এক্সপ্লোর

75th Independence Day of India: সম্মান দিতে গিয়ে অসম্মান করছেন না তো ? জেনে নিন জাতীয় পতাকা তোলার নিয়ম

ভারতের বিশাল ভূখণ্ডে নানা জাতিকে এক সুতোয় বেঁধে রেখেছে এই জাতীয় পতাকা। তাই জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনে মানতে হয় কিছু বিধি। 

নয়াদিল্লি: ৭৫তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তোলার প্রস্তুতি নিচ্ছে সারা দেশ। ব্রিটিশ শাসন থেকে মুক্তিলাভের দিনকে স্মরণ করবে দেশবাসী। জাতীয় পতাকা তুলে দেশের বীর শহিদদের জানানো হবে শ্রদ্ধা। জানেন কি, ইচ্ছেমতো তোলা যায় না জাতীয় পতাকা? তেরঙা তোলার রয়েছে কিছু নির্দিষ্ট নিয়ম।

ভারতের তেরঙা জাতীয় পতাকার গুরুত্ব

ভারতের জাতীয় পতাকা কেবল কোনও রাষ্ট্রের পরিচিতি নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে দেশবাসীর পরিচিতি ও আকাঙ্খা। এই জমির জন্য শহিদ হওয়া প্রতিটি ভারতবাসীর বলিদানের মর্যাদা জড়িয়ে রয়েছে জাতীয় পতাকার সঙ্গে। ভারতের বিশাল ভূখণ্ডে নানা জাতিকে এক সুতোয় বেঁধে রেখেছে এই জাতীয় পতাকা। তাই জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনে মানতে হয় কিছু বিধি। 

জাতীয় পতাকা তোলার ক্ষেত্রে মানতেই হবে এই নিয়ম

ভারতের জাতীয় পতাকা হাতে তৈরি বা হাতে বোনা খাদি সিল্ক/উল/তুলো দিয়ে তৈরি হওয়া উচিত। যাতে তিনটি আয়তক্ষেত্র থাকবে। ওপরে শোভা পাবে ত্যাগ ও বলিদানের প্রতীক গেরুয়া। মাঝের সাদা রঙের মধ্যে থাকবে ২৪টি কাটাবিশিষ্ট বৃত্তাকার চক্র। গেরুয়ার মতো নীচে থাকবে সবুজ রঙ।

আকারে অবশ্যই আয়তক্ষেত্রাকার হতে হবে জাতীয় পতাকাকে। দৈর্ঘ্য, প্রস্থে ৩:২ অনুপাতে তৈরি করতে হবে পতাকা।

সূর্যাস্তের পর পতাকা তুলে রাখা যায় না। সরকারি কোনও নির্দেশ না থাকলে জাতীয় পতাকা অর্ধনমিত করে রাখতে নেই।

কোনওভাবেই পরিধান হিসাবে ব্যবহার করা যায় না জাতীয় পতাকা। কোনও পোশাক বা ইউনিফর্মে ব্যবহার করা যায় না ন্যাশনাল ফ্ল্যাগ।  

জাতীয় পতাকার ওপর কোনও ধরনের সুতোর কাজ বা লেখালিখি করা যায় না। রুমাল, বালিশের ওপর ব্যবহার করা যায় না তেরঙা পতাকা।

জাতীয় পতাকাকে টেবল ঢাকার কাপড় হিসাবে ব্যবহার করতে নেই। কোনও স্মৃতিসৌধ বা মূর্তি ঢাকতে নেই জাতীয় পতাকা দিয়ে।

জাতীয় পতাকা এমনভাবে তুলে রাখা উচিত যাতে ওড়ার সময় তা জমির ময়লা, কাদাজল স্পর্শ না করে।

কোনও কারণে জাতীয় পতাকা ছিঁড়ে গেলে তা আর তোলা উচিত নয়। সেই ক্ষেত্রে যথাযোগ্য সম্মানের সঙ্গে তা পুড়িয়ে ফেলতে হয়।

 জাতীয় পতাকা তোলার সময় গেরুয়া যেন ওপরে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হয়।

১০ দেশে জাতীয় পতাকার সম মর্যাদা কোনও পতাকাই পায় না। তাই জাতীয় পতাকার পাশে একই উচ্চতায় কোনও পতাকা রাখতে নেই।

১১ অনেক সময় কাগজের ছোট পতাকা ব্যবহার করে দেশকে সম্মান প্রদর্শন করি আমরা। কিন্তু সেই ক্ষেত্রেও যথাযোগ্য সম্মান দিয়ে সেই কাগজের পতাকা নষ্ট করতে হয়। যেখানে সেখানে ফেলে রাখতে নেই কাগজের পতাকা।

১২ জাতীয় পতাকা আসলে দেশবাসীর মর্যাদাকে তুলে ধরে। তাই কোনও গাড়ির ওপর বা গায়ে এই ফ্ল্যাগ জড়িয়ে রাখা যায় না।

১৩ আমাদের জাতীয় পতাকা দেশের সম্মানের প্রতীক। কেউ প্রকাশ্যে বা যেকোনও স্থানে পতাকা পোড়ালে, পদদলিত বা নষ্ট করলে তা আইনত অপরাধ হিসাবে গণ্যহবে। এখানেই শেষ নয়, কোনও ব্যক্তি জাতীয় পতাকাকে লিখিত বা মোখিকভাবে অসম্মান করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে জরিমানা ছাড়াও তিন বছরের কারাদণ্ডের আইন রয়েছে। 'Prevention of Insults to National Honour Act, 1971' অনুসারে ওই ব্যক্তির কারাদণ্ড বা জরিমানা বা উভয়ই হতে  পারে।
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
ভারী দুর্যোগের জন্য সপ্তাহান্তে স্বাধীনতা দিবসে জারি হলুদ সতর্কতা, একাধিক জেলায় প্রবল বর্ষণ-ঝড়
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির

ভিডিও

Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget