এক্সপ্লোর

ধর্মীয় স্বাধীনতার হাল খতিয়ে দেখতে ভারতে আসার আর্জি মার্কিন কমিশনের, ভিসা প্রত্যাখ্যান, এক্তিয়ারই নেই, জানিয়ে দিল ভারত

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত সরকার মার্কিন কমিশনের যাবতীয় সমীক্ষা দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করছে। ভারতীয় নাগরিকদের অধিকার সম্পর্কে ওরা খুবই কম জানে। তাদের পক্ষপাতদুষ্ট, একপেশেও বলেন তিনি।

নয়াদিল্লি: ভারতে ধর্মীয় স্বাধীনতার হাল-হকিকত কেমন, খতিয়ে দেখার জন্য এদেশে আসার অনুমতি চেয়েছিল মার্কিন সরকারের এক প্যানেল। কিন্তু ভারতের নাগরিকদের সাংবিধানিক অধিকার মূল্যায়নের আইনি এক্তিয়ার এধরনের বিদেশি এজেন্সির নেই বলে জানিয়ে সফরের অনুমতির আবেদন খারিজ করে দিয়েছে ভারত সরকার। ২০১৪-য় ক্ষমতায় আসার পর থেকেই মুসলিমদের ওপর নির্যাতন, আক্রমণের অভিযোগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার সমালোচনা, নিন্দার মুখে পড়েছে। এই ইস্যুতে চিন, ইরান, রাশিয়া ও সিরিয়ার পাশাপাশি ভারতকেও ‘বিশেষ উদ্বেগের কেন্দ্রে থাকা দেশে’র তকমা দেওয়ার দাবি করেছে মার্কিন প্যানেলটি। সংখ্যালঘু মুসলিমদের সংশোধিত নাগরিকত্ব আইনের আওতার বাইরে রাখায় গত এপ্রিলে এক রিপোর্টে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিধিনিষেধ জারির দাবি করে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত সরকার মার্কিন কমিশনের যাবতীয় সমীক্ষা দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করছে। ভারতীয় নাগরিকদের অধিকার সম্পর্কে ওরা খুবই কম জানে। তাদের পক্ষপাতদুষ্ট, একপেশেও বলেন তিনি। গত ১ জুন কেন্দ্রের শাসক দলের সাংসদ নিশাকান্ত দুবেকে লেখা চিঠিতে বিদেশমন্ত্রী বলেন, আমরা ইউএসসিআইআরএফের প্রতিনিধিদলকে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত যাবতীয় ইস্যুতে ভারত সফরে আসার ভিসাও দিইনি। ইউএসসিআরএফের মতো একটি বিদেশি সংস্থার ভারতীয় নাগরিকদের সংবিধানে সুরক্ষিত অধিকার নিয়ে রায় নিয়ে দেওয়ার কোনও যৌক্তিকতা খুঁজে পায়নি সরকার। সংসদে ওই কমিশনের রিপোর্টের উল্লেখ করেছিলেন নিশিকান্ত। নয়াদিল্লির মার্কিন দূতাবাস অবশ্য এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের মুখে কমিশনের কোর্টে বল ঠেলে দিয়েছে। কমিশনের দপ্তর ওয়াশিংটন ডিসি-তে। প্রসঙ্গত, এই কমিশন হল মার্কিন সরকারের একটি বাই পার্টিজান উপদেষ্টা সংস্থা যারা সারা দুনিয়ায় ধর্মীয় স্বাধীনতার ওপর নজরদারি চালায়, প্রেসিডেন্ট, বিদেশসচিব ও কংগ্রেসের কাছে পলিসি সংক্রান্ত সুপারিশ পাঠায়। যদিও সেগুলি মানার বাধ্যবাধকতা নেই। ভারত তার সার্বভৌমত্ব সংক্রান্ত বিষয়ে কোনও বিদেশি হস্তক্ষেপ বা রায় মানবে না বলে জানিয়ে দিয়েছেন জয়শঙ্কর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmatala NEET Protest Chaos: কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
কীভাবে তাণ্ডব? পুলিশ ভ্যান থেকে ধৃতদের একে একে নামিয়ে, খালি পায়ে হাঁটিয়ে পুনর্নির্মাণ ধর্মতলায়
শনিবার শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা আর সোমবারই সংসদে ধর্মেন্দ্র প্রধানকে বিরাট অভ্যর্থনা NDA - র
শনিবার শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা আর সোমবারই সংসদে ধর্মেন্দ্র প্রধানকে বিরাট অভ্যর্থনা NDA - র
Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
রক্ত নিয়ে বেআইনি কারবার, কলকাতার আরও ১ ব্লাড ব্যাঙ্কের নামে গুরুতর অভিযোগ, কী কী কীর্তি ফাঁস ?
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ

ভিডিও

TMC News: বেআইনি অস্ত্র মামলায় বিপাকে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার তৃণমূল নেতা
Weather News: উপকূলে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget