এক্সপ্লোর

Lambda- Covid19 Variant: ছড়িয়ে পড়েছে ২৯টি দেশে, দক্ষিণ আমেরিকায় পাওয়া গেল করোনার নতুন ধরন ‘ল্যাম্বদা’

Countries such as Peru, Chile, Argentina and Ecuador have witnessed significant presence of Lambda variant. | পেরু, চিলি, আর্জেন্তিনা, ইকুয়েডরের মতো দেশে করোনার এই ধরন পাওয়া গিয়েছে।

জেনিভা: কিছুদিন আগে বলা হচ্ছিল, করোনাভাইরাসের একটি নতুন ধরন পাওয়া গিয়েছে ভারতে। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হল, ‘ল্যাম্বদা’ নামে একটি নতুন ধরন পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, দক্ষিণ আমেরিকা থেকেই ছড়িয়ে পড়েছে করোনার এই নতুন ধরন। ২৯টি দেশে চিহ্নিত হয়েছে করোনার এই নতুন ধরন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকায় ব্যাপক হারে ‘ল্যাম্বদা’-র উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে। পেরুতে এ বছরের এপ্রিলে যত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৮১ শতাংশের শরীরেই ‘ল্যাম্বদা’-র উপসর্গ পাওয়া গিয়েছে। চিলিতে গত ৬০ দিনে যতজন করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের ৩২ শতাংশের শরীরে নতুন ধরন পাওয়া গিয়েছে। আর্জেন্তিনা, ইকুয়েডরের মতো দেশেও করোনার নতুন ধরন পাওয়া গিয়েছে। ব্রাজিলে অবশ্য করোনার নতুন ধরন ‘গামা’-র উপস্থিতি দেখা গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার এই নতুন ধরন অত্যন্ত বিপজ্জনক। কারও শরীরে এই নতুন ধরন থাকলে, অন্যদের শরীরে ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি। তাছাড়া অ্যান্টিবডির তুলনায় করোনাভাইরাসকে বেশি শক্তিশালী করে তুলছে এই নতুন ধরন। তবে এখনও ‘ল্যাম্বদা’-র বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি। করোনার এই নতুন ধরন নিয়ে গবেষণা চলছে। সেই গবেষণা সংক্রান্ত বিস্তারিত তথ্য এলে তবেই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

গত বছর বিশ্বজুড়ে করোনা ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত নতুন যতগুলি ধরন দেখা গিয়েছে, সবগুলি নিয়েই গবেষণা চলছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘ল্যাম্বদা’ নিয়েও গবেষণা শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই ধরনটি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এতগুলি দেশে যখন ‘ল্যাম্বদা’ ছড়িয়ে পড়েছে, তখন এটি নিশ্চিতভাবেই উদ্বেগের বিষয়। আশা করা যায় ভবিষ্যতে করোনার এই নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। 

সেরা শিরোনাম

Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Wai Wai Noodles: মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
মেঝেতে পড়ে থাকা নুডলস দিয়েই তৈরি ভুজিয়া! Wai Wai-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বন্ধ হবে উৎপাদন?
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
শুভেন্দু অধিকারীর কাছে কেন গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন...
Gold Price Today: জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
জন্মাষ্টমীতে বাড়ল সোনা ও রুপোর দাম, আজ সোনা কিনলে কত খরচ হবে আপনার?
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
মহাকাশে ভারতের বড় জয়, ৩৬ হাজার কিমি উপর থেকে নজর! ISRO-র ‘Naughty Boy’ বদলে দেবে ভারতের মহাকাশ নজরদারি?
Weather Forecast: আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
আকাশ কালো করে আসছে বৃষ্টি! আজ-কাল একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা
Assam News : পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
পুলিশে ১৫-২০ হাজার নিয়োগ, প্রায় ৫ হাজার প্রোমোশন দেওয়ার ঘোষণা অসমে
Marcos Llorente: খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
খেতাব জয়ের মাস দু'য়েক কাটতে না কাটতেই আচমকা বিশ্বজয়ী স্প্যানিশ তারকার অবসর ঘোষণা
Embed widget