এক্সপ্লোর

Prashanta Kishor: ভবিষ্যদ্বাণী মেলেনি, ভুলস্বীকার করলেন PK, কেন এমন ফল BJP-র? জানালেন কারণ

Lok Sabha Elections 2024 Result: একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি-র বিজেপি-র ম্যাজিক সংখ্যা না পেরনোর কিছু কারণ তুলে ধরেছেন প্রশান্ত।

নয়াদিল্লি: বুথফেরত সমীক্ষা সামনে আসার ঢের আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। বিজেপি গতবারের চেয়েও ভাল ফল করবে বলে দাবি করেছিলেন। লোকসভা নির্বাচনের ফলাফল বিচারে যে ভুল হয়েছে, তা এবার স্বীকার করে নিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় যে ভাঁটা পড়েছে, তা মিলে গিয়েছে যদিও। কিন্তু সংখ্যার হিসেবে মেলাতে পারেননি তিনি। কেন এমন পরিণতি হল বিজেপি-র, তার কয়েকটি কারণও তুলে ধরেছেন PK. (Prashanta Kishor)

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি-র বিজেপি-র ম্যাজিক সংখ্যা না পেরনোর কিছু কারণ তুলে ধরেছেন প্রশান্ত, যেগুলি হল-

৪০০ পার স্লোগান: প্রশান্ত কিশোরের মতে, বিজেপি-তে ৪০০ আসন পারের স্লোগান যে বা যাঁর মাথা থেকেই বেরিয়ে থাক, বাস্তব সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না তিনি। মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে মানুষের মধ্যে যে অসন্তোষ বেড়েছে, তার পরও কেন ৪০০ পার আসন দিয়ে বিজেপি-কে ক্ষমতায় ফিরিয়ে আনা উচিত মানুষের, সে ব্যাপারে কোনও যুক্তি ছিল না। (Lok Sabha Elections 2024 Result)

দম্ভ ও অহঙ্কার: প্রশান্ত জানিয়েছেন, বিজেপি হোক বা অন্য কোনও দল, মানুষ অহং, দম্ভ কখনও বরদাস্ত করেন না। বিজেপি-র নেতারা প্রকাশ্যে বলছিলেন যে ৪০০ আসন পেলে সংবিধান পাল্টে দেবেন তাঁরা। মানুষ সেই অহঙ্কার ভেঙে দিয়েছেন। 

আরও পড়ুন: Narendra Modi Cabinet Ministers : বাংলা থেকে কারা জায়গা পেতে পারেন মোদি মন্ত্রিসভায়? রইল সম্ভাব্য তালিকা

অতিরিক্ত মোদি নির্ভরশীলতা: প্রশান্তের কথায়, নরেন্দ্র মোদির উপর অতিরিক্ত নির্ভরশীলত যে বিজেপি-র ক্ষতি করবে, তা গোড়া থেকেই বলে আসছিলেন তিনি। সাংসদরা কাজ করেননি, অথচ ভাব ছিল এমন যে, মোদি তো আছেন! ৪০০ আসন হেসেখেলেই উঠে আসবে। স্থানীয় স্তরে বিজেপি-র কার্যকর্তাদের মধ্য়েই দলের সাংসদদের নিয়ে অসন্তোষ ছিল বলে দাবি প্রশান্তর।

অতিরিক্ত আত্মবিশ্বাস: বারাণসীর উদাহরণ দিয়ে প্রশান্ত জানান, সেখানে মোদির প্রতি সমর্থন উল্লেখযোগ্য ভাবে কমেছে। তাঁর মতে, বিজেপি-র নেতাদের আত্মবিশ্বাস এতই বেড়ে গিয়েছিল যে, ভেবেছিলেন ৪০০ আসন তো এমনিতেই আসছে, আর খেটে কী লাভ! এর ফল উল্টো হয়েছে। তাঁদের কাছে কোনও উদ্দেশ্য ছিল না। কিন্তু মোদির বিরোধী যাঁরা, তাঁরা বিজেপি-কে হারানোর লক্ষ্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। 

তবে লোকসভায় ৩০০ আসন ছুঁতে না পারলেও, কেন্দ্রে জোট সরকার গড়তে হলেও, প্রশান্তের মতে, জাতীয় রাজনীতিতে এখনও বিজেপি বৃহত্তম দল। মহারাষ্ট্র, রাজস্থান এবং ঝাড়খণ্ড, এই তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলই জোট সরকারের গতিপথ নির্ধারণ করে দেবে বলে মত তাঁর। প্রশান্তের মতে, বিজেপি, কংগ্রেস এবং অন্য দলগুলির কেউই এখন ঝুঁকি নিতে চাইবে না। সকলেই সাবধানী পদক্ষেপ করবে। কারণ এই তিন বিধানসভা নির্বাচনের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে। প্রশান্ত জানিয়েছেন, মোদি সুদক্ষ রাজনীতিক, জোট সরকারের ক্ষেত্রে শরিকদের সঙ্গে বোঝাপড়া যে অত্যন্ত জরুরি, তা জানেন তিনি। তাই তিনিও আগের থেকে অনেক বেশি সাবধানী।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget