এক্সপ্লোর

Global Food System: তাপমাত্রার বৃদ্ধির পিছনে রয়েছে খাবারের অভ্যাসও, চমক নয়া তথ্যে

Global Food System: তথ্য বলছে শিল্পক্ষেত্র বা নির্মাণশিল্পের চেয়েও পরিবেশে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় সারা বিশ্বের মানুষের খাদ্যাভ্যাসের কারণে।

নয়াদিল্লি: বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় গ্রিনহাউস গ্যাসকে। জলবায়ু বদলের কারণও সেটাই। শিল্পবিপ্লবের পর থেকে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি কাঠগড়ায় তোলা হয়েছে শিল্পক্ষেত্রকে। কিন্তু নতুন একটি রিপোর্টে উঠে এল চমকপ্রদ তথ্য। তথ্য বলছে শিল্পক্ষেত্র বা নির্মাণশিল্পের চেয়েও পরিবেশে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় সারা বিশ্বের মানুষের খাদ্যাভ্যাসের কারণে। গোটা পৃথিবীতে প্রতিবছর যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয় তার ২১ থেকে ৩৭ শতাংশই আসে এই কারণে।

কারা বলছে?
অ্যানুয়াল স্টেট অফ ইন্ডিয়াস এনভায়রনমেন্ট রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য। পরিবেশ, বন এবং জলবায়ু বদল মন্ত্রকের (union ministry of environmentm, forest and climate change) মন্ত্রী ভূপেন্দর যাদব, ২০০২ অনিল আগরওয়াল ডায়লগে প্রকাশ করেছেন এই রিপোর্ট। সম্প্রতি ব্রিটেন এবং আমেরিকার একাধিক বিজ্ঞানী একটি সমীক্ষা করেছিলেন, তার ভিত্তিতেই উঠে এসেছে এমন তথ্য। 

কতটা দায়ী খাদ্যাভ্যাস 
খাদ্য তৈরির প্রক্রিয়া, কৃষিকাজ, খাদ্যবণ্টন এবং তার সঙ্গে যুক্ত বাকি সমস্ত প্রক্রিয়ার ফলে বিশ্বে বাড়ছে গ্রিনহাউস গ্যাসের দাপট। পৃথিবীতে প্রতিবছর যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয় তার ২১ থেকে ৩৭ শতাংশই আসে এই কারণে। বিশ্বে প্রতিবছর যে পরিমাণ গ্রিনহাউস নির্গত হয় তার মধ্যে ১৪ শতাংশ আসে পরিবহন শিল্প থেকে। শিল্পক্ষেত্র দায়ী ২১ শতাংশের জন্য়। এছাড়া বিদ্যুৎ তৈরির জন্যও ২৫ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। পৃথিবীতে গ্রিনহাউস গ্যাস রোখার জন্য ভরসা করা হয় গাছে। কিন্তু যখন উদ্ভিদ ডিকম্পোজ হয় অর্থাৎ তার পচন হয়, তখন বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। বিশ্বে ক্রমশ বেড়ে চলা জনসংখ্যার জন্য বাড়াতে হচ্ছে চাষের জমির জায়গা। সেই কারণে কাটা পড়ছে গাছ। পাশাপাশি বিশ্বজুড়ে চাষের জন্য যে যে যন্ত্র ব্যবহার করা হয় তাতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। কৃষিকাজে ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের রাসায়নিক সারও। এসবের মিলিত কারণেই প্রভাব পড়েছে গ্রিনহাউস গ্য়াস নির্গমণ বৃদ্ধিতে।  

বিশ্বের ১৬টি দেশ থেকে ৩৭ জন বিজ্ঞানী নিয়ে তৈরি হয়েছে EAT-Lancet commision for food. তারা একটি রিপোর্ট প্রকাশ করেছিলেন। সেখানে তাঁদের পরামর্শ, খাদ্যাভ্যাসের সঙ্গে জড়িত গোটা প্রক্রিয়া পাল্টাতে পারলে দশ পড়েছে বহু পরিমাণে কমানো যাবে গ্রিনহাউস গ্যাস নির্গমণ।

সমস্যা কোথায়?
বিশ্বের বহু মানুষের খাদ্যাভ্যাস বদলানো সহজ নয়। চিরাচরিত পদ্ধতিতে যেভাবে কৃষিকাজ চলে আসছে তাও হঠাৎ করে বদলে ফেলা সহজ নয়। কার্বন নির্গমণ কমাতে গেলে যেভাবে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হবে তার খরচ সামলানো অধিকাংশ বাসিন্দার পক্ষেই সম্ভব নয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, খাদ্যাভ্যাস বা কৃষিকাজের ফলে গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় এটা যেমন সত্যি। তার সঙ্গেই এটাও ঠিক যে যদি কার্বন নির্গমন কমানোর জন্য এর উপর গুরুত্ব আরোপ করা হয় তাহলে অন্যক্ষেত্রগুলি নিজেদের দায়ভার কমানোর চেষ্টা করতে পারে।

আরও পড়ুন: হলুদ গুঁড়োয় ভেজাল? চিনবেন ঘরোয়া পদ্ধতিতেই

Education Loan Information:
Calculate Education Loan EMI

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget