এক্সপ্লোর

TMC in Tripura: নোটার চেয়েও কম ভোট, ত্রিপুরা থেকে আবারও খালিহাতেই ফিরতে হল তৃণমূলকে

Tripura Election 2023: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি আসনেই প্রার্থী দাঁড় করিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখা গেল, একটি আসনও দখল করতে পারেনি জোড়াফুল শিবির।

আগরতলা: বাংলার বাইরে শাখা বিস্তারে এ বারও সাফল্য এল না। ত্রিপুরা বিধানসভা নির্বাচনে কার্যতই মুখ থুবড়ে পড়ল তৃণমূল (TMC in Tripura)। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) প্রায় একবছর ধরে সেখানে পড়ে ছিলেন, নির্বাচনের আগে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata banerjee)। তার পরও সেখানে খাতা খুলতে পারল না তৃণমূল। এমনকি নোটার চেয়েও কম ভোট পেল তারা (NOTA)। 

নির্বাচনের আগে ত্রিপুরায় সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ৬০টির মধ্যে ২৮টি আসনেই প্রার্থী দাঁড় করিয়েছিল তৃণমূল। বৃহস্পতিবার ভোটের ফলাফল প্রকাশিত হতে দেখা গেল, একটি আসনও দখল করতে পারেনি জোড়াফুল শিবির। তাদের সমর্থনে ভোট পড়েছে মাত্র ০.৮৮ শতাংশ। তার চেয়ে বেশি ভোট পড়েছে নোটায়। নির্বাচন কমিশনের হিসেব বলছে, ত্রিপুরায় নোটায়. ১.৩৬ শতাংশ ভোট পড়েছে।

হার-জিত নিয়ে তাঁরা ভাবছেন না বলে যদিও এর আগে জানিয়েছিলেন অভিষেক। যত কমই ভোট পড়ুক না কেন, মাত্র এক বছরের চেষ্টায় তা যথেষ্ট বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার ফলাফল প্রকাশ হতে দেখা গেল, প্রত্যাশা অপূর্ণই থেকে গিয়েছে জোড়াফুল শিবিরের। কোনও পক্ষকেই পছন্দ না হলে, যে নোটার বোতাম টিপে মতামত জানান সাধারণ মানুষ, তার চেয়েও কম ভোট পেয়েছে তৃণমূল।

আরও পড়ুন: MLA Hekhani Jakhalu: শিক্ষা আমেরিকায়, মোটা বেতনের চাকরি ছেড়ে রাজনীতিতে, ৬০ বছরে প্রথম মহিলা বিধায়ক পেল নাগাল্যান্ড

নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে ত্রিপুরার ফলাফল নিয়ে মুখ খোলেন মমতা। জানান, মাত্র ছ'মাসের চেষ্টায় যা হয়েছে, তা নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁদের। আগামী দিনে তাঁদের কী পরিকল্পনা, তা যদিও খোলসা করেননি মমতা। তবে ত্রিপুরার এই ফলাফল নিয়ে দলের অন্দরে বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। 

ত্রিপুরায় তৃণমূলের তরফে প্রস্তুতিতে যদিও কোনও খামতি ছিল না। মমতা, অভিষেক তো বটেই, সেখানে দলের হয়ে প্রচারে নাম ছিল তারকা নেতা-নেত্রীদের। ডেরেক ও'ব্রায়েন, মহুয়া মৈত্ররা প্রচারে গিয়েছিলেন ত্রিপুরা, মেঘালয়ে। ত্রিপুরার মতো মেঘালয়েও প্রত্যাশা মতো সাফল্য পায়নি তৃণমূল। ত্রিপুরায় তৃণমূলের নির্বাচন সংক্রান্ত যাবতীয় দায়-দায়িত্ব ন্যস্ত ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের কাঁধে, ২০২১-এর বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে যিনি বিজেপি-তে গিয়ে পরে ফের জোড়াফুলে ফিরে আসেন। ত্রিপুরায় এই ফলাফলের পর তাঁর রাজনৈতিক ভবিষ্যৎও এখন প্রশ্নের মুখে বলে মনে করছএন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ বিজেপি থেকে তৃণমূলে ফিরলেও, বাংলায় দলের কাছে এখনও একরকম ব্রাত্যই রয়ে গিয়েছেন তিনি।

হার-জিত নিয়ে তাঁরা ভাবছেন না বলে যদিও জানিয়েছিলেন অভিষেক

তবে, এই প্রথম নয়, আগেও ত্রিপুরায় নিরাশ হতে হয়েছে তৃণমূলকে। ২০১৬ সালে কংগ্রেসের ছয় বিধায়ক তৃণমূলে যোগ দেন। কিন্তু ২০১৭ সালে দল বদলে আবার বিজেপি-তে চলে যান তাঁরা। ২০১৮-র নির্বাচনে সেখানে ২৪ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ০.৩০ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget