এক্সপ্লোর

UPSC Success Story: দুটি চোখেই দেখতে পান না, মা তৈরি করে দিতেন নোটস ! তবু অদম্য জেদে UPSC জয় মনুর; কোন মন্ত্রে সফল IAS ?

UPSC CSE Success Story: মনুর দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরে তাঁর মা বন্দনা তাঁর সমস্ত নোটস তৈরি করে দিতেন আর তাঁর পাশে বসে সেই নোটস মুখস্থ করাতেন তিনি।

UPSC CSE Results 2024: গতকাল ২২ এপ্রিল ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০০৯ জন প্রার্থী। মেধাতালিকায় নাম উঠেছে এমন এক প্রার্থীর যার দৃষ্টিশক্তিই (UPSC Success Story) ভাল ছিল না। শারীরিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে অদম্য জেদে দ্বিতীয়বারের চেষ্টাতেই নিজের স্বপ্নপূরণ করেছেন। ইউপিএসসি জয় করে হয়েছেন সফল আইএএস। জয়পুরের মনু গর্গ এখন সংবাদের শিরোনামে।

দুই চোখে কিছুই দেখতে পান না মনু। তারপরেও ইউপিএসসি ২০২৪-এর মেধাতালিকায় ৯১তম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন মনু। মাত্র ২৩ বছর বয়সে দ্বিতীয়বারের চেষ্টাতেই সফল আইএএস হয়েছেন তিনি। আর দেশের লক্ষ লক্ষ উৎসাহীদের মনে অনুপ্রেরণার বীজ বপন করেছেন তিনি, শারীরিক প্রতিবন্ধকতা যাকে কখনও লক্ষ্যপূরণের রাস্তা থেকে দমাতে পারেনি।

জয়পুরের শাস্ত্রীনগর এলাকার বাসিন্দা মনু গর্গ যখন অষ্টম শ্রেণিতে পড়তেন তখনই তাঁর দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে শুরু করে। আর কয়েকদিনের মধ্যেই তিনি সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যান। সেই সময় তাঁর মনে হয়েছিল তাঁর পৃথিবীটা বুঝি এখানেই শেষ হয়ে গেল। কিন্তু এই কঠিন সময়ে তাঁর মা বন্দনা সর্বতোভাবে ছিলেন ছেলের পাশে। মনুকে জুগিয়েছিলেন মনোবল এবং একজন আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন তাঁর মা। আর এই কথাতেই মনুর জেদ চেপে যায়, অন্ধত্বকে জয় করে দৃষ্টিহীনতার বাধাকে চ্যালেঞ্জ জানিয়ে লড়াই শুরু হয় মনুর। ইউপিএসসি জয়ের লড়াই।

মা নোটস তৈরি করে পড়াতেন মনুকে

মনুর দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরে তাঁর মা বন্দনা তাঁর সমস্ত নোটস তৈরি করে দিতেন আর তাঁর পাশে বসে সেই নোটস মুখস্থ করাতেন তিনি। এমন অনেক ঘটনার সম্মুখীন হয়েছে তাঁর পরিবার যেখানে মনু এবং তাঁর পরিবারের মানুষকে গ্রাস করেছে হতাশা, গভীর বিষাদ। কিন্তু তারপরেও আইএএস হওয়ার স্বপ্ন থেকে একচুলও নড়েননি তিনি। দ্বিতীয়বারের চেষ্টাতেই সফল হন মনু গর্গ। কালেক্টর হয়ে মানুষের সাহায্য করার লক্ষ্য ছিল মনুর। তাদের ন্যায় পাইয়ে দেওয়া, সহায়তা দেওয়ার লক্ষ্যেই ইউপিএসসি জয় তাঁর।

সফলতার কোন মন্ত্র দিলেন মনু

ইউপিএসসি পরীক্ষায় এই সাফল্যের পিছনে মূল অবদান যে তাঁর মা বন্দনা এবং পরিবারের অন্য সদস্যদের তা স্বীকার করেছেন মনু গর্গ। ছোটবেলা থেকেই মনু বড় হয়েছেন মামার বাড়িতে। তখন তাঁর পড়াশোনা করার নির্দিষ্ট কোনও বাঁধা সময় ছিল না। তিনি জানান যে কোনও সাফল্যের জন্য একটি লক্ষ্যমাত্রা ধরে এগিয়ে যেতে হবে এবং নিজের সবটা উজাড় করে দিতে হবে। ফলাফলের জন্য চিন্তা করে লাভ হবে না আগে থেকেই। লক্ষ্যকে মাথায় রেখে সততার সঙ্গে যদি কেউ তাঁর কাজ করে যায়, সাফল্য এসে ঠিক একদিন পায়ে চুমু খাবে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget