এক্সপ্লোর

Flax Seeds Or Chia Seeds: ফ্লাক্স সিডস না চিয়া সিডস, গুণে সেরা কোনটি ?

Flax Seeds Or Chia Seeds Which One Better: স্বাস্থ্যকর ডায়েটের জন্য দুই ধরনের সিডসই ভাল। কিন্তু কোনটি বেশি ভাল শরীরের জন্য ?

Flax Seeds Or Chia Seeds: ভাল স্বাস্থ্যকর ডায়েটের জন্য এখন অনেকেই চিয়া সিডস ও ফ্লাক্স সিডসে  ভরসা রাখেন। কমবেশি দুটো বীজেরই সমান সমান গুণ রয়েছে। কিন্তু আদতে এদের মধ্যে কোনটি বেশি ভাল ? পুষ্টিগুণের তুলনা করলেই ফ্লাক্স সিডস ও চিয়া সিডসের তফাতটা বোঝা যায়। সেই তফাত জেনে নিলেই বোঝা যায় কোনটি শরীরের জন্য বেশি উপকারী।

বিভিন্ন পুষ্টিগুণের তুলনা

ক্যালোরি - ১০০ গ্রাম ফ্লাক্স সিডসে ক্যালোরির পরিমাণ ৫০০ ক্যালোরির বেশি। অন্যদিকে সমপরিমাণ চিয়া সিডসে ক্যালোরির পরিমাণ ৫০০ ক্যালোরির কম।

প্রোটিন -  ফ্লাক্স সিডসের ১০০ গ্রামের মধ্যে ১৯ গ্রাম প্রোটিন থাকে। আবার চিয়া সিডসে প্রোটিনের পরিমাণ ১৬.৫ গ্রাম। 

লিপিড বা ফ্যাট - ফ্লাক্স সিডসের ১০০ গ্রামের মধ্যে ২৮ গ্রামই ফ্যাট। এদিকে চিয়া সিডসের মধ্যে ফ্যাট বা লিপিডের পরিমাণ ৩০.৭ গ্রাম।

কার্বোহাইড্রেট - ৩০ গ্রাম কার্বোহাইড্রেট থাকে ফ্লাক্স সিডসের মধ্য়ে। অন্যদিকে ৪১.১ গ্রাম কার্বোহাইড্রেট থাকে চিয়া সিডসে। 

ডায়েটারি ফাইবার - আবার, ১০০ গ্রাম ফ্লাক্স সিডসে ফাইবার থাকে ২৮ গ্রাম। ওদিকে ৩৪.৪ গ্রাম ডায়েটারি ফাইবার পাওয়া যায় চিয়া সিডস থেকে।

ফ্লাক্স না চিয়া সিডস, কোনটা বেশি ভাল তবে ?

  • ওজন কমানোর জন্য - ফ্লাক্স সিডসে ক্যালোরির পরিমাণ বেশি। কিন্তু চিয়া সিডসে সেটি কম। অর্থাৎ কেউ যদি ওজন কমাতে চান, তাহলে চিয়া সিডসই খাওয়া ভাল।
  • সুগারের জন্য -  সুগারে মূল যে জিনিসটি নিয়ন্ত্রণে রাখতে হয়। সেটি হল ক্যালোরি। যেহেতু ফ্লাক্স সিডসে ক্যালোরি বেশি। তাই চিয়া সিডস বেছে নেওয়াই ভাল। তবে চিয়া সিডস রোজ একটি নির্দিষ্ট পরিমাণে খেতে হবে। কারণ ক্যালোরির পরিমাণ কম হলেও চিয়া সিডসে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি।
  • ফাইবারে সমৃদ্ধ - চিয়া সিডসের মধ্যে ফাইবারের পরিমাণ ফ্লাক্স সিডসের থেকে বেশি। তাই চিয়া সিডস বেছে নিতে পারেন ফাইবারের উৎস হিসেবে।
  • কোষ্ঠকাঠিন্য কমায় - ফাইবার কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। পেটের ক্রনিক রোগে এটি উপকারী। একই সঙ্গে কোলন সাফ রাখে।
  • প্রোটিন -  প্রোটিনের অভাব পূরণ করতে হলে ফ্লাক্স সিডস বেছে নিতে পারেন। কারণ এতে চিয়া সিডসের থেকে বেশি প্রোটিন রয়েছে।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন -  Heart Disease Tests: হার্টের রোগের ভয় আর নয়, এই টেস্টগুলিই জানাবে হার্টের খবর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget