এক্সপ্লোর

Gargle Lavage Method to detect Covid: করোনা পরীক্ষায় গার্গল পদ্ধতি চালুর আবেদন জানিয়ে স্বাস্থ্য মন্ত্রকে চিঠি এইমস চিকিৎসকের

কেন্দ্রের কাছে এমনটাই আবেদন জানালেন এইমসের এক চিকিৎসক।

নয়াদিল্লি: 'গার্গল আরটিপিসিআরে করোনা পরীক্ষার পদ্ধতি অবিলম্বে চালু করুন'। কেন্দ্রের কাছে এমনটাই আবেদন জানালেন এইমসের এক চিকিৎসক। কিছুদিন আগেই পুণের একটি সংস্থার তৈরি করোনা পরীক্ষা করার এই কিটটিকে অনুমোদন দেয় আইসিএমআর। এর ফলে খুব সহজেই করোনা পরীক্ষার ফল জানা সম্ভব হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেই পদ্ধতি অবিলম্বে শুরু করতে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি লিখলেন চিকিৎসক।

নয়া এই পদ্ধতির আবিষ্কারক নাগপুরের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর একদল বিজ্ঞানী। স্বাস্থ্য মন্ত্রককে পাঠানো সেই চিঠিতে ডাঃ আমানদীপ লিখেছেন,এক বছর আগেই এই গবেষমণা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক ইনস্টিটিউট দ্বারা এই পদ্ধতি অনুমোদন পেয়েছে। কাজেই করোনা পরীক্ষার জন্য এই পদ্ধতি চালু করা হোক। তিনি আরও লিখেছেন, বিজ্ঞানীদের কাজ প্রশংসনীয়। তবে সমস্যার বিষয় এই যে, ইয়ং প্রজন্মের কাজ কেউ নজরেই আনছে না।'

এইমসের সহ সভাপতি অমিত মালব্য জানিয়েছেন, 'অনেকেই আরটিপিসিআর পরীক্ষা করাতে ভয় পান। আমরা তাই এই নয়া পদ্ধতি ভেবেছি। ২০ জন এই পদ্ধতিতে পরীক্ষাও করেছে এবং দেখা গিয়েছে তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট সিটি ভ্যালুর সঙ্গে সমান থেকে। গতবছর ১০ জুলাই এই গবেষণার পেপারটি প্রকাশিত হয়েছিল।গবেষণা যদি কাজে লাগানো যায়, সে ক্ষেত্রে করোনা পরীক্ষার খরচ অনেকটাই কমে যাবে।' পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এর ফলে স্বাস্থ্যকর্মীদে নমুনা সংগ্রহের বিষয়টিও সহজ হয়ে যাবে। 

কিন্তু কী এই গার্গেল পদ্ধতি। বিজ্ঞানীরা স্যালাইন জল দিয়ে বাড়িতে বসেই করা যাবে করোনার আরটিপিসিআর পরীক্ষা। এতে কোনও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর প্রয়োজন পড়ে না। বর্তমান পদ্ধতিতে নাক এবং গলা থেকে নমুনা সংগ্রহের সময়ে অনেকেরই সমস্যা হয়। নয়া পদ্ধতিতে যার দরকার পড়বে না। গার্গল করা স্যালাইন জল থেকেই তিন ঘণ্টার মধ্যে বাড়িতেই কোভিড রিপোর্ট পাওয়া সম্ভব হবে।

এই পদ্ধতিতে যে কেউ নমুন সংগ্রহ করতে পারেন। প্রথমে স্যালাইন আরটিপিসিআর টেস্টের কিট কিনতে হবে। কিটেই স্যালাইন ওয়াটার এবং টেস্ট টিউব দেওয়া থাকবে। ওই টিউবের ভিতর রাখা থাকবে স্যালাইন জল। ওই জল মুখে নিয়ে ১৫ সেকেন্ড ধরে গার্গল করতে হবে। তারপর মুখের ভেতরের ওই জল টিউবেই ভরে দিতে হবে। নমুনা সংগ্রহ করতে হবে এই ভাবেই। 

ওই নমুনা এ বার ল্যাবে নিয়ে গিয়ে অন্য আরেকটি বাফার সলিউশনের সঙ্গে মিশিয়ে ঘরের তাপমাত্রায় আধ ঘণ্টা মতো রেখে দিতে হবে। তারপর ওই তরল নমুনাটি ৯৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬ মিনিট ফোটালেই তা থেকে আরএনএ পাওয়া যাবে। এই আরএনএ থেকে সহজেই জানা যাবে, ব্যক্তি করোনা‌ আক্রান্ত হয়েছেন কি না।

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Bihar Shootout: পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা
পরপর ৮ রাউন্ড গুলি, ছেলের সামনেই লুটিয়ে পড়লেন বাবা, মর্নিং ওয়াকে যাওয়ার আগেই সাংঘাতিক ঘটনা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget