এক্সপ্লোর

Turmeric Adulteration: হলুদ গুঁড়োয় ভেজাল? চিনবেন ঘরোয়া পদ্ধতিতেই

Turmeric Adulteration: নিত্যদিন নানা প্রয়োজনে ব্যবহার হয় হলুদ গুঁড়ো। ওষধি গুণের জন্য ঘরোয়া টোটকাতেও ব্যবহার হয়। কিন্তু যদি হলুদ গুঁড়োয় ভেজাল থাকে? সেটা বুঝতে কিছু ঘরোয়া পরীক্ষাই যথেষ্ট।

কলকাতা: খাবারের জিনিস হোক বা অন্য কিছু, ভেজালের সমস্যা রয়েছে সর্বত্রই। নানা সময়েই বিভিন্ন জায়গা থেকে ভেজাল খাদ্যদ্রব্য উদ্ধার হওয়ার ঘটনা খবরে জায়গা পায়। ফলে গৃহস্থদের চিন্তা হওয়া স্বাভাবিক। শস্যদানা থেকে রান্নার মশলা। নানা জায়গায় ভেজাল থাকার খবরও মেলে। যেমন ধরা যাক হলুদ গুঁড়ো। নিত্যদিন রান্নার নানা প্রয়োজনে ব্যবহার হয় এটি। হলুদের ওষধি গুণের জন্য নানা ঘরোয়া টোটকাতেও অঢেল ব্যবহার হয় এই সামগ্রী। কিন্তু যদি হলুদ গুঁড়োয় ভেজাল (Turmeric Adulteration) থাকে? উপকার তো হবেই না। উল্টে স্বাস্থ্যের জন্যও নানা সমস্যা হতে পারে। 

কীভাবে ভেজাল হয় হলুদ গুঁড়ো?
হলুদ রং আনার জন্য নানা ধরনের রং ব্যবহার করা হয় হলুদ গুঁড়োতে। মেটানিল ইয়েলো (metanil yellow) বা লিড ক্রোমেট (lead chromate) ব্যবহার করে অনেকসময় হলুদ গুঁড়োয় রং আনা হয়। অনেকসময় চকের গুঁড়োও মেশানো হয় হলুদ গুঁড়োতে। মেশানো হতে পারে আরও নানারকম অশুদ্ধি।

ঘরে যে হলুদ গুঁড়ো (Haldi powder) আসছে, সেটা কতটা খাঁটি? তা বুঝে নেওয়া যায় ঘরোয়া কিছু পদ্ধতিতেই। দেখে নেওয়া যাক কী কী ভাবে বোঝা যাবে হলুদ গুঁড়োর স্বাস্থ্য।

জলে মিশিয়ে
প্রথমে একগ্লাস জল নিন। সেখানে এক চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার মিশ্রণটিকে চামচ দিয়ে ভাল করে নাড়িয়ে দিন। এবার কিছুক্ষণ রেখে দিতে হবে। যদি দেখা যায় গ্লাসের নীচে হলুদ থিতিয়ে পড়ে রয়েছে এবং গ্লাসের জলটা হালকা হলদেটে হয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় হলুদ খাঁটি। অনেকসময় দেখা যায় গ্লাসের জলের নীচে তেমন কিছু থিতিয়ে পড়েনি। উল্টে জলের রং ঘন বাদামি-হলদেটে রঙের হয়ে গিয়েছে। তাহলে সম্ভাবনা রয়েছে যে ওই হলুদ গুঁড়োতে লেড ক্রোমেট মেশানো হয়েছে। ওই ভেজাল শরীরের জন্য মারাত্মক খারাপ। 

একটু অ্যাসিড
যদি সম্ভব হয়, একটু হাইড্রোক্লোরিক অ্যাসিড জোগাড় করুন। একটি কাচের গ্লাসে বা টেস্ট টিউবে সামান্য হলুদ গুঁড়ো নিয়ে সেখানে কয়েক ফোঁটা অ্যাসিড ঢালুন। এরপর ভাল করে নাড়াতে হবে। যদি সেই মিশ্রণের রং গোলাপি বা হালকা গোলাপি হয়ে যায় তাহলে হয়তো ওই হলুদ গুঁড়োতে মেটানিল রয়েছে। মেটানিল পেট খারাপ, ফুড পয়জনিং বা বদহজমের মতো সমস্যা সৃষ্টি করতে পারে। 

হলুদ চিনবে হাতের তালু
যে হলুদ গুঁড়ো ব্যবহার করেন সেটাই কয়েক চিমটি হাতের তালুতে নিতে হবে। তারপর অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে ভাল করে বেশ কিছুক্ষণ ঘষতে হবে। কুড়ি সেকেন্ড মতো ঘষলে যদি হাতে হালকা হলদেটে দাগ তৈরি হয়। তাহলে সেই হলুদ গুঁড়ো খাঁটি।

ঘরোয়া পদ্ধতিতে হলুদ গুঁড়ো পরীক্ষা করে কোনওরকম সন্দেহ হলে, সঙ্গে সঙ্গেই সেই হলুদ গুঁড়ো ব্যবহার বন্ধ করা উচিত। প্রয়োজনে কোনও ল্যাব থেকেও পরীক্ষা করাতেই পারেন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget