এক্সপ্লোর

Biman on Governor : সব জায়গায় কেন বিজেপি নেতাদের নিয়ে যাবেন রাজ্যপাল, প্রশ্ন বিমানের

রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছেই। এরই মধ্যে এবার রাজ্যপালের সমালোচনা বাম নেতা বিমান বসুর।

কলকাতা : দিল্লি সফরে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিল্লিতে গিয়ে কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে বৈঠকও করেছেন। এই ইস্যুতে এবার সরব হলেন বাম নেতা বিমান বসু ।

তিনি বললেন, ‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন। তিনি এর আগে উত্তরবঙ্গে গেলেন। সব জায়গায় শুধু বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন। এটা তো ঠিক না। উনি কোথাও যেতে পারেন না, তা বলছি না। যেতে পারেন। কিন্তু, বিজেপি নেতাদের নিয়ে উনি যাবেন কীসের জন্য ? উনি বিজেপির লোক নন। এটা কোনও রাজ্যপালের ভূমিকা হতে পারে না।

রাজ্য-রাজ্যপাল সংঘাত অব্যাহত। এরই মধ্যে গতকাল দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা রাজ্যপালের চিঠি ঘিরে নবান্ন ও রাজভবনের সংঘাত প্রকাশ্যে এসেছে। দিল্লি সফরের ঠিক মুখে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভোট পরবর্তী হিংসা নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়ান রাজ্যপাল। 

মঙ্গলবার মুখ্যমন্ত্রীকে লেখা কড়া চিঠিতে জগদীপ ধনকড় অভিযোগ করেন, বাংলায় ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লঙ্ঘন থামছে না। নারী নির্যাতন, বিরোধীদের সম্পত্তি ধ্বংস হয়েই চলছে। অথচ, এই নিয়ে আপনি আশ্চর্যজনকভাবে নীরব এবং নিষ্ক্রিয়। রাজ্যপালের অভিযোগ, বারবার দৃষ্টি আকর্ষণের পরেও, মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় একদিনও এ ব্যাপারে আলোচনা করেননি।

রাজ্যপালের চিঠির কড়া জবাব দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর। ট্যুইটে বলা হয়েছে, যাবতীয় নিয়ম-নীতি ভেঙে মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠি জনসমক্ষে এনেছেন রাজ্যপাল। এরইসঙ্গে ট্যুইট করে গণমাধ্যমে প্রকাশ করেছেন। চিঠির বিষয়বস্তু প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং মনগড়া। চিঠিতে যেভাবে বিকৃত তথ্য তুলে ধরা হয়েছে তাতে রাজ্য সরকার স্তম্ভিত।

এই পরিস্থিতিতে রাজ্যপালকে কটাক্ষ করে ট্যুইট করেন মহুয়া মৈত্র। এর আগে রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে ট্যুইট করেছিলেন মহুয়া মৈত্র। এর জবাবে পাল্টা ট্যুইট করে রাজ্যপাল বলেছিলেন, ওএসডি পদে ৬ আত্মীয়কে নিয়োগের কথা তথ্যগতভাবে ভুল। এর জবাবে মহুয়া প্রশ্ন তুলেছিলেন, কীভাবে, কোন পথে রাজভবনে ঢুকলেন তাঁরা? 

এদিকে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহে দিলীপ ঘোষ বলেছেন, রাজ্যপালকে হজম করতে পারছে না, আটকাতে পারছে না। তৃণমূল যাঁদের কণ্ঠস্বর বন্ধের চেষ্টা করছে, তাঁদের দাবি তুলে ধরছেন রাজ্যপাল। যদিও এপ্রসঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, "রাজ্যপালের চেহারা ঝুঁকে রয়েছে এবং তা বিজেপির দিকে ঝোঁকা। ওঁর বুক চিতিয়ে লড়াই করার মতো শারীরিক গঠন নয়। রাজ্যপাল যেদিন থেকে বাংলায় এসেছেন, সেদিন থেকেই তিনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন।" 

সেরা শিরোনাম

Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য

ভিডিও

Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget