এক্সপ্লোর

Cheetahs In India: চিতা ফেরানোর কৃতিত্ব লুটছেন মোদি! প্রধানমন্ত্রীকে মিথ্যাবাদী বলে আক্রমণ কংগ্রেসের

Narendra Modi: রবিবার মোদিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

নয়াদিল্লি: ভারতে চিতা ফিরিয়ে আনা নিয়েও এ বার রাজনৈতিক তরজা শুরু। নমিবিয়া থেকে মধ্যপ্রদেশের অভয়ারণ্যে আনা হয়েছে আটটি চিতা (Cheetahs In India)। নিজেহাতে খাঁচা খুলে তাদের ছেড়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ঘটনাচক্রে শনিবার ছিল প্রধানমন্ত্রীর জন্মদিনও। তাই মোদির জন্মদিনে ভারতে চিতার প্রত্যাবর্তনকে সংযোগ হিসেবে দেখেছেন বিজেপি-র (BJP) কর্মী সমর্থকরা। সেই আবহেই মোদিকে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ শানাল কংগ্রেস (Congress)। তাদের অভিযোগ, ২০০৯ সালে গৃহীত প্রকল্পের কৃতিত্ব লুটছেন মদি। মিথ্যা বলছেন দেশবাসীকে। 

চিতা ফেরানো নিয়েও শুরু রাজনৈতিক তরজা

রবিবার মোদিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh)। ইউপিএ আমলেই যে চিতা ফিরিয়ে আনার প্রকল্প গৃহীত হয়েছিল, প্রমাণস্বরূপ একটি চিঠিও তুলে ধরেন তিনি। ট্যুইটারে লেখেন, ‘এই চিঠির মাধ্যমেই ২০০৯ সালে চিতা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। আমাদের প্রধানমন্ত্রী ঘোর মিথ্যাবাদী। ভারত জোড়ো যাত্রা নিয়ে ব্যস্ত থাকায় গতকাল চিঠিটি সামনে আনতে পারিনি’।

জয়রাম যে চিঠি তুলে ধরেছেন, সেটি ২০০৯ সালের। সেই সময় কেন্দ্রে পরিবেশ এবং বন মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। ভারতে চিতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে ওই চিঠিতে নির্দেশ দেওয়া হয় ওয়াইল্ট লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক আধিকারিককে। যদিও শনিবার দেশবাসীর উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী মোদিকে বলতে শোনা যায়, ‘‘বিগত কয়েক দশকে চিতা ফিরিয়ে আনার কোনও প্রচেষ্টাই হয়নি।’’ তা নিয়েই মোদির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন জয়রাম। 

উল্লেখ্য, অতীতে ভারতে এশিয়াটিক চিতার বাস ছিল। কিন্তু ১৯৫২ সালে অভ্যন্তরীণ ভাবে চিতার বিলুপ্তির ঘোষণা করা হয়। তার পর আন্তঃমহাদেশীয় স্থানান্তরণ প্রকল্পের আওতায় ভারতে ফের চিতার ফেরানোর পরিকল্পনা গৃহীত হয়। 

২০০৯ সালেই চিতা ফেরানোর পরিকল্পনা গৃহীত 

আফ্রিকা থেকে ভারতে চিতা আনার পরিকল্পনা ২০০৯ সালেই গৃহীত হয়। কিন্তু নানা কারণে ওই পরিকল্পনা পিছিয়ে যেতে থাকে। ২০২১-এর নভেম্বরে চিতা আনা হবে বলে এর আগে ঠিক হয়েছিল। কিন্তু করোনার কারণে প্রক্রিয়া আটকে যায়। শেষমেশ শনিবার নমিবিয়া থেকে আট চিতা ভারতে এসে পৌঁছয়। গোটা বিশ্বে চিতার সংখ্যা ৭ হাজার। মূলত আফ্রিকার সাভানা অঞ্চলেই তাদের দেখা যায়। তাদের ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget