এক্সপ্লোর

Covid 19: বিশ্বে ফের চোখরাঙানি করোনার, সতর্ক থাকতে জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর নির্দেশ দিল কেন্দ্র

Centre Issues Notice:বিশ্বের নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে নভেল করোনাভাইরাস। ভারতের ছবিটা যাতে হাতের বাইরে না যায়, সে জন্য প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে জিনোম সিকোয়েন্সিংয়ের সংখ্য়া বাড়াতে নির্দেশ দিল কেন্দ্র।

নয়াদিল্লি: বিশ্বের (world) নানা প্রান্তে ফের মাথাচাড়া দিচ্ছে নভেল করোনাভাইরাস (novel coronavirus)। ভারতে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে। কিন্তু ভবিষ্যতে ছবিটা যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, সে জন্য প্রত্যেক রাজ্য (state) ও কেন্দ্রশাসিত অঞ্চলকে (UT) জিনোম সিকোয়েন্সিংয়ের (genome sequencing) সংখ্য়া বাড়াতে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার (centre)। গত কালই এই মর্মে নোটিস জারি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। লেখা, 'গোটা বিশ্বে ফের প্রতি সপ্তাহে ৩৫ লক্ষ নতুন করোনা-আক্রান্তের হদিশ মিলছে।' জাপান, আমেরিকা, চিনের মতো দেশের ভয়ঙ্কর ছবি দেখে এখন থেকেই সতর্ক হতে চায় নয়াদিল্লি।

কী বলছে কেন্দ্র?
ওই নোটিসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে মনে করানো হয়েছে যে, জাপান, আমেরিকা, কোরিয়া, চিন, ব্রাজিলের মতো দেশে হঠাৎ ফের করোনা-আক্রান্তের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। কার্যত কোভিড-অতিমারির চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় দুলছে এই দেশগুলি। এমন অবস্থায় একচুলও ঢিলেমি দিতে চায় না ভারত। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারের কাছে স্বাস্থ্য়মন্ত্রকের তাই বার্তা, কোভিড-পজিটিভ সমস্ত নমুনার যাতে জিনোম সিকোয়েন্সিং করা হয় তা নিশ্চিত করতে হবে। এর ফলে করোনার নতুন ভ্যারিয়্যান্টের হদিস পাওয়া সহজ হবে। জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই সতর্কতামূলক পদক্ষেপ করা যাবে, লিখেছেন ভূষণ। এই জন্য সমস্ত কোভিড-পজিটিভ নমুনা INSACOG Genome Sequencing Laboratories (IGSLs) পাঠাতে বলা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব এও মনে করিয়েছেন যে ভারত তার পাঁচ দফা নিয়ম অনুসরণ করে করোনার বাড়বাড়ন্ত রোধে সফল হয়েছে। এই মুহূর্তে দেশে নতুন আক্রান্তের সাপ্তাহিক গড় ১২০০, জানান ভূষণ। ছবিটা যাতে আর না বিগড়োয় সেটা মাথায় রাখতেই বার্তা কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের। 

কী ছবি ভারতের?
মঙ্গলবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের সাইটে যে কোভিড বুলেটিন প্রকাশিত হয়েছে, তাতে জানা যায় গত ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে মোট চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৯০-এ। গত একদিনে কোভিডে মৃতের সংখ্যা তিন। সব মিলিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৬৭৭। সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশের করোনা-ছবি উদ্বেগজনক নয়। তবে ভবিষ্য়তেও যাতে তা এরকমই থাকে, সে জন্য় আগাম তোড়জোড় শুরু করল কেন্দ্র।           

আরও পড়ুন:বড়দিনের আগেই শীত গায়েব?

    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
চাকরির পরীক্ষার জন্য বিনামূল্যে ট্রেনিং দেবে সরকার, ১ কোটি যুবাকে AI প্রশিক্ষণ, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget