এক্সপ্লোর

India-China Relations: দুই তরফেই বিপুল সেনা মোতায়েন, চিনা সীমান্তে পরিস্থিতি ‘অস্বাভাবিক’, জানাল দিল্লি

S Jaishankar: Indian Chamber of Commerce আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর।

নয়াদিল্লি: লাদাখ থেকে অরুণাচল প্রদেশ,লাগাতার চিনা আগ্রাসনের খবর সামনে আসছে। শুধু রাস্তা বা সেতু তৈরিই নয়, ভারতীয় ভূখণ্ডের উপর আস্ত গ্রাম গড়ে তোলার ছবিও সামনে এসেছে। এবার সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ‘অস্বাভাবিক’ হারে সেনা মোতায়েন রয়েছে বলে জানালেন তিনি। (India-China Relations)

Indian Chamber of Commerce আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। সেখানেই চিনা আগ্রাসন নিয়ে মুখ খোলেন তিনি। জানান, গালওয়ান সংঘর্ষের পর সীমান্তে অতিরিক্ত সেনমা মোতায়েন করে জবাব দেয় ভারত। দেশের নিরাপত্তার সঙ্গে আপসের কোনও প্রশ্ন ওঠে না। তাই ‘অস্বাভাবিক’ হলেও, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। (S Jaishankar)

ওই অনুষ্ঠানে জয়শঙ্কর বলেন, “১৯৬২-র পর ১৯৮৮ সালে চিন গিয়েছিলেন রাজীব গাঁধী। চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার ক্ষেত্রেই ওই পদক্ষেপ করা হয়। দুই দেশের মধ্যে স্পষ্ট বোঝাপড়া হয়েছিল যে, আলোচনার মাধ্যমে সীমান্ত সংক্রান্ত মতপার্থক্য মিটিয়ে নেব আমরা এবং সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখব। পাশাপাশি, আগের মতোই সব চলবে। সেই থেকে এই নীতিতে ভর করেই সম্পর্ক টিকেছিল চিনের সঙ্গে।”

কিন্তু ২০২০ সাল সেই নীতিতে পরিবর্তন আসে এবং চিনের সঙ্গে সম্পর্কে আমূল পরিবর্তন ঘটে বলে জানান জয়শঙ্কর। তিনি বলেন, “২০২০ সালে যা ঘটে, তাতেই পরিস্থিতি পাল্টে গিয়েছে। ২০২০ সালে চিন একাধিক চুক্তি লঙ্ঘন করে। আমাদের সীমান্তে বিরাট বাহিনী এনে হাজির করে তারা। করোনা কালে ভারতে যখন লকডাউন চলছে, সেই সময় এই কাণ্ড ঘটায় তারা।”

আরও পড়ুন: Kangana Ranaut Assets: সোনাই আছে ৫ কোটির, স্কুলের গণ্ডি পেরনো কঙ্গনার এত সম্পত্তি? রাজনীতিতে আসায় খোলসা হল

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় নিয়ে অশান্তি বাড়তে বাড়তে ২০২০ সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষ বাধে চিনা বাহিনীর। গোলাগুলি না চললেও, সংঘর্ষ চলাকালীন চিনা সেনা বিশেষ ভাবে তৈরি অস্ত্র ব্যবহার করে বলে জানা যায়। ওই সংঘর্ষে ২০ জন ভারতীয় সৈনিকের মৃত্যু হয়। পরে তাদের পাঁচ সৈনিকের মৃত্যুর কথা স্বীকার করে চিনও। গালওয়ান সংঘর্ষের জেরেই ভারত-চিনের বোঝাপড়া তলানিতে এসে ঠেকে।

জয়শঙ্করের কথায়, “গালওয়ানের পর ভারতের তরফে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। গত চার বছর ধরে অতিরিক্ত বাহিনী মোতায়েন রয়েছে সেখানে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এই বিপুল সেনা মোতায়েন অস্বাভাবিক। দুই দেশের মধ্যেকার সংঘাতের এই কথা মাথায় রেখেই, ভারতীয় হিসেবে, আমাদের কারও দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা চলে না। আজকের দিনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

ভারত-চিন সীমান্ত সংঘাতের প্রভাব অর্থনীতিতেও পড়েছে বলে জানান জয়শঙ্কর। তাঁর কথায়, “এর আগে দেশের উৎপাদন এবং পরিকাঠামো ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হয়নি। ফলে অর্থনৈতিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ভারতীয় ব্যবসায়ীদের কেন চিন থেকে এত পণ্য কিনতে হচ্ছে...অন্য কারও উপর এত নির্ভরশীল হওয়া কি আদৌ সুখকর? আজকের দিনে প্রত্যেক দেশই চায়, কিছু ব্যবসা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। কিছু স্পর্শকাতর ক্ষেত্রে যথেষ্ট সাবধানতার প্রয়োজন রয়েছে। কারণ এর সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে।”

তবে জয়শঙ্কর পূর্বতন সরকারের ঘাড়ে দায় চাপালেও, সীমান্তে চিনা আগ্রাসন নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের ভূমিকা নিয়েও লাগাতার প্রশ্ন উঠছে। লাদাখে সব ঠিক রয়েছে বলে বার বার দাবি করা হলেও, সেখানে ভারতের ভূখণ্ডের অনেকটাই চিন দখল করে নিয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। কেন্দ্রের উদাসীনতার বিরুদ্ধে তাই আন্দোলনে নেমেছেন সেখানকার মানুষজন। স্যাটেলিইট থেকে তোলা ছবিতে দেখা গিয়েছে, অরুণাচলেও আস্ত গ্রাম গড়ে তুলেছে চিন।  তার পরও সরকারের নীরবতা নিয়ে বার বার প্রশ্ন তুলে এসেছেন বিরোধীরা। 

সেরা শিরোনাম

ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Left Student Organizations : জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
Smit Machchhar : মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের
মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের

ভিডিও

CJP Protest in Delhi: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, ককরোচ জনতা পার্টির আন্দোলনে সামিল হতে চলেছে AISA-ও
Malda Zilla Parishad: পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তারা বেআইনিভাবে ভোট গঠন করেছে
Samik Bhattacharya:
Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget