এক্সপ্লোর

RBI Monetary Policy: রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

এদিন ঋণ নীতি ঘোষণা করতে গিয়ে এ কথা জানয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।এই নিয়ে পরপর ছয়বার এই হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপরিবর্তিত রাখল রেপো রেট, রিভার্স রেপো রেট, এমএসএফ রেট। কোনও পরিবর্তন না হওয়ায় রেপো রেট ৪ শতাংশ থাকবে। এমএসএফ রেট ও ব্যাঙ্ক রেটে বদল না হওয়ায় সেগুলি ৪.২৫ শতাংশই থাকবে। রিভার্স রেটও অপরিবর্তিত ৩.৫৫ শতাংশই থাকবে। এদিন ঋণ নীতি ঘোষণা করতে গিয়ে এ কথা জানয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।এই নিয়ে পরপর ছয়বার এই হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছেন, ২০২১-২২ অর্থবর্ষে ৯.৫ শতাংশ জিডিপি বৃদ্ধির হারের পূর্বাভাস রয়েছে। এই হার প্রথম ত্রৈমাসিকে ১৮.৫ শতাংশ, দ্বিতীয় ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ ও তৃতীয় ত্রৈমাসিকে ৭.২ শতাংশ ও চতুর্থ ত্রৈমাসিকে ৬.৬ শতাংশ থাকবে বলে অনুমান। সিপিআই মুদ্রাস্ফীতির হার চলতি অর্থ বর্ষে ৫.১ শতাংশ থাকবে বলে পূর্বাভাস। 

শক্তিকান্ত দাস আরও বলেছেন, বর্ষা স্বাভাবিক হওয়ায় তা অর্থ ব্যবস্থার হাল ফেরানোর পক্ষে সহায়ক হবে। মুদ্রাস্ফীতির হার সম্প্রতি নিম্নমুখী হয়েছে। এতেও অর্থ ব্যবস্থার ক্ষেত্রে কিছু সুযোগ তৈরি হয়েছে। আর্থিক বৃদ্ধির হার শুধরানোর ক্ষেত্রে সবার সহযোগিতার প্রয়োজন।

আরবিআই চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাসে কাটছাঁট করেছে। এর আগে চলতি অর্থবর্ষে ১০.৫ শতাংশ হারে ডিজিপি বৃদ্ধির হারের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই পূর্বাভাস কমিয়ে করা হয়েছে ৯.৫ শতাংশ। 
শক্তিকান্ত দাস বলেছেন, শহরাঞ্চলে চাহিদা হ্রাস ও গ্রামাঞ্চলে করোনার প্রকোপে যেমন বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে, তেমনই অন্যদিকে,  মুদ্রাস্ফীতির হার কম হওয়ায় কিছুটা সুযোগও তৈরি হয়েছে। 
অতিমারীর দ্বিতীয় ঢেউের প্রভাব মোকাবিলায় আরবিআই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।  এই ক্ষেত্রগুলিকে আগামী বছরের মার্চ পর্যন্ত ১৫ হাজার কোটি টাকার সহজ শর্তে ঋণের সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, পর্যটন, গাড়ি ভাড়া শিল্প ও স্পা ক্লিনিক, বিউটি পার্লার, স্যালোঁর মতো শিল্প এর সুবিধা পাবে। 

এসআইডিবিআই-কে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে অন-লেন্ডিং ও রিফানন্সিংয়ের জন্য আরবিআই ১৬ হাজার কোটি টাকার লিকিউডিটির সুবিধাও দিয়েছে আরবিআই।

 

 

 

সেরা শিরোনাম

Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget