এক্সপ্লোর

পদ্মাবতীকে ছাড়পত্র দেওয়ায় সেন্সর বোর্ডের সমালোচনা মেবার রাজপরিবারের

মেবার: দীর্ঘদিন ধরে চলা বিতর্কের পর নাম সহ বদল সহ কয়েকটি পরিবর্তনের শর্তে সঞ্জয় লীলা বনশালির ছবি পদ্মাবতীকে ছাড়পত্র দিতে রাজি হয়েছে সেন্সর বোর্ড। অনেকেই এই খবরে খুশি হলেও, মেবার রাজপরিবার অসন্তুষ্ট। এই পরিবারের সদস্য বিশ্বরাজ সিংহ সেন্সর বোর্ডের তীব্র সমালোচনা করে বলেছেন, ‘সিবিএফসি আমাদের এই ছবি পর্যালোচনা করার জন্য গঠিত প্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছিল। আমাদের কয়েকটি প্রশ্ন ছিল। কিন্তু হঠাৎ আমরা জানতে পারলাম, আমাদের সম্মতি না নিয়েই অন্যরা ছবিটি দেখে শংসাপত্র দিয়েছেন। সিবিএফসি-র এই আচরণ অত্যন্ত অপেশাদারী ও দায়িত্বজ্ঞানহীন।’ গতকাল সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশী এক বিবৃতিতে বলেছেন, ‘ছবিটিকে ইউএ সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম বদলে পদ্মাবৎ করা সহ পাঁচটি বিষয়ে পরিবর্তনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনও দৃশ্য বাদ দিতে বলা হয়নি। শুধু স্পষ্ট করে দর্শকদের উদ্দেশে জানাতে বলা হয়েছে, এই ছবিতে সতীদাহ প্রথাকে গৌরবান্বিত করা হয়নি। ঘুমর গানের দৃশ্যেও কিছু বদলের পরামর্শ দেওয়া হয়েছে। প্রযোজক ও পরিচালকরা এই বদলের বিষয়ে রাজি হয়েছেন।’ মেবার রাজপরিবার অবশ্য সেন্সর বোর্ডের এই যুক্তি মানতে নারাজ। প্রসূনকে লেখা চিঠিতে বিশ্বরাজ বলেছেন, ‘পদ্মাবতী নাম বদলে পদ্মাবত করলেই প্রকৃত ঘটনা বদলে যাবে না। ছবিটিতে বাস্তব জায়গা, আমার পূর্বপুরুষ সহ ইতিহাসের আরও অনেকের নাম ব্যবহার করা হয়েছে। সেগুলি বদল করা হচ্ছে না।’ বিশ্বরাজের আরও অভিযোগ, ‘ঐতিহাসিক চরিত্র এবং বর্তমান সময়ের পরিবারগুলিকে নিয়ে তৈরি কাল্পনিক ছবিগুলিকে উৎসাহ দিচ্ছে সিবিএফসি। আজ সংবাদমাধ্যম সূত্রে জানতে পেরেছি, রাজপরিবারের এক সদস্য ছবিটি দেখে মতামত জানিয়েছেন। কিন্তু সেই সদস্য আমি বা পরিবারের প্রধান মহারানা মহেন্দ্র সিংহজি মেবার নন।’

সেরা শিরোনাম

National Film Awards : জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ দিল্লি থেকে সরতে চলেছে প্রথমবার, নতুন ঠিকানা কোন রাজ্যে ?
Bollywood News: সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
সহ-অভিনেতার অশালীন স্পর্শ! সিনেমার সেটেই সপাটে চড় কষালেন নায়িকা
Anindita Basu: সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
সাহসী, আত্মবিশ্বাসী, প্রবাসী মেয়ের চরিত্রে টাইপকাস্ট হয়ে গিয়েছি, এবার আমায় অন্য চরিত্রে ভাবা হোক: অনিন্দিতা বসু
Ranojoy Bishnu: নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু
নায়ক মানেই সে পারফেক্ট, এই ধারণায় আমি বিশ্বাসী নই! তারও দুর্বলতা থাকে: রণজয় বিষ্ণু

ভিডিও

Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক
Suvendu Adhikari | পুজো অনুদান ঘোষণা করতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী। Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget