেক্টর, আশাই ভরসা

RAS Success Story of Asha Kandra: বিবাহবিচ্ছিন্না, দুই সন্তানের মা আশা। বিয়ের পরে স্বামীর ঘর ছেড়ে যেভাবে একার হাতে ঘর-সংসার, সন্তান সামলে প্রশাসনিক অফিসার হয়েছেন, প্রশংসনীয় সে লড়াই।

আশার লড়াইয়ের খবর পুরনো। কিন্তু সে লড়াই শুরু করার জন্য চোয়াল-চাপা যে জেদটা দরকার, তা আর পাঁচজন নতুন লড়াকুর অবশ্যই জানা উচিত। আশার লড়াইয়ে অনুপ্রাণিত হয়ে আশায় বাঁচতে চাইবেন যাঁরা, এই প্রতিবেদন তাঁদের জন্য। আশা কান্দরা - রাজস্থানের প্রশাসনিক পরিষেবা পরীক্ষায় উত্তীর্ণ। ডেপুটি কালেক্টর। মোটের ওপর দু'হাজারেরও বেশি প্রার্থীর সঙ্গে চূড়ান্ত লড়ে RAS হয়েছেন। এককথায়, চূড়ান্ত প্রতিকূলতাকে হেলায় হারিয়ে চূড়ান্ত সাফল্যের নির্দশন আশা। কীভাবে ?   

কোশিশ করনে বালো কি কভি হার নেহি হোতি

আর পাঁচটা সাধারণ ঘরের মেয়ের মতোই। চোখে স্বপ্ন ছিল। বুকে আশা। কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এগোতে দেয়নি বেশি। ইতি টানতে হয় পড়াশোনায়। উনিশশো সাতানব্বই সালে ছেদ পড়ে লেখাপড়ায়। বসতে হয় বিয়ের পিঁড়িতে। তবে সুখের হয়নি দাম্পত্য। বিয়ের বছর পাঁচ গড়াতে না গড়াতেই বৈবাহিক সম্পর্কে ইতি টানতে বাধ্য হন আশা। শিশুপুত্র ও কন্যাকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন। ফিরে আসেন বাপের বাড়ি। জীবন শুরু হয় নতুন করে। ফের শুরু করেন পড়াশোনা। শুরু হয় অন্য লড়াই। দু'হাজার ষোলোয় শেষ করেন গ্র্যাজুয়েশনের পড়াশোনা। দুই সন্তানকে মানুষ করতে, বেঁচে থাকার লড়াই লড়তে চাই অর্থ। অগত্যা ঝাড়ুদারের কাজ শুরু করেন যোধপুর নগর নিগমে। আশার কথায়, কোনও কাজই ছোট বা বড় নয়। মর্যাদাই আসল। জীবন চালাতে যা সামনে পেয়েছেন, তাকেই আঁকড়ে ধরেছেন। 

প্রথমবার প্রিলিতে ফেল, দ্বিতীয়বারেই টপার লিস্টে

স্বপ্নপূরণের লড়াই

তবে এখানেই শেষ করে দিতে চাননি লড়াই। চেয়েছিলেন, আরও এগোতে। শুরু করেন পড়াশোনা। এবার স্বপ্ন আরও বড়। প্রশাসনিক আধিকারিকের চেয়ারটির স্বপ্ন দেখতেন আশা। ঘর সামলে, সংসার সামলে, সন্তান সামলে লড়াইটা সহজ ছিল না মোটেও। কিন্তু পিছপা হবার মেয়ে নন তিনি। ব্যঙ্গ-বিদ্রুপও সহ্য করতে হয়েছে তাঁকে। কিছুতেই দমে যাননি। আশার কথায়, ওই তীব্র কটাক্ষ, ব্যঙ্গগুলিই তাঁর চোয়াল আরও শক্ত করতে সাহায্য করেছে। দু'হাজার আঠেরোয় বসেন RAS পরীক্ষায়। দিন গুনেছেন এক এক করে। অবশেষে দু'বছর পার করে যেদিন রেজ়াল্ট আসে, আশার বাড়িতে সেদিন উৎসব। ক্রমতালিকায় ৭২৮ নম্বর স্থানে ছিলেন আশা।         

আরও পড়ুন : চারবার অসফল, সাতবছর টানা লেগে থেকে বাজিমাত

আশার পরামর্শ

লোকে যে যা বলে বলুক, যে যত ঢিল ছোড়ে ছুড়ুক, ব্যথা পাওয়া উচিত নয়। সেই ঢিল-পাথরকেই কুড়িয়ে একটি ব্রিজ বানানো উচিত। সাফল্যের ব্রিজ। আশার এখনকার লড়াই, অন্যায়-অবিচারের বিরুদ্ধে।

তথ্যসূত্র : এবিপি লাইভ হিন্দি

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
UPSC Success Story: অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
অভাবের সংসার, বাবার পেশা কৃষিকাজ, উটের গাড়ি চালাতেন, আজ IPS! কীভাবে বদলে গেল জীবন?
Success Story: পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!
পরিবারের উপার্জন বছরে ১ লক্ষ টাকারও কম, চারবারের চেষ্টায় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য!

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget