এক্সপ্লোর

রফতানি বন্ধের পর ১২০ টাকা কেজি, পেঁয়াজ নিয়ে ভারতের ওপর ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ

বাংলাদেশ সরকার ঠিক করেছে, তুরস্ক ও মিশরের মত অন্যান্য দেশ থেকে তারা পেঁয়াজ আমদানি করবে। যদিও জাহাজে করে আসা এই পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে আসতে আসতে অক্টোবর পড়ে যাবে।

নয়াদিল্লি: পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এ সপ্তাহের শুরুতে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে ভারত। এ নিয়ে ক্ষুব্ধ বাংলাদেশ কেন্দ্রের কাছে তাদের ক্ষোভ ব্যক্ত করেছে। বাংলাদেশি সংবাদমাধ্যম বলছে, সে দেশের বিদেশ মন্ত্রক এ নিয়ে ডিমার্শে পাঠিয়েছে ভারতীয় হাই কমিশনকে, অভিযোগ করেছে, ঢাকাকে বিন্দুবিসর্গ না জানিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করেছে দিল্লি। সোমবার কেন্দ্রীয় সরকার জরুরি ভিত্তিতে পেঁয়াজের সবরকম রফতানি বন্ধ করে দেয়। মহারাষ্ট্রের লালসালগাঁও পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৩০ টাকা প্রতি কেজির বেশি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত।  বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি, বাংলাদেশি বিদেশ মন্ত্রক ভারত সরকারকে লিখেছে, ২০১৯ থেকে ২০২০-তে দুই বন্ধু দেশের মধ্যে এ ব্যাপারে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হয়, তাকে প্রভাবিত করেছে ভারতের এই ঘোষণা। বাংলাদেশি বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম সাহরিয়ার আলম বলেছেন, এমন কোনও নিষেধাজ্ঞা জারি করতে হলে বাংলাদেশকে আগে থেকে জানানোর ব্যাপারে ভারতের সঙ্গে তাঁদের অলিখিত বোঝাপড়া আছে। বাংলাদেশি বিদেশ মন্ত্রক তাদের চিঠিতে বলেছে, ভারতের এই ঘোষণা বাংলাদেশি বাজারের অত্যাবশ্যক খাদ্যবস্তু সরবরাহে সরাসরি প্রভাব পড়বে। গত অক্টোবরে ভারত সফরের সময় বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পেঁয়াজ সরবরাহ আচমকা বন্ধ করে দেওয়ার প্রসঙ্গটি তোলেন। বলেন, এভাবে পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ায় তাঁদের সমস্যা হচ্ছে, আগে থেকে এ ব্যাপারে জানিয়ে দিলে ভাল হত, তাহলে তাঁরা অন্য দেশ থেকে আনতে পারতেন। হাসিনার এই ব্যক্তিগত স্তরে অনুরোধের কথাও ভারতীয় হাই কমিশনকে লেখা বাংলাদেশি বিদেশ মন্ত্রকের চিঠিতে উল্লেখ করা হয়েছে। ঢাকার সংবাদ মাধ্যম বলছে, ভারতের নিষেধাজ্ঞার পর বাংলাদেশে পেঁয়াজের দাম কেজিতে ১২০ টাকা পেরিয়েছে। বেশিরভাগ দোকানে পেঁয়াজ নেই, অনেকে বেশি করে কিনে জমিয়ে রেখেছে বাড়িতে। এই পরিস্থিতিতে দাম বৃদ্ধি সামলাতে বাংলাদেশ সরকারের বাণিজ্যিক সংস্থাগুলি ট্রাকে করে ৩০ টাকা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে। কিন্তু দীর্ঘ লাইন আর আকাশছোঁয়া চাহিদার জন্য ২ কেজির বদলে খদ্দের পিছু মাত্র ১ কেজি পেঁয়াজ দিতে পারছে তারা। বাংলাদেশ সরকার ঠিক করেছে, তুরস্ক ও মিশরের মত অন্যান্য দেশ থেকে তারা পেঁয়াজ আমদানি করবে। যদিও জাহাজে করে আসা এই পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে আসতে আসতে অক্টোবর পড়ে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget